Thursday, October 29Welcome khabarica24 Online

Author: taslim

বিএনপি সব সময় নির্বাচনের পক্ষে

বিএনপি সব সময় নির্বাচনের পক্ষে

বিশেষখবর
  বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহাবুবুর রহমান তাদের দল নির্বাচনমুখী ও একটি গণতান্ত্রিক দল উল্লেখ করে বলেছেন, ‘আমরা সব সময়ই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। কিন্তু সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি।’ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে মাহাবুবুর রহমান একথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে সবার মতামত নিচ্ছেন। কিন্তু সরকার এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি।’সভাপতির বক্তৃতায় শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, “সিটি কর...
ঢাকা দক্ষিণে প্রার্থী হচ্ছেন রনি, উত্তরে মাহি

ঢাকা দক্ষিণে প্রার্থী হচ্ছেন রনি, উত্তরে মাহি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন। অন্যদিকে উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হচ্ছেন মাহি বি চৌধুরী।বুধবার এই দুজনের পাশাপাশি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপি সমর্থক শিক্ষক নেতা সেলিম ভুঁইয়াও। তিনি দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হচ্ছেন।বিএনপি এখনও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এই নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দলটির অংশ নেওয়ার ইঙ্গিতও দেখা যাচ্ছে। বিএনপি নেতারা মনোনয়নপত্র কিনছেন।পশ্চিম আগারগাঁওয়ে স্থাপিত উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মাহির পক্ষে মনোনয়নপত্র নেন তার গড়া ফেইসবুকভিত্তিক সংগঠন ‘ব্লু ব্যান্ড কল’র চার সদস্য।   সংগঠনের সদস্য সাইফুল ইসলাম শোভন বলেন, “আমরা সাবেক সাংসদ মাহি বি চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছি।” বিকল্প ...
চট্টগ্রামে মনজুরকেই সমর্থন দিল বিএনপি

চট্টগ্রামে মনজুরকেই সমর্থন দিল বিএনপি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলমকেই আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে চট্টগ্রাম বিএনপি। বৃহস্পতিবার বিকালে নগরীর মেহেদীবাগে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় চট্টগ্রাম বিএনপির জ্যেষ্ঠ নেতাদের এক বৈঠক শেষে এ সমর্থনের ঘোষণা দেওয়া হয়।আমীর খসরু বলেন, “চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষে মনজুর আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে আমরা নগর, উত্তর ও দক্ষিণের নেতারা বসেছি। সবাই একমত হয়েছি, আমরা তাকে মেয়র নির্বাচিত করতে চাই।”বুধবার চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে এক সংবাদ সম্মেলনে বর্তমান মেয়র মনজুরকে আসন্ন নির্বাচনের মেয়র প্রার্থী ঘোষণা করা হয়, যে ফোরাম থেকে আগেরবারও নির্বাচন করেছিলেন তিনি। আমীর খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চট্টগ্রাম বিএনপির পক্ষ থেকে তাকে সমর্থন দিলাম। কেন্দ্রীয় বিএনপির ঘোষণা এখনো আসেনি।” বিএনপি...
আইন অমান্য করে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না

আইন অমান্য করে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ঢাকা ও চট্টগ্রামের আসন্ন সিটি নির্বাচনের সময় বিভিন্ন মামলায় গ্রেপ্তার-হয়রানি বন্ধ রাখতে বিএনপি নেতারা আহ্বান জানিয়ে এলেও এক্ষেত্রে কোনো ছাড় না দেওয়ার ইঙ্গিত মিলেছে পুলিশের বক্তব্যে।গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বৃহস্পতিবার বলেছেন, “ফৌজদারি অপরাধে অপরাধী কোনো ব্যক্তি আদালতের অনুমতি বা জামিন ছাড়া নির্বাচনে অংশ নিতে চাইলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্য করে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না।”নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনের মধ্যে খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতাই হরতাল-অবরোধে নাশকতার বহু মামলার আসামি।২০ দলের আন্দোলনের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হলে বিএনপির অনেক নেতাই প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন; যদিও কেন্দ্রীয় পর্যায় থেকে এই ভোটে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষ...
ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ পরিসংখ্যান

ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ পরিসংখ্যান

খেলাধুলা, খেলার মাঠ
  আগামীকাল আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও চার বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আসন্ন এই গুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে দল দু’টি কিছু ম্যাচ পরিসংখ্যান নিচে দেয়া হল। সার্বিক পরিসংখ্যান : দুই দলের অংশ নেয়া ম্যাচ সংখ্যা ১১৭টি। অস্ট্রেলিয়ার জয় ৬৭টিতে, ভারতের জয় ৪০টিতে। কোন ফলাফল আসেনি ১০টিতে। দল দু’টি প্রথম মুখোমুখি হয় ১৯৮০ সালের ৬ ডিসেম্বর মেলবোর্নে। ম্যাচে ৬৬ রানে জয়লাভ করে ভারত। দল দু’টির সর্বশেষ ১০ ম্যাচের ফলাফল : ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচে ১১০ রানে জয়লাভ করে স্বাগতিক অস্ট্রেলিয়া। ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত অনুষ্ঠিত ম্যাচে ৮৭ রানে জয় পায় অস্ট্রেলিয়া। ২০১৩ সালের ১৩ অক্টোবর ভারতের পুনেতে অনুষ্ঠিত ম্যাচে ৭২ রানে জয় পায় সফরকারী অস্ট্রেলিয়া। ২০১৩ সালের ১৬ অক্টো...
বঙ্গভবনে বিএনপির ২১ নেতাকে আমন্ত্রণ

বঙ্গভবনে বিএনপির ২১ নেতাকে আমন্ত্রণ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির শীর্ষস্থানীয় ২১ নেতাকে আমন্ত্রণ করা হয়েছে।আজ বুধবার দুপুর পৌনে দুইটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এসব আমন্ত্রণপত্র পৌঁছে দেন রাষ্ট্রপতির পিআর রফিকুল ইসলাম বাবু ও গেস্টারেটর অপারেটর আনোয়ার হোসেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শাসসুদ্দিন দিদার।...
অক্টোবরে শুরু হচ্ছে পদ্মাসেতুর মূল পাইলিং

অক্টোবরে শুরু হচ্ছে পদ্মাসেতুর মূল পাইলিং

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতুর মূল পাইলিং ও নদী শাসনের মূল কাজ আগামী অক্টোবরে শুরু হবে। আজ বুধবার দুপুরে দেশের বৃহত্তম প্রকল্প পদ্মা সেতুর মাওয়া প্রান্তের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর মূল পাইলিং ও নদী শাসনের মূল কাজ আগামী অক্টোবরে শুরু হবে। ইতোমধ্যে সেতুর ট্রায়াল পাইলের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে নদী শাসনের প্রাথমিক কাজও চলছে। তিনি বলেন, সেতুর অন্যান্য কাজ শিডিউল অনুযায়ী এগিয়ে চলেছে। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও সেতুর সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।...
সালাহ উদ্দিনের নিখোঁজ বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টের উদ্বেগ

সালাহ উদ্দিনের নিখোঁজ বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টের উদ্বেগ

জাতীয়, বিশেষখবর
  বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ পার্লামেন্ট।সোমবার ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।বিবৃতিতে বাংলাদেশে মুক্ত ও স্বাধীন গণতান্ত্রিক প্রক্রিয়ার অভাবের কথা উল্লেখ করা হয়েছে।দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি চাপ প্রয়োগ করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানায় পার্লামেন্ট।বিরোধী নেতা-কর্মীদের জোরপূর্বক গুমের ঘটনা তদন্তে বাংলাদেশ সরকারের ব্যর্থতার ইতিহাস আছে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দ্বারা (র‌্যাব) বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠছে বারবার।বিবৃতিতে ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর প্রসঙ্গও উল্লেখ করা হয়।...