Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: taslim

রোবিবারে স্থায়ী পে-কমিশনের ঘোষণা : অর্থমন্ত্রী

রোবিবারে স্থায়ী পে-কমিশনের ঘোষণা : অর্থমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতীয় বেতনস্কেলভুক্ত কর্মকর্তা ও কর্মচারিদের স্থায়ী পে-কমিশন দেয়ার সিদ্ধান্ত পাকা হয়ে গেছে। এ ব্যাপারে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে গেছে। আগামী রোববার এটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্স অফিসার্স অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।এর আগে গত ৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দেন।সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সপ্তম পে কমিশন গঠন করা হয়। এরপর ২০০৯ সালের ১ জুলাই সর্বশেষ সরকারি চাকুরেদের বেতন-ভাতা বাড়ানো হয়। বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৩ লাখ। এর মধ্যে চাকরিতে সক্রিয় আছেন প্রায় ১১ লাখ।...
৫৫ হাজার বর্গমাইল জ্বালিয়ে দেওয়া হবে -শফিকুল ইসলাম মাসুদ

৫৫ হাজার বর্গমাইল জ্বালিয়ে দেওয়া হবে -শফিকুল ইসলাম মাসুদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
কাদের মোল্লার রায় নিয়ে নাড়াচাড়া করলে ৫৫ হাজার বর্গমাইল জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ঢাকা মহানগর জামায়াতের সহসম্পাদক শফিকুল ইসলাম মাসুদ। আজ শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮-দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে তিনি এই হুমকি দেন। ছাত্রশিবিরের সাবেক এই সভাপতি আরও বলেন, মতিউর রহমান নিজামীকে এক মিনিটের সাজা দেওয়া হলে সারা দেশ অচল করে দেওয়া হবে। তিনি বলেন, সরকার জনরোষ থেকে বাঁচতে অবৈধ মন্ত্রিসভা গঠন করেছে। ‘অবৈধ মন্ত্রীদের গণধোলাইয়ের’ মাধ্যমে প্রতিহত করা হবে বলেও হুমকি দেন তিনি।এই সমাবেশে জামায়াতের আরেক নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকারকে প্রতিরোধের ক্ষেত্রে ‘সীতাকুণ্ড’ একটি নমুনা মাত্র। দাবি না মানলে সারা বাংলাদেশ সীতাকুণ্ড হয়ে যাবে বলেও হুমকি দেন তিনি।প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াত-শিবিরসহ বিরোধী জোটের কর্মীদের তাণ্ডবে প্রায়ই ঢাকা-চট্টগ্রাম ...
চীন প্রথম ‘অদৃশ্য ড্রোন’ ওড়ালো

চীন প্রথম ‘অদৃশ্য ড্রোন’ ওড়ালো

আন্তর্জাতিক, স্লাইড
চীন প্রথমবারের মতো সফলভাবে 'অদৃশ্য ড্রোন' ওড়ালো। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না ডেইলি প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে এর নাম উল্লেখ করা হয়েছে 'ধারালো তলোয়ার'। এটি চেংডুতে প্রায় ২০ মিনিট পরীক্ষামূলকভাবে উড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন 'অদৃশ্য' বিমান তৈরিতে মনোযোগী হয়েছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে জে-২০ ও জে-৩১ 'অদৃশ্য' যুদ্ধবিমান। গত সেপ্টেম্বরে চীন চালকবিহীন ড্রোন পূর্ব চীন সাগরে বিতর্কিত কিছু দ্বীপের কাছাকাছি উড়ায়। এতে জাপানের সঙ্গে উত্তেজনা তৈরি। এ ঘটনায় জাপান বলেছে, তাদের আকাশীসীমা লঙ্ঘন করলে চালকবিহীন বিমানকে ভূপাতিত করা হতো। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জাপান চীনা বিমান ভূপাতিত করার চেষ্টা করলে তা হবে 'যুদ্ধের নামান্তর'।রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকা চায়না ডেইলি শুক্রবার জানিয়েছে, 'অদৃশ্য ড্রোন'-এর সফল উড্ডয়নের মাধ্যমে আকাশে পশ্চিমা দেশগুলোর সঙ্গে শক্তির পার...
২৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল

২৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামি সোমবারের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। শুক্রবার বিকেলে তার নিজ জেলা চাঁদপুরে অবস্থানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। শাহনেওয়াজ জানান, আগামী ২৫ নভেম্বর সোমবারের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি চূড়ান্ত। তফসিলও প্রায় চূড়ান্ত। আগামী রোববার অথবা সোমবার কমিশনের সভায় তফসিল চূড়ান্ত হবে এবং তফসিল চূড়ান্তের দিনই তা ঘোষণা করা হতে পারে। সে হিসেবে জানুয়ারির প্রথম সপ্তাহে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।...
দাবি না মেনে তফসিল ঘোষণা করলে দেশ অচল করে দেওয়া হবে – মির্জা ফখরুল

দাবি না মেনে তফসিল ঘোষণা করলে দেশ অচল করে দেওয়া হবে – মির্জা ফখরুল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের দাবি না মেনে যে দিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, সেদিন থেকেই দেশ অচল করে দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে ১৮ দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। একইসঙ্গে ১৮ দলের উদ্যোগে আগামী রোববার সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচির ঘোষণা দেন তিনি। তিনি বলেন, 'চলমান সংকট থেকে উত্তরণের জন্য আমরা জাতির অভিভাবক রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম। কিন্তু তিনি এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিতে পারেননি। তিনি আরো বলেন, 'এই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা এই একতরফা নির্বাচনে যাবো না।...
রাষ্ট্রপতি কোন উদ্যোগ না নিলে আগামী সপ্তাহে টানা হরতাল

রাষ্ট্রপতি কোন উদ্যোগ না নিলে আগামী সপ্তাহে টানা হরতাল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চলমান রাজনৈতকি সংকট সমাধানে এখনো রাষ্ট্রপতির উদ্যোগের অপেক্ষায় আছে বিএনপি। রবিবারের মধ্যে রাষ্ট্রপতি কোনো  উদ্যোগ না নিলে আগামী সপ্তাহ সোমবার থেকে লাগাতার হরতালের মতো কর্মসূচি দেয়ার কথা ভাবছে দলটি। দলের নীতিনির্ধারক পর্যায়ের নেতাদের কাছ থেকে এমন আভাস পাওয়া গেছে।সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন মন্ত্রীরা শপথ নেওয়ার পরপরই বিরোধী দলীয় নেতার আকস্মিক পদক্ষেপ। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অনুমতি চাওয়া হলো। সেখানে রাজনৈতিক সংকট সমাধানে উদ্যোগ নিতে আহ্বান রাষ্ট্রপতির প্রতি। রাষ্ট্রপতিও আশ্বাস দিয়েছেন।বিএনপি এখন অপেক্ষা করছে রাষ্টপতির পদক্ষেপের। দলের নেতাদের আশাবাদ, রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি দুই দলের মধ্যে আলোচনার উদ্যোগ নেবেন।নেতারা বলছেন, রাষ্ট্রপতি কোনো উদ্যেগ না দিলে, বা সেই উদ্যোগ ফলপ্রসু না হলে কঠোর আন্দোলন ছাড়া বিএনপির সামনে বিকল্প কোনো পথ খোলা থাকবে না।সাংবিধানিক সীমাবদ্ধত...
বিএনপির পাঁচ নেতার জামিন আবেদনের শুনানি ২৮ নভেম্বর

বিএনপির পাঁচ নেতার জামিন আবেদনের শুনানি ২৮ নভেম্বর

জাতীয়, সংবাদ শিরোনাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদসহ পাঁচ শীর্ষ নেতার জামিন আবেদনের শুনানি শেষ, অধিকতর শুনানির তারিখ ২৮ নভেম্বর। আটক অন্যান্য নেতারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মতিঝিল থানার পৃথক দু’ মামলায় স্থায়ী কমিটির তিন নেতাকে ৮ নভেম্বর সন্ধ্যার পর সোনারগাঁও হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরে অন্য দুজনকে আটক করা হয়। ১৪ নভেম্বর আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে, আট দিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম আদালত। এ আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে জামিন আবেদন করলে ১৯ নভেম্বর হাইকোর্ট তা বাতিল করে। তদন্ত কর্মকর্তাকে প্রয়োজন হলে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় হাইক...
নির্বাচনকালীন মন্ত্রীসভার গেজেট প্রকাশ

নির্বাচনকালীন মন্ত্রীসভার গেজেট প্রকাশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দফতর বণ্টনসহ সরকারের নির্বাচনকালীন মন্ত্রিসভা পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ৫৯ সদস্যের মন্ত্রিসভার বহর কমিয়ে ২৮ জনের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। এ তালিকায় মন্ত্রী ২১ জন ও প্রতিমন্ত্রী রাখা হয়েছে ৭ জন। এছাড়া আগের মন্ত্রিসভা থেকে ১৬ জন মন্ত্রী ও ১৪ জন প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। ফলে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলে বাদ পড়েছেন ৩০ জন। পুনর্গঠিত মন্ত্রিসভার মন্ত্রী : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগের অর্থ মন্ত্রণালয়ে বহাল আছেন। নবনিযুক্ত আমির হোসেন আমু পেয়েছেন ভূমি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এছাড়া তোফায়েল আহমেদ শিল্প এবং গৃহায়ন ও পূর্ত মন্ত্রণালয়, বেগম মতিয়া চৌধুরী আগের কৃষিসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, আবদ...