Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: taslim

২৪ ডিসেম্বর মতিঝিলে হেফাজতের সমাবেশ

২৪ ডিসেম্বর মতিঝিলে হেফাজতের সমাবেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
২৪ ডিসেম্বর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। এছাড়া ২৯ নভেম্বর সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দেয় হেফাজতে ইসলাম। এরপর প্রতিটি জেলায় সম্মেলন করবে সংগঠনটি। রোববার হাটহাজারীতে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব জুনাইদ বাবুনগরী।গত ৫ মে মতিঝিলে সমাবেশের পর ১৫ নভেম্বর সেখানে পুনরায় সমাবেশের ডাক দিয়েছিল হেফাজত। পরে ইজতেমা ও আশুরাকে কারণ দেখিয়ে সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।...
কাদের মোল্লার আপিলের রায় যেকোনো দিন প্রকাশ

কাদের মোল্লার আপিলের রায় যেকোনো দিন প্রকাশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
 জামায়াত নেতা কাদের মোল্লার আপিল মামলার রায় লেখা শেষ । যে কোন দিন এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে।  রায় প্রকাশের পর রিভিউ পিটিশন করা হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তবে, এর কোন সুযোগ নেই বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ট্রাইব্যুনালের দেয়া সাজা বাড়িয়ে, মানবতাবিরোধী অপরাধের আসামী কাদের মোল্লাকে গত ১৭ ই সেপ্টেম্বর মৃত্যুদণ্ড দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দুই মাসের বেশি হয়ে গেলেও, এখনো পুর্নাঙ্গ রায় প্রকাশ হয়নি। ফলে, রিভিউ পিটিশন -রায় কার্যকর কোন প্রক্রিয়াই এগোয়নি।মামলার দুই পক্ষই মনে করে, রায় প্রকাশে তেমন কোন দেরি হয়নি। প্রধান বিচারপতিসহ বেঞ্চের চারজনই রায় লিখে রেখেছেন অনেক আগেই। ভিন্নমত পোষণকারী বাকি এক বিচারকও তার রায় জমা দিয়েছেন ২৪ নভেম্বর। এদিকে, এ মামলায় রিভিউ পিটিশন করার সুযোগ আছে কিনা-তা নিয়ে কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আব্দুর র...
বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়, স্লাইড
বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে কারচুপির কোন সুযোগ নেই। স্বচ্ছ ব্যালট বাক্স করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনারকে শক্তিশালী করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কোনো নির্বাচনে কারচুপি হয়নি। এই সরকারের অধীনে পাঁচ সিটি করপোরেশন নির্বাচন হয়েছে। বেশ কয়েকটি উপ-নির্বাচন হয়েছে। কোনো নির্বাচনে কারচুপি হয়নি। বিরোধী দলের প্রার্থীরা অনেক নির্বাচনে জয়লাভ করেছে। বিকালে গণভবনে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে এই মতবিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি। এ সময় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারে যোগ দিলে যে যে মন্ত্রণালয় চান, তাই দেয়া হবে।...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন মঞ্জু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন মঞ্জু

জাতীয়, সংবাদ শিরোনাম
 জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে বর্তমান সরকারের উপদেষ্টা ১১ জনে উন্নীত হলো।রোববার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এ নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা ১১ জনে পৌঁছলো।আনোয়ার হোসেন মঞ্জু প্রধানমন্ত্রীর উপদেষ্টা হচ্ছেন- এ নিয়ে এক সপ্তাহ আগে থেকেই আলোচনা চলছিল। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু।প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে বহাল রয়েছেন এইচটি ইমাম, মসিউর রহমান, সৈয়দ  মোদাচ্ছের আলী ও আলাউদ্দিন আহমেদ। তাদের ২০০৯ সালের ৭ জানুয়ারি নিয়োগ দেয়া হয়। ২০০৯ সালের ১৪ জানুয়ারি তৌফিক-ই-এলাহ...
কুমিল্লায় স্বর্ণের দোকান লুট

কুমিল্লায় স্বর্ণের দোকান লুট

সারা-দেশ
কুমিল্লায় স্বর্ণের দোকান লুটের সময় ডাকাতের গুলিতে নিহত এক এবং আহত হয়েছে তিনজন। সন্ধ্যায় শহরের ছাতিপট্টি এলাকায় এঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল ডাকাত ওই এলাকায় বেশকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে খান জুয়েলার্সে ঢোকে। এসময় স্বর্ণালংকার লুটে বাধা দিলে দোকানের কারিগর গোপালকে গুলি করে তারা। পরে আশপাশের লোকজন এক হয়ে এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় গুলিবিদ্ধ গোপাল। উৎস-ইন্ডিপেনডেন্ট...
নীলক্ষেতে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

নীলক্ষেতে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

সারা-দেশ
রাজধানীর নীলক্ষেতে গাউছুল আযম মার্কেটের সামনে বাস চাপায় মারা গেছে এক কলেজছাত্র। দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি বাসা চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।নিহত সাজ্জাতুল ইসলাম এনামুল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র। তার পিতার নাম শফিকুল ইসলাম। এনামুলের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলায়। এনামুলের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নিউমার্কেট থানা পুলিশ জানিয়েছেন, ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করা হয়েছে।...
বিএনএফ-এর সংবাদ সম্মেলনে হাতাহাতি, বহিষ্কার

বিএনএফ-এর সংবাদ সম্মেলনে হাতাহাতি, বহিষ্কার

সারা-দেশ, স্লাইড
রাজনৈতিক দল হিসেবে সদ্য নিবন্ধন পাওয়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সংবাদ সম্মেলনে হাতা হাতি ও বহিস্কারের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দলটির নিবন্ধন পরবর্তী পরিচিতিমূলক সংবাদ সম্মেলনে পদবি ও নাম ঘোষণা নিয়ে নেতাদের মধ্যে হাতা হাতির পর কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন খান মজলিসকে তাৎক্ষণিক বহিস্কার করা হয়।সংবাদ সম্মেলনে বিএনএফ-এর সভপতি আবুল কালাম আজাদ দলের নেতাদের নাম ঘোষণা করে পরিচিতি তুলে ধরেন। এ সময় অনুন্ঠানে উপস্থিত যুগ্ম আহবায়ক ও কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন খান মজলিসের নাম ঘোষণা না করার কারণ জানতে চাইলে, সভাপতি তাকে চুপ থাকতে বলেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে এনিয়ে বাকবিতন্ডা শুরু হলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এক পর্যায়ে সভাপতি আবুল কালাম আজাদ ক্ষিপ্ত হয়ে মোয়াজ্জেমকে তাৎক্ষণিক বহিস্কার করে তাকে হল থেকে বের করে দেয়ার নির্দেশ দেন।এই নির...
চীনে তেল পাইপলাইনে বিস্ফোরণে নিহত ৪৪

চীনে তেল পাইপলাইনে বিস্ফোরণে নিহত ৪৪

আন্তর্জাতিক
চীনের পূর্বাঞ্চলে তেলের পাইপলাইনে দুটি ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৪৪ জন নিহত ও ১৬৬ জন আহত হয়েছে। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় বন্দর নগরী কুইনংডাও শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ। শনিবার এক বিবৃতিতে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন চলতি বছর এটিই চীনে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা।দেশটির প্রেসিডেন্ট সি জিনপিং ঘটনাস্তলের নিখোঁজ ও আহত ব্যক্তিদের উদ্ধার করে পরিপূর্ণ চিকিৎসার নির্দেশ দিয়েছেন শহর কর্তৃপক্ষকে। একইসঙ্গে বিস্ফোরণের কারণ সঠিকভাবে খতিয়ে দেখতেও তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন।বিস্ফোরণ দুটি এতটাই ভয়ঙ্কর ছিল যে আশেপাশে রাখা গাড়ি ও পার্শ্ববর্তী ভবনগুলোর জানালাও উড়ে গেছে। এছাড়া ঘটনাস্থলের বিশাল বড় বড় তেলের ট্যাংক থেকেও কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।  শহর কর্তৃপক্ষ জানিয়েছে, এই তেলের পাইপ লাইনের মালিক দেশটির সবচেয়ে বড় তেল শোধন প্রতিষ্ঠান সিনোপেক। শুক্রবার পা...