Tuesday, July 28Welcome khabarica24 Online

৫৫ হাজার বর্গমাইল জ্বালিয়ে দেওয়া হবে -শফিকুল ইসলাম মাসুদ

shber

কাদের মোল্লার রায় নিয়ে নাড়াচাড়া করলে ৫৫ হাজার বর্গমাইল জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ঢাকা মহানগর জামায়াতের সহসম্পাদক শফিকুল ইসলাম মাসুদ। আজ শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮-দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে তিনি এই হুমকি দেন। ছাত্রশিবিরের সাবেক এই সভাপতি আরও বলেন, মতিউর রহমান নিজামীকে এক মিনিটের সাজা দেওয়া হলে সারা দেশ অচল করে দেওয়া হবে। তিনি বলেন, সরকার জনরোষ থেকে বাঁচতে অবৈধ মন্ত্রিসভা গঠন করেছে। ‘অবৈধ মন্ত্রীদের গণধোলাইয়ের’ মাধ্যমে প্রতিহত করা হবে বলেও হুমকি দেন তিনি।এই সমাবেশে জামায়াতের আরেক নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকারকে প্রতিরোধের ক্ষেত্রে ‘সীতাকুণ্ড’ একটি নমুনা মাত্র। দাবি না মানলে সারা বাংলাদেশ সীতাকুণ্ড হয়ে যাবে বলেও হুমকি দেন তিনি।প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াত-শিবিরসহ বিরোধী জোটের কর্মীদের তাণ্ডবে প্রায়ই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ থাকছে। গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া, যাত্রীদের মালামাল লুটের ঘটনা ঘটছে।সোহরাওয়ার্দী উদ্যানে ১৮-দলীয় জোটের সমাবেশে মঞ্চের সামনে জায়গা নেওয়া নিয়ে শিবির এবং ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে বেশ কয়েকবার উত্তেজনা দেখা দেয়। হাতাহাতির ঘটনা ঘটে। পরে নেতাদের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।

উৎস- প্রথম আলো

Leave a Reply