Tuesday, July 28Welcome khabarica24 Online

২৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল

Shah newaz

আগামি সোমবারের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। শুক্রবার বিকেলে তার নিজ জেলা চাঁদপুরে অবস্থানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। শাহনেওয়াজ জানান, আগামী ২৫ নভেম্বর সোমবারের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি চূড়ান্ত। তফসিলও প্রায় চূড়ান্ত। আগামী রোববার অথবা সোমবার কমিশনের সভায় তফসিল চূড়ান্ত হবে এবং তফসিল চূড়ান্তের দিনই তা ঘোষণা করা হতে পারে। সে হিসেবে জানুয়ারির প্রথম সপ্তাহে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

Leave a Reply