Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: taslim

শুনানি সম্পন্ন না হওয়া পর্যন্ত ফাঁসি স্থগিত

শুনানি সম্পন্ন না হওয়া পর্যন্ত ফাঁসি স্থগিত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের গ্রহণযোগ্যতা প্রশ্নে শুনানি মুলতুবি করা হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে আবারো শুনানি হবে। শুনানি সম্পন্ন না হওয়া পর্যন্ত ফাঁসির রায় কার্যকর স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সুপ্রিম কোর্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। বুধবার সকাল ১০টায় প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। অপর বিচারপতিরা হলেন-সুরেন্দ্র কুমার সিনহা, আবদুল ওয়াহহাব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন এবং এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। এক ঘণ্টার বিরতিতে দুপুর একটা পর্যন্ত শুনানি চলার পর তা আগামীকাল পর্যন্ত মুলতুবি করেন আপিল বিভাগ। কাদের মোল্লার পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও  আবদুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ...
মহামানবের স্মরণসভায় বিশ্বনেতারা

মহামানবের স্মরণসভায় বিশ্বনেতারা

আন্তর্জাতিক
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণ অনুষ্ঠানে হাজির হয়েছেন বিশ্বনেতারা। আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার সর্ববৃহত্ শহর জোহানেসবার্গের এফএনবি স্টেডিয়ামে হাজার হাজার মানুষের সঙ্গে তাঁরা সম্মান জানাচ্ছেন এই মহানায়ককে। স্মরণসভায় উপস্থিত হয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঙ্কোস হল্যান্ড, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে, বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদসহ আরও অনেকেই। স্মরণ অনুষ্ঠানে বারাক ওবামা বলেন, ‘ম্যান্ডেলা ছিলেন ইতিহাসের এক মহিরুহ।’ দক্ষিণ আফ্রিকাবাসীকে উদ্দেশ করে ওবামা বলেন, ‘ম্যান্ডেলাকে আমাদের মাঝে উপহার দেওয়ায় গোটা বিশ্ব আপনাদের ধন্যবাদ জানায়।’ অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচি...
সমঝোতায় পৌঁছতে প্রধান দুই দল সংলাপে রাজি: তারানকো

সমঝোতায় পৌঁছতে প্রধান দুই দল সংলাপে রাজি: তারানকো

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  নির্বাচনকালীন সংকট নিরসনে প্রধান দুই রাজনৈতিক দল ছাড় দিতে রাজি আছে- এমনটা জানিয়েছেন সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। তিনি বলেন, রাজনীতিবিদদের সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। শীঘ্রই রাজনৈতিক সংকট সমাধানে সিদ্ধান্ত নেয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মঙ্গলবার বিকেলে হোটেল সোনরাগায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। লিখিত বক্তব্যে তারানকো জানান, সংকট নিরসনে প্রধান দুই দলের মধ্যে সদিচ্ছা ও সমঝোতার মনোভাব নিয়ে বৈঠক হয়েছে। তারা সংকট নিরসনে ইতিবাচক মনোভাব নিয়ে সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে। শুক্রবার বাংলাদেশ সফরে এসে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নির্বাচন কমিশনের সঙ্গে একাধিক বৈঠক করেছেন এই বিশেষ দূত। সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বললেও সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। এই প্রথম বিবৃতির মাধ্যমে তিনি দুই দলের অবস্থান সম্...
পার্লামেন্ট ভেঙে দেয়ার ঘোষণা দিলেন ইংলাক সিনাওয়াত্রা

পার্লামেন্ট ভেঙে দেয়ার ঘোষণা দিলেন ইংলাক সিনাওয়াত্রা

আন্তর্জাতিক
থাইল্যান্ডে পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। সেই সাথে ঘোষণা দিয়েছেন আগাম নির্বাচনের। সোমবার সকালে এই ঘোষণা দেন তিনি । তবে বিরোধীরা বলছে, সরকারের মূল উৎপাটন না করা পর্যন্ত, তাদের আন্দোলন অব্যাহত থাকবে। সোমবার সকালে হঠাত করেই পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার কথা জানলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনেওয়াত্রা। ঘোষণাটি হঠাত করে আসলেও নভেম্বের বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই আলোচনায় চলে আসে আগাম নির্বাচনের বিষয়টি। সোমবার বিরোধী দল ব্যাপক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছিলো আগেই ।এরমধ্যে রোববার দাবিতে পদত্যাগ করেন থাইল্যান্ডের বিরোধীদলের পার্লামেন্ট সদস্যরা।এরপরপরেই সকালে পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার সিদ্ধান্তের কথা জানালেন ইংলাক।প্রধানমন্ত্রী বলেন এই মাসেই পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।তবে নির্বাচন কবে নাগাদ হতে পারে তা এখনো জানানি তিনি। থাইল্যান...
যেকোনো সময় কাদের মোল্লার রায় কার্যকর

যেকোনো সময় কাদের মোল্লার রায় কার্যকর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার রায় যেকোনো দিন কার্যকর করায় বাধা নেই বলে জানিয়েছেন এটর্নি জেনারেল মাহাবুবে আলম। তিনি জানান, সরকারের আদেশে যেকোনো সময় এ রায় কার্য়কর হতে পারে। কাদের মোল্লার রায়ের রিভিউ কিংবা জেলকোড প্রযোজ্য নয় বলেও জানান তিনি। আজ সোমবার দুপুরে এটর্নি জেনারেলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি আরো বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি কাদের মোল্লার ক্ষেত্রে কোনো রিভিউ আবেদন অথবা কারাবিধি মানা হবে না। মাহবুবে আলম বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের রায়টি জেল কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে।  সরকার জেল কর্তৃপক্ষকে যখন এই দণ্ডাদেশ কার্যকর করার জন্য নির্দেশ প্রদান করবেন তখনই এটা কার্যকর হবে। তিনি জানান, কোনদিনই সর্বোচ্চ আদালত থেকে মৃত্যু পরোয়ানা জারি করা হয়না। আদেশ যাবে সরকারের তরফ...
হান্নান-রিজভীর জামিন ও রিমান্ড নামঞ্জুর

হান্নান-রিজভীর জামিন ও রিমান্ড নামঞ্জুর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি.জে. অব. আসম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক আসাদুজ্জামান নূর শুনানি শেষে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন।এর আগে পুলিশ হান্নান শাহকে দুই মামলায় ২০ দিন, রিজভীকে তিন মামলায় ৩০ দিন ও বেলাল আহমেদকে দুই মামলায় ২০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিনের জন্য আবেদন করেন। মতিঝিল থানার ১৬ ও ৪৪ নম্বর মামলা এবং পল্টন থানার ৫০ নম্বর মামলায় গত সেপ্টেম্বর ও নভেম্বর মাসে বিএনপি নেতাদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে।   গত ২৫ নভেম্বর রাত ৯টার দিকে জাপান দূতাবাসের সামনে থেকে হান্নান শাহকে আটক করে সাদা পোশাকধারী পুলিশ। অন্যদি...
ফিরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

ফিরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

খেলাধুলা, খেলার মাঠ
নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ৭ ম্যাচ সিরিজের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।রোববার রাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বা ডব্লিউআইসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, দলের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টি বিবেচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। শনিবার বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলের কাছে একটি বোমা বিস্ফোরিত হবার পর ওই হোটেলে থাকা ওয়েস্ট ইন্ডিজ দল রবিবারের নির্ধারিত দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটিতে যোগ দেয়নি। পরে ম্যাচটি সোমবার সকালে পুনর্নির্ধারণ করা হয়। কিন্তু ডব্লিউআইসিবি'র সিদ্ধান্ত মোতাবেক সোমবারের এই ম্যাচটিও খেলতে নামেনি দলটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, শনিবারের ওই হামলা দলের কোনও সদস্যকে লক্ষ্য করে হয়নি, ফলে তাদের বিপদের কোনও আশংকা নেই। খবর বিবিসির। তারপরেও দলের সদস্যদেরকে নিজ নিজ দেশে বাবা-মা...
অবরোধ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত

অবরোধ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত

জাতীয়, সংবাদ শিরোনাম
৭২ ঘণ্টার অবরোধের সময় বাড়ানো হয়েছে। দুপুরে এক ভিডিও বার্তায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শনিবার থেকে চলা ৭২ ঘন্টার অবরোধ মঙ্গলবার ভোরে শেষ হওয়ার কথা ছিল। নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলের ডাকে তৃতীয় দফা অবরোধ কর্মসূচি চলছে।