নাসিরের কাছে মুশফিকের হার
টি ২০ ম্যাচের জন্য সব ধরনের প্রস্তুতিই ছিল। লড়াইটাও জমেছিল বেশ। কিন্তু শেষ পর্যন্ত নাসিরের চ্যালেঞ্জের কাছে হেরে গেলেন মুশফিকুর রহিম। দিবা-রাত্রির ম্যাচে গ্যালারি ভরা দর্শকের সামনে জাতীয় দলের বিপক্ষে জয় তুলে নিল ‘এ’ দল। ১৭২ রান তাড়া করতে নেমে পাঁচ উইকেটে ১৫৯ রানে থেমে যায় জাতীয় দলের ইনিংস। ১২ রানের জয়ে তিন ম্যাচের টি ২০ চ্যালেঞ্জ সিরিজে ১-০-তে এগিয়ে গেল ‘এ’ দল। আজ একই স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি ম্যাচ হলেও প্রতিদ্বন্দ্বিতার সব আবহই ছিল কাল। নাসির হোসেন আগের দিনই পরিকল্পনা করেছিলেন জাতীয় দলের বিপক্ষে জিততে হলে প্রথম ১০ ওভারে ভালো রান করতে হবে। ফ্লাড লাইটের আলোয় ব্যাট করার কথা মাথায় না এনে টস জিতেই জাতীয় দলকে ফিল্ডিংয়ে পাঠান নাসির। ‘এ’ দলের শুরুটা ভালো এনে দেন ইমরুল কায়েস ও জহুরুল ইসলাম। দলীয় ৩৫ রানে জহুরুল আউট হওয়ার পর দুই রানের ব্যবধানে ফিরে যান মার্শা...






