Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: taslim

সদিচ্ছা থাকলে সমাধান সম্ভব

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সফরের তৃতীয় দিনে গণমাধ্যমের সামনে মুখ খুললেন জাতিসংঘের দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে চলমান সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। দুপুরে নির্বাচন কমিশনে সংক্ষিপ্ত বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের তিনি একথা বলেন। বেলা দুইটা থেকে মাত্র ২০ মিনিট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন তারানকো। এর আগে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।   নির্বাচন কমিশনে তিনি বলেন,আমি বিশ্বাস করি শান্তিপূর্ণ সমাধান সম্ভব। যদি দলগুলোর সদিচ্ছা থাকে। এই মুহুর্তে শান্তিপূর্ণ সংলাপ জরুরি। সফরের শেষ দিন সমাধান চেষ্টার অগ্রগতি বিষয়ে গণমাধ্যমকে অবহিত করবেন বলে জানান তিনি।...
ব্যালন ডি’অরের তালিকায় মেসি, রোনালদো, রিবেরি

ব্যালন ডি’অরের তালিকায় মেসি, রোনালদো, রিবেরি

খেলাধুলা, খেলার মাঠ
ফিফা ব্যলন ডি অরের সংক্ষিপ্ত তালিকায় যোগ হয়েছেন ফ্রান্সের তারকা ফ্রাংক রিবেরি। আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য তিনজনের নাম প্রকাশ করেছে ফিফা। রিবেরি ছাড়া অপর দু’জনের নাম নতুন কেউ নন। একজন হলেন চারবারের বিজয়ী বার্সেলোনা ও আর্জেন্টিনার লিওনেল মেসি। আর অপরজন হলেন রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। আর সোা মহিলা খেলোয়াড়ের জন্য মনোনীত তিনজন হলেন জার্মানির নাদিন অ্যানজেরার, ব্রাজিলের মার্তা ও যুক্তরাষ্ট্রের অ্যাবে ওয়ামব্যাচ। সেরা গোলের জন্য মনোনীত হয়েছেন ইবরাহিমোবিচ, নেমানিয়া মাতিচ ও নেইমার।...
ডারবানের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচেও বড় ব্যবধানে হেরে গেল ভারত

ডারবানের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচেও বড় ব্যবধানে হেরে গেল ভারত

খেলাধুলা
ডারবানের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচেও বড় ব্যবধানে হেরে গেল ভারত। দক্ষিণ আফ্রিকার ২৮০ রানের জবাবে ১৪৬ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলেছে তারা। ফলে ১৩৪ রানে হারলো তারা। সিরিজে ২-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। টসে হেরে ব্যাট করতে নেমে ডি কক ও আশিম আমলার শতকে ৬ উইকেটে ২৮০ রান করে দক্ষিণ আফ্রিকা। দলীয় ১০ রানের মাথায় ডেইল স্টেইনের বলে শূন্যরানে বিদায় নেন শিখর ধাওয়ান। এরপর তার পথ ধরেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। ভারতের পক্ষে রায়না সবচেয়ে বেশি ৩৬ রান করেন। জাদেজা ২৬ আর থোনি ১৯ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে চার উইকেট নেন সতসবে আর তিনটি নেন স্টেইন। এদিন ভারত দলপতি মাহেন্দ্র সিং ধোনি টস জিতে আবারও ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকাকে। ধোনির সিদ্ধান্ত যে ভুল ছিল তা প্রমাণ করতে বেশি সময় নেয়নি দক্ষিণ আফ্রিকার উদ্বোাধনী দুই ব্যাটসম্যান হাশিম আমলা ও ডি কক। উদ্বোধনী উইকেটে গড়েন ১৯৪ রানের জুটি...
৪ রাজ্যে কংগ্রেসের ভরাডুবি, শিলা দীক্ষিতের পদত্যাগ

৪ রাজ্যে কংগ্রেসের ভরাডুবি, শিলা দীক্ষিতের পদত্যাগ

আন্তর্জাতিক
ভারতে চারটি রাজ্যে রাজ্যসভা নির্বাচনে ভরাডুবি ঘটছে ক্ষমতাসীন দল কংগ্রেসের। রাজ্যগুলো হলো- দিল্লি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থান। এর তিনটি রাজ্যে কংগ্রেস নাকানি-চোবানি খেয়েছে। একটিতে কোনমতে বিজেপির সঙ্গে সমতা রক্ষা করেছে। সবচেয়ে শোচনীয় অবস্থায় রয়েছে রাজস্থানে। সেখানে মোট ১৯৯ আসনের মধ্যে বিজেপি জিতেছে ১৪২ আসনে। আর কংগ্রেস জিতেছে মাত্র ২০ আসনে। এখানে ১৮ আসনের ফলাফলে এগিয়ে আছে বিজেপি। আর কংগ্রেস এগিয়ে আছে মাত্র ৪ আসনে। এ হিসাবে এক-সপ্তমাংশ আসনে জিতেছে কংগ্রেস। মধ্যপ্রদেশে ২৩০ আসনের মধ্যে বিজেপি জিতেছে ৮৬ আসনে, এগিয়ে আছে ৭৩ আসনে। কংগ্রেস জিতেছে ২২ আসনে। এগিয়ে আছে ৪১ আসনে। দিল্লিতে বিজেপি জিতেছে ২৮ আসনে। এগিয়ে আছে ৫ আসনে। কংগ্রেস জিতেছে ৬ আসনে। এগিয়ে আছে ২ আসনে। শুধু ছত্তিশগড়ে সমানে সমানে টক্কর দিচ্ছে বিজেপি ও কংগ্রেস। এখানে দু’ দলই ১৯টি করে আসনে বিজয় লাভ করেছে। তবে ফলাফল ঘোষণা হয় নি এমন ২৫টি ...
কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি

কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের রেজিস্টার একেএম নসিরউদ্দিন মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরয়োনা জারি করে রায়ের কপি সংশ্লিষ্ট কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী মৃত্যু পরোয়ানার কপি জেল কর্তৃপক্ষকে হস্তান্তর করেন। বিকাল ৪টার দিকে তিনি কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে ট্রাইব্যুনাল ত্যাগ করেন। এর আগে বেলা পৌনে ১১টার দিকে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের রেজিস্ট্রার একেএম নাসির উদ্দিনের কাছে রায়ের কপি হস্তান্তর করেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করে সুপ্রিমকোর্ট।...
একতরফা নির্বাচন বন্ধে উদ্যোগ নিন : জাতিসঙ্ঘকে সুশীলসমাজ

একতরফা নির্বাচন বন্ধে উদ্যোগ নিন : জাতিসঙ্ঘকে সুশীলসমাজ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতিসঙ্ঘ সব রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক ও অহিংস নির্বাচন চায়। তবে বিশ্ব সংস্থাটি কোনো ফরমূলার সুপারিশ করছে না। আজ বিকেলে জাতিসঙ্ঘ প্রতিনিধিদলের সাথে সুশীল সমাজের সদস্যদের বৈঠকের পর ড. কামাল হোসেন এ মন্তব্য করেন। বৈঠকে সুশীল সমাজের প্রতিনিধিরা একতরফা নির্বাচন বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ করতে জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানিয়েছেন।বৈঠকে ড. কামাল বলেন, ‘একতরফা নির্বাচন বন্ধ করুন। আর ড. শাহদিন মালিক বলেন, ‘কেউ একতরফা নির্বাচন চায় না। আমরা ২০০৮ সালের মতো নির্বাচন চাই। রাজনীতিবিষয়ক জাতিসঙ্ঘ সহকারী মহাসচিব ওস্কার ফার্নান্দেজ তারানকোর সাথে বৈঠকের পর ড. কামাল সাংবাদিকদের বলেন, জাতিসঙ্ঘ অংশগ্রহণমূলক নির্বাচন চায়। তারা এজন্যই কাজ করছে।রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে ড. জামিলুর রেজা চৌধুরী, বদিউল আলম মজুমদার ও ড. শাহদিন মালিক উপস্থিত ছিলেন।ড. কামাল বলেন, নির্বাচনের তারিখ পরিবর্তন করা যায় কি না সেটা...
বিরোধী দল ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না: অর্থমন্ত্রী

বিরোধী দল ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না: অর্থমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল না আসলে তা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালেয়ের সম্মেলন কক্ষে প্রকৌশলীদের দুটি সংগঠনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে না আসলে ভোটাররাও ভোট কেন্দ্রে আসবে না। এটাই বাস্তবতা। তবে আমরা বিএনপিসহ সব দলকে নিয়ে নির্বাচন করতে চাই।অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বড় কষ্টে আছে। হরতাল ও অবরোধের মতো অমানুষিক দেশদ্রোহী কর্মসূচিতে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তাই আইন করে হরতাল বন্ধের পক্ষে আমি। দেশের এই অর্থনৈতিক দূরাবস্থার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই দায়ী।সফররত জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সমঝোতার উদ্যোগ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করে মুহি...
মন্ত্রীদের পদত্যাগপত্র ডাকযোগে পাঠানো হয়েছে-জাপা মহাসচিব

মন্ত্রীদের পদত্যাগপত্র ডাকযোগে পাঠানো হয়েছে-জাপা মহাসচিব

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববারও সময় দেননি। তাই জাতীয় পার্টির নির্বাচনকালীন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ডাকযোগে পদত্যাগপত্র পাঠারো হয়েছে। রোববার দুপুরে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের কাছে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, কুরিয়ারে ডাকযোগে সবারপদত্যাগপত্র পাঠানো হয়েছে। ১১টার দিকে রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বারিধারার বাসা থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পদত্যাগপত্র নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে যাবার কথা জানিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রীর সিডিউল না পেয়ে তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পদত্যাগপত্রগুলো পাঠানোর সিদ্ধান্ত নেন।এসময় বাণিজ্যমন্ত্রী জিএম কাদের সাংবাদিকদের বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। জাতীয় পার্টি আর নির্বাচনে যাবে না। মহাসচিব র...