Thursday, October 29Welcome khabarica24 Online

Author: taslim

পাকিস্তানবিরোধী মনোভাবে উদ্বিগ্ন পিসিবি

পাকিস্তানবিরোধী মনোভাবে উদ্বিগ্ন পিসিবি

খেলাধুলা, খেলার মাঠ
  বাংলাদেশে পাকিস্তান বিরোধী মনোভাবে উদ্বিগ্ন হয়ে উঠছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশে এশিয়াকাপ আর ওয়ার্ল্ড টি-টোয়েন্টি খেলতে আসবে কি না- এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য জানুয়ারী পর্যন্ত অপেক্ষা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পাকিস্তানের সাথে সৃষ্ট কূটনৈতিক সমস্যা এশিয়া কাপ আর ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে দেশটির অংশগ্রহনে কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।...
ভারত দাবি তুললেও ক্ষমা চাইবে না যুক্তরাষ্ট্র

ভারত দাবি তুললেও ক্ষমা চাইবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম
  কূটনীতিক গ্রেপ্তারের ঘটনায়, ভারতের কাছে ক্ষমা চাইবে না যুক্তরাষ্ট্র। দায়মুক্তি দিয়ে ভারতীয় কূটনীতিক দেবজানি খোবড়াগাড়েকে মুক্তি দিতেও অস্বীকৃতি জানিয়েছে ওবামা প্রশাসন। যুক্তরাষ্ট্রের এ অবস্থানের কথা জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র মেরি হার্ফ। গত সপ্তাহে, গৃহকর্মীকে ভিসার শর্ত অনুযায়ী যথাযথ বেতন না দেয়ার অভিযোগে, গ্রেপ্তার হন নিউইয়র্কে নিযুক্ত ভারতের ডেপুটি কনস্যুল জেনারেল দেবজানি খোবড়াগাড়ে। ভারতের অভিযোগ, এতে আন্তর্জাতিক কূটনৈতিক আইন অমান্য করা হয়েছে। এই ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দুঃখ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্রকে ক্ষমা চেয়ে দেবজানির বিরুদ্ধে আনা মামলা তুলে নেয়ার দাবি জানিয়েছে ভারত। এরপরই যুক্তরাষ্ট্রের এই প্রতিক্রিয়া পাওয়া গেলো।...
পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়

পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়

জাতীয়, স্লাইড
  পাকিস্তানের বিরুদ্ধে সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় অব্যাহত রয়েছে। যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ায় পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণের ঘটনায় গতকালও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের ক্ষোভে-বিক্ষোভে উত্তাল ছিল সারা দেশ। রাজধানীতে গণজাগরণ মঞ্চের কর্মী-সমর্থকরা কূটনৈতিক পল্লী গুলশানে দ্বিতীয় দিনের মতো পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় গুলশান ২ নম্বর চত্বরে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি ও দফায় দফায় লাঠিপেটায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারসহ অন্তত ২৫ জন আহত হন। পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে গণজাগরণ মঞ্চ আজ সারা দেশে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজ বিকাল ৩টায় শাহবাগ গণজাগরণ মঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। গত বুধবার পাকিস্তান দূতাবা...
২৬ ডিসেম্বর থেকে সেনা মোতায়েন

২৬ ডিসেম্বর থেকে সেনা মোতায়েন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ জানিয়েছেন দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত দেশে সেনা মোতায়েন থাকবে। আজ সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রিটার্নিং অফিসারদের করণীয় নিয়ে সভা শেষে সিইসি সাংবাদিকদের এ কথা জানান।...
আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

জাতীয়, সংবাদ শিরোনাম
  বাংলাদেশে নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকটের মধ্যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বিকাল ৩টায় শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। আগামী ৫ই জানুয়ারি অনুষ্ঠেয় ১০ম সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে এ বৈঠক থেকেই সেনা মোতায়েনের সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।নির্বাচন কমিশন সূত্র জানায়, আইন শৃঙ্খলাবাহিনীগুলোর সঙ্গে বৈঠকে নির্বাচনী দায়িত্বে কবে থেকে সেনা মোতায়েন করা হবে এবং এরপর সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে এই বৈঠকে তা নির্ধারিত হবে।বৃহস্পতিবার বিকালে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ বলেন, প্রত্যেকবারের মতো এবারও নির্বাচন পরিচালনায় আমাদের সেনা বাহিনীর সহযোগিতা নিতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার জন্য সেনাবাহিনীর বিকল্প নেই। দেশের সার্বিক অবস্থ...
কাজী জাফরের সম্মেলনস্থলে ককটেল বিস্ফোরণ

কাজী জাফরের সম্মেলনস্থলে ককটেল বিস্ফোরণ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  জাতীয় পার্টির (জাফর-মসিহ) সম্মেলনে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের হলরুমের সামনে এই হামলা চালানো হয়। দলের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন। কাউন্সিল আবার শুরু হলেও উপস্থিতি অনেক কম দেখা গেছে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।জানা যায়, সম্মেলন চলাকালে একটি মিছিল সেখানে ঢোকার পর পরই হলের ভেতর ৩টি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় ৫ জন আহত হয়। আহতরা সবাই আশঙ্কা মুক্ত। তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার পর কাজী জাফর মঞ্চে দাঁড়িয়ে বলেন, কাউন্সিলকে নসাৎ করার জন্য এই ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। কিন্তু কোন ভাবেই তারা সফল হবে না। জাতীয় পার্টির কর্মসূচি সফল হবে। তিনি পুনরায় সবাইকে আবার হলরুমে আসার জন্য অনুরোধ করেন।শাহবাগ থানা...
পুলিশের লাঠিপেটায় ইমরান আহত, আটক ১৫

পুলিশের লাঠিপেটায় ইমরান আহত, আটক ১৫

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবিতে করার দাবিতে দেশটির দূতাবাসের দিকে গণজাগরণ মঞ্চের মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ। সরকারকে বেঁধে দেয়া ২০ ঘণ্টা সময় পার হওয়ার পর বৃহস্পতিবার বিকালে মঞ্চের কর্মীরা পাকিস্তান দূতাবাসের দিকে অগ্রসর হলে গুলশান-২ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে পিটিয়ে অজ্ঞান করেছে পুলিশ। তাকে গুলশান ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। পরে তাকে সেখান থেকে সরিয়ে প্রাইভেট কারে করে অন্যত্র নেয়া হয়েছে। আবুল কালাম আজাদ (বীর বিক্রম) নামে আরেকজনকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। একসময় গণজাগরণের কর্মী শাম্মি আক্তার, শেখ সালমা, প্রয়াত হুমায়ুন আজাদের ছেলে অনন্য আজাদ, রওশন আরা মিতা ও জাহাঙ্গীরকে আটক করে পুলিশ ভ্যানে করে নিয়ে যেতে দেখা যায়। এছাড়া মঞ্চের ১৫ কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ...
স্নোডেনকে আশ্রয় দেয়ার পরিকল্পনা নেই ব্রাজিলের

স্নোডেনকে আশ্রয় দেয়ার পরিকল্পনা নেই ব্রাজিলের

আন্তর্জাতিক, স্লাইড
  যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ব্রাজিল। স্নোডেন রাজনৈতিক আশ্রয়ে বর্তমানে রাশিয়ায় আছেন। ২০১৪ সালের আগস্টে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকার মেয়াদ শেষ হয়ে যাবে, তারপর স্নোডেন কোথায় যাবেন তাই নিয়ে এখনই জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এরইমধ্যে স্নোডেন ব্রাজিলের প্রেসিডেন্ট ও ব্রাজিলবাসীদের ওপর এনএসএর গোপন গোয়েন্দা নজরদারির বিষয়ে তদন্ত কাজে সহায়তা করার প্রস্তাব দেন। এতে স্নোডেন ব্রাজিলে রাজনৈতিক আশ্রয় পেতে যাচ্ছেন বলে ধারণা ছড়িয়ে পড়ে। সেই ধারণাকে খারিজ করে দিয়ে মঙ্গলবার ব্রাজিলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ব্রাজিলে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেননি স্নোডেন, আর রাজনৈতিক আশ্রয় প্রার্থনা না করলে বিবেচনার প্রশ্নই আসে না। ওইদিন ব্রাজিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, জুনে মস্কো পৌঁছানোর...