Tuesday, July 28Welcome khabarica24 Online

কাজী জাফরের সম্মেলনস্থলে ককটেল বিস্ফোরণ

53

 

জাতীয় পার্টির (জাফর-মসিহ) সম্মেলনে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের হলরুমের সামনে এই হামলা চালানো হয়। দলের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন। কাউন্সিল আবার শুরু হলেও উপস্থিতি অনেক কম দেখা গেছে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।জানা যায়, সম্মেলন চলাকালে একটি মিছিল সেখানে ঢোকার পর পরই হলের ভেতর ৩টি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় ৫ জন আহত হয়। আহতরা সবাই আশঙ্কা মুক্ত। তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার পর কাজী জাফর মঞ্চে দাঁড়িয়ে বলেন, কাউন্সিলকে নসাৎ করার জন্য এই ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। কিন্তু কোন ভাবেই তারা সফল হবে না। জাতীয় পার্টির কর্মসূচি সফল হবে। তিনি পুনরায় সবাইকে আবার হলরুমে আসার জন্য অনুরোধ করেন।শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, আমি অনেক দূরে রয়েছি। ঘটনা সম্পর্কে আমার জানা নেই।

Leave a Reply