Thursday, October 29Welcome khabarica24 Online

Author: taslim

পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা

পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা

খেলাধুলা, খেলার মাঠ
  দুবাইয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে দুই উইকেটে হারিয়েছে শ্রীলংকা। ২৮৫ রানের টার্গেটে দুই বল বাকি থাকতেই পৌছে যায় লঙ্কানরা।বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনারকে দ্রুত হারায় শ্রীলংকা। কিন্তু সাঙ্গাকারা ও চান্দিমাল ৯৪ রানের জুটি গড়ে ম্যাচে টিকিয়ে রাখেন লংকানদের। শেষ দিকে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও  নুয়ান কুলাসেকারার দুটি ক্যামিও ইনিংসে জয় তুলে নেয় শ্রীলংকা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আহমেদ শেহজাদের সেঞ্চুরিতে ২৮৪ রানের সংগ্রহ গড়ে পাকিস্তান।...
থাইল্যান্ডে বিরোধী দলের নির্বাচন বর্জন

থাইল্যান্ডে বিরোধী দলের নির্বাচন বর্জন

আন্তর্জাতিক
  থাইল্যান্ডের প্রধান বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি আজ শনিবার ঘোষণা দিয়েছে যে তারা আগামী ২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় অন্তর্বর্তী নির্বাচনে অংশ নেবে না। এ ঘোষণায় দেশটিতে চলমান রাজনৈতিক পরিস্থিতির আরও অবনতি হলো। এ অবস্থায় থাই সেনাপ্রধান বলেছেন, দেশটিতে অচিরেই গৃহযুদ্ধ শুরু হতে পারে। বিবিসি জানায়, ‘থাইল্যান্ডের রাজনীতি ব্যর্থতায় আটকে গেছে’ অভিযোগ করে ডেমোক্র্যাট পার্টির নেতা অভিজিত্ ভেজ্জাজিভা এক সংবাদ সম্মেলনে বলেন, তাঁর দলের কোনো প্রার্থী নির্বাচনে অংশ নেবে না। সরকার পতনের দাবিতে বিরোধীদের কয়েক সপ্তাহের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা এ মাসের শুরুতে নির্বাচন আহ্বান করেন। থাইল্যান্ডে গৃহযুদ্ধের আশঙ্কা ব্যক্ত করে সেনাপ্রধান জেনারেল প্রাজুথ চান-ওচা সংকট নিরসনে নতুন প্রস্তাব দিয়েছেন। সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতাদের বাইরে কিছু নেতাদের নিয়ে একটি গণপরিষদ গঠন করার পরা...
ইরাকে বোমা হামলা ও গুলিতে নিহত ১৪

ইরাকে বোমা হামলা ও গুলিতে নিহত ১৪

আন্তর্জাতিক
ইরাকের উত্তরাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে ও বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রাথমিকভাবে জানা যায়নি। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে কোন জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে, হামলার ধরন দেখে বিশেষজ্ঞরা বলছেন, আল-কায়েদা এ হামলাগুলো চালিযেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাজধানী বাগদাদের ১৭০ কিলোমিটার উত্তরে রাস্তার ধারে রাখা দুটি বোমা বিস্ফোরণে ৯ জন নিহত ও কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। বাগদাদের ২১০ কিলোমিটার উত্তরে অবস্থিত হাওয়িজা এলাকার সংলগ্ন দুটি বাড়িতে জঙ্গিরা ঢুকে নির্বিচারে গুলি ছুঁড়লে দুই পরিবারের ৫ সদস্য প্রাণ হারান। বের হওয়ার সময় বাড়ি দুটি বোমা মেরে উড়িয়ে দেয় তারা। কি কারণে ওই দুটি বাড়িতে তারা হামলা চালায় তা এখনও স্পষ্ট নয়। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে চলমা...
মুরসির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ব্রাদারহুডের প্রত্যাখ্যান

মুরসির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ব্রাদারহুডের প্রত্যাখ্যান

আন্তর্জাতিক
  মিসরের মুসলিম ব্রাদারহুড ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি ও অন্যান্য নেতার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও বিদেশী গ্রুপগুলোর সাথে মিলে চক্রান্ত করার যে অভিযোগ আনা হয়েছে তার নিন্দা করে বলেছে তাদের বিরুদ্ধে এসব অভিযোগ ‘হাস্যকর।’ টুডেস জামান, রয়টার্স। মিসরের সরকারি কৌঁসুলি মুরসি ও ব্রাদারহুডের ৩৫ জন শীর্ষ নেতাকে এসব অভিযোগে বিচারের নির্দেশ দেয়ার এক দিন পর ব্রাদারহুড তাদের বিবৃতিতে মুরসিকে মুক্তি দিতে চাপ সৃষ্টি করার জন্য আবার সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে। এসব অভিযোগের মাধ্যমে বিচার করে তাদের মৃত্যুদণ্ড দেয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কৌঁসুলি এসব অভিযোগকে ‘মিসরের ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্র’ বলে ঘোষণা করে বলেন, ২০০৫ সালে এ ষড়যন্ত্রের সাথে ফিলিস্তিনের হামাস, ইরান সরকার ও তাদের লেবাননি মিত্র হিজবুল্লাহ জড়িত ছিল। তবে এ মামলার বিচারের কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি। লন্ডন থেকে দেয়া ...
গোপীবাগে একই বাড়িতে ৬ জনকে জবাই

গোপীবাগে একই বাড়িতে ৬ জনকে জবাই

জাতীয়, সংবাদ শিরোনাম
  রাজধানীর গোপীবাগ এলকায় একই বাড়িতে ছয়জনকে জবাই করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। গোপীবাগের রামকৃষ্ণ মিশন রোডের একটি বাসায় এ ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় ওয়াড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপীবাগে রামকৃষ্ণ মিশন রোডের ৬৪/৪ নম্বরে  জজ মিযার গোলির চার তলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনো তা জানা যায়নি। তবে এ ঘটনায় বাড়ির নীচ তলার ম্যাচের ছয় বাসিন্দাকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। নিহত অন্যরা হলো- লুৎফর রহমান (৫৫), তার ছেলে মনির হোসেন (২৯), বাড়ির কেয়ারটেকার মঞ্জু (৩০), পীরের মুরিদ শাহিন (৩২), রাসেল (২৯) ও সারোয়ার হোসেন (৩০)। ওয়ারি জোনের সহকারী কমিশনার মো. শাহেদ জানান, নিহত ছয় জনের মধ্যে লুৎফর রহমান নিজেকে পীর বলে পরিচয় দিতেন।...
যেকোন মূল্যে মহাসমাবেশ সফলের দৃঢ় প্রত্যয় হেফাজতের

যেকোন মূল্যে মহাসমাবেশ সফলের দৃঢ় প্রত্যয় হেফাজতের

জাতীয়, সংবাদ শিরোনাম
  আগামী ২৪ ডিসেম্বর শাপলা চত্বরে পূর্বঘোষিত মহাসমাবেশ যেকোন মূল্যে সফলের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। আজ দুপুরে রাজধানীর বারিধারায় জামেয়া মাদানিয়া মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আহবায়ক আল্লামা নূর হোছাইন কাশেমী। সংবাদ সম্মেলনে জানানো হয় পূর্বঘোষিত এ কর্মসূচী হেফাজতে ইসলাম সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তাই এ ব্যাপারে তারা সরকার ও বিরোধী দলের সহযোগিতা কামনা করেন। এতে বলা হয় কর্মসূচী সফল করতে তারা বিরোধী দলকে ২৪ তারিখে তাদের অবরোধ প্রত্যাহারের আহবান জানাবেন। সে সাথে সরকারও সমাবেশের অনুমতি দেবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, কোন বাধা আসলেও হেফাজত তা মোকাবেলায় প্রস্তুত রয়েছে ।...
সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে

সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।নজরুল ইসলাম খান বলেন, যে নির্বাচন দেশবাসী প্রত্যাখান করেছে, বিশ্ববাসী প্রত্যাখান করেছে, সে নির্বাচনে সেনাবাহিনীর অংশগ্রহণ অপ্রয়োজনীয়। সরকার ইতিমধ্যেই পছন্দের প্রার্থী বাছাই করে নির্বাচনে ভোট বিহীন জয়ের ব্যবস্থা করে নিয়েছে। এ অবস্থায় সেনাবাহিনী মোতায়েন করে নির্বাচন কমিশন তাদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টায় লিপ্ত।বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য বলেন, যারা সংখ্যাগরিষ্ঠ ভোটারদের ভোটাধিকার কেড়ে নেয়, তারা কখনোই সমঝোতার পথে আসবে না। সমঝোতা নিয়ে তাদের বক্তব্যে ‘যদি’ এবং ‘প্রয়োজনে’র আধিক্যই প্রমাণ করে তারা সমঝোতা চায় না। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ সরকারই...
রওশনের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি: চুন্নু

রওশনের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি: চুন্নু

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা নির্বাচনে যাচ্ছি বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু। রাজধানীর গুলশান-২ এ পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের বাসা থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য ১০ম জাতীয় সংসদ নির্বাচনে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি অংশ নিচ্ছে।'জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে না'- দলের আরেক প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদেরের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মুজিবুল হক চুন্ন বলেন, এটা উনার বিষয়, আমি এ বিষয়ে জানি না। আমি এতো টুকু বলবো সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য ম্যাডামসহ (রওশন এরশাদ) আমাদের নির্বাচনে যেতে হচ্ছে।শুক্রবার হুসেইন মুহম্মদ এরশাদের ভাই জিএম কাদের বলেন, সবদল অংশগ্রহণ না করলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না, চেয়ারম্যান একথা জানিয়েছেন। তিনি তার সিদ্ধান্তে অটল আছেন। আমরা নির্বাচনে যাচ্ছি না।...