Thursday, October 29Welcome khabarica24 Online

Author: taslim

হঠাৎ অবসর ঘোষণা সোয়ানের

হঠাৎ অবসর ঘোষণা সোয়ানের

খেলাধুলা, খেলার মাঠ
  অ্যাশেজ সিরিজের মধ্যে হঠাৎ করেই সকল ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংলিশ বোলার গ্রায়েম সোয়ান। অ্যাশেজের বাকি দুটি ম্যাচেও খেলবেন না ডানহাতি এই স্পিনার। সিরিজে ৩৪ বছর বয়স্ক ইংল্যান্ড দলের অন্যতম অভিজ্ঞ এই বোলার তিন টেস্টে পেয়েছেন মাত্র ৭টি উইকেট। অস্ট্রেলিয়ার কাছে ৩-০তে অ্যাশেজ হারের পর হতাশায় পড়েন সোয়ান। রোববার সবাইকে অবাক করে সোয়ান জানান, আমি বছরের শুরুতেই অবসর নিতে চেয়েছিলাম। আমার শরীর পাঁচ দিনের ম্যাচের সঙ্গে পেরে উঠছিল না। কিন্তু টানা চতুর্থ অ্যাশেজ জয়ের জন্য অস্ট্রেলিয়াতে এসেছিলাম। সেটা আর হল না। অ্যাশেজ হারের পর খেলার আর মানে হয় না। এদিকে ইংলিশ কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, গ্রায়েম সোয়ান সফলতম ক্যারিয়ারে সকল ধরণের ক্রিকেটে ইংল্যান্ডকে অসাধারণ সাপোর্ট দিয়েছে। তার চমৎকার অর্জনে তাকে ধন্যবাদ জানাই’।...
ছাত্রলীগের ইভ টিজিংয়ের শিকার ঢাবির ৩ ছাত্রী

ছাত্রলীগের ইভ টিজিংয়ের শিকার ঢাবির ৩ ছাত্রী

সারা-দেশ
  ছাত্রলীগের ইভটিজিংয়ের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অধ্যয়নরত তিন ছাত্রী। ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে আহত করা হয় তিন ছাত্রীসহ আরও একজনকে। আহত ছাত্রীরা বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন। প্রক্টর ড. আমজাদ আলী বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সাধারণ শিক্ষার্থীরা। ঘটনার সুষ্ঠ বিচার না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচী ঘোষণা করার হুমকি দিয়েছেন তারা। জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় ওই তিন ছাত্রীসহ তাদের এক বড় ভাই জহুরুল হক হলের সামনে দিয়ে নীলক্ষেত্র যাচ্ছিলেন। জহুরুল হক হলের গেইটে তখন হল ছাত্রলীগের কর্মী অনিক তার বন্ধুদের নিয়ে বসে ছিলেন। তারা ওই তিন ছাত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল কথা বলতে থাকেন। একপর্যায় ছাত্রীদের বড় ভাই ঘটনার প্রতিবাদ জানয়। এসময় অনিক তার বন্ধুদের নিয়ে প্রাথমিকভাবে ওই বড় ভাইকে হেনস্থ করেন। এরপর উপস্থিত অন্যান...
২০১১ সালে জেল পালানোর দায়ে মুরসির বিচার হবে

২০১১ সালে জেল পালানোর দায়ে মুরসির বিচার হবে

আন্তর্জাতিক
  মিসরের সাবেক একনায়ক হোসনি মোবারকের বিরুদ্ধে ২০১১ সালে অভ্যুত্থানের সময় ওয়াদি এল নাতরুণ কারাগার ভেঙে পালানোর দায়ে দেশটির ক্ষমতাচ্যুত কট্টরপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিচার হবে। এছাড়াও তার বিরুদ্ধে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও অন্য একটি জঙ্গি সংগঠনের সঙ্গে আঁতাতের মাধ্যমে সন্ত্রাসী জোট তৈরি করায় তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। শনিবার প্রসিকিউশন সূত্র এ কথা জানায়। খবর এএফপির। রাষ্ট্রীয় মালিকাধীন আল-আহরাম সংবাদপত্র তাদের ওয়েবসাইটের খবরে জানায়, ফিলিস্তিনের জঙ্গি গ্র“প হামাসের সদস্যসহ শতাধিক বন্দির সঙ্গে মুরসির বিচার হবে। মুরসি ছাড়াও মুসলিম ব্রাদারহুডের আরও ১৩২ নেতাকর্মীকে একই দায়ে অভিযুক্ত করা হয়েছে। গত জুলাই মাসে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মুরসির বিরুদ্ধে এর আগে হত্যা ও সহিংসতার অভিযোগ আনে সামরিক জান্তার সমর্থনপুষ্ট আইনজীবীরা। সন্ত্রাসবাদের যে নতুন অ...
দেবযানীর শাস্তি দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

দেবযানীর শাস্তি দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

আন্তর্জাতিক
  দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠনগুলোর কর্মীরা। তারা ২০ ডিসেম্বর নিউইয়র্ক, সানফ্রান্সিসকো এবং ওয়াশিংটনে ভারতীয় কনস্যুলেটের সামনে বিক্ষোভ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিচার বিভাগকে ধন্যবাদ জানান। ‘ন্যাশনাল ডমেস্টিক ওয়ার্কার্স এলায়েন্স’ আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে হংকং এবং ভারতেও মানববন্ধন করেছেন গৃহকর্মীরা। নিউইয়র্কের বিক্ষোভে স্লোগান ছিল ‘ডিপ্লম্যাট ইম্যুনিটি-উই স্যা একাউন্টেবিলিটি, ‘ওয়ার্কার্স আর আন্ডার এটাক-স্ট্যান্ড আপ ফাইট ব্যাক, ‘দ্য পিপল ইউনাইটেড-উইল নেভার বি ডিফিটেড, ‘ডিগনিটি ইয়েস-স্লেভারি নো, ‘ফ্রি ডমেস্টিক ওয়ার্কার্স-অ্যান্ড দ্য স্লেভারি, ‘হুয়াট ডু উই ওয়ান্ট-জাস্টিস জাস্টিস, ‘ওয়ার্কার্স রাইটস আর হিউম্যান রাইটস, ‘জাস্টিস ফর ডমেস্টিক ওয়ার্কার্স, ‘ডাজ ইম্যুনিটি প্রটেক্ট হিউম...
মঙ্গলবার ১৪ দলের গণসমাবেশ

মঙ্গলবার ১৪ দলের গণসমাবেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  অব্যাহত সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার রাজধানীতে গণসমাবেশ করবে ১৪ দল। বিকাল ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে অব্যাহত নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াস ও গণতান্ত্রিক আন্দোলনের ছদ্মাবরণে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনকে বাধগ্রস্ত করার ষড়যন্ত্র চালাচ্ছে ১৮ দলীয় জোট। এরই প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল এই প্রতিবাদী গণসমাবেশ করবে। এছাড়া কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ১৪ দলের নেতাকর্মী ছাড়াও ঢাকা মহানগরীর সর্বস্তরের জনগণকে গণসমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।...
সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে মহাসমাবেশ করার ঘোষণা হেফাজতের

সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে মহাসমাবেশ করার ঘোষণা হেফাজতের

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ যে কোন মূল্যে সফল করার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ স্থানীয় ওলামা-মাশায়েখরা। ২৪ ডিসেম্বর মহাসমাবেশ করতে দেয়া হবে না আইনপ্রতিমন্ত্রীর ঘোষণার পর রোববার এক যৌথ বিবৃতিতে দেশের বিশিষ্ট ওলামা-মাশায়েখরা সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এই মহাসমাবেশ সফল করার জন্য সকল আলেম-ওলামা, ইমাম-খতীব, মাদরাসার ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।বিবৃতিতে হেফজতের ঢাকা মহানগর আলেমগণ বলেন, আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস মুসলমানের ঈমানের মূল দায়িত্ব। মহানবী (সা.) এর শানে যারা বেয়াদবি ও কটূক্তি করে তারা সবচেয়ে নিকৃষ্ট। এক শ্রেণীর হীনমনা মানুষ মহান আল্লাহ ও তার প্রিয় রাসুলকে (সা.) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত দিয়ে যাচ্ছে। সংখ্যালঘুদের ওপর আক্রমণ করে ওলামাদের ওপর এর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।হেফাজতে ইসলামের কোনো র...
মঙ্গলবার খালেদা জিয়ার সংবাদ সম্মেলন

মঙ্গলবার খালেদা জিয়ার সংবাদ সম্মেলন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দেশের চলমান সংকট ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেনবিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দেশবাসীর উদ্দেশ্য তার বক্তব্য তুলে ধরবেন। রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে খালেদা জিয়া দেশে চলমান সংকট ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ওপর তার বক্তব্য দেশবাসীর উদ্দেশে তুলে ধরবেন।ঘোষিত তফসিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন দাবিতে সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা পঞ্চম দফার অবরোধ কর্মসূচি চলছে। শনিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ শেষ হবে মঙ্গলবার বিকাল ৫টায়।...
তাজরিন ট্রাজেডি : মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

তাজরিন ট্রাজেডি : মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  পোশাক শিল্প গ্রুপ তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেন ও তার স্ত্রী চেয়ারম্যান মাহবুবা আকতারসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।রোববার সকালে মামলার তদন্ত কর্মকর্তা (সিআইডি-পুলিশ) মহসিন উজ জমান খান ১৩ জনকে অভিযুক্ত করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াসিম শেখ- এর আদালতে এ অভিযোগপত্র দাখিল  করেন।তাজরিন ট্রাজেডির মামলায় সাতজন আটক এবং পাঁচজন পলাতক রয়েছেন।অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ ও ৩০৪ (ক) ধারা অনুযায়ী ‘অপরাধজনক নরহত্যা’ ও ‘অবহেলার কারণে মৃত্যুর’ অভিযোগ আনা হয়েছে।গত বছর ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে ওই অগ্নিকাণ্ডে অন্তত ১১৩ জন নিহত এবং দেড় শতাধিক শ্রমিক আহত ও দগ্ধ হন।...