Thursday, October 29Welcome khabarica24 Online

Author: taslim

ইংলাকের পদত্যাগ দাবিতে অনড় বিরোধীরা

ইংলাকের পদত্যাগ দাবিতে অনড় বিরোধীরা

আন্তর্জাতিক
  আগামী ২রা ফেব্রুয়ারি থাইল্যান্ডে জাতীয় নির্বাচন। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার এ ঘোষণায় সায় দেয় নি বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। তারা এরই মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছে ওই নির্বাচনে অংশ নেবে না। ওদিকে গতকাল থাইল্যান্ডে বিশাল সমাবেশ করে বিরোধীরা। তাদের দাবি ইংলাককে পদত্যাগ করতে হবে। এ অবস্থায় থাইল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতিকে অনেকে বাংলাদেশের সঙ্গে তুলনা করার চেষ্টা করছেন। বাংলাদেশেও আগামী ৫ই জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না প্রধান বিরোধী দল বিএনপি। এ ঘোষণার পর তাদেরকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন। থাইল্যান্ডের পরিস্থিতি অবশ্য এর থেকে কিছুটা ভিন্ন। সেখানে বিরোধীরা নির্বাচন বর্জন করলেও প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা এখনও ঘোষণা দেন নি যে, তিনি বিরোধী দল ছাড়াই একতরফা নির্বাচন করবেন। এরই মধ্যে থাইল্যান্ডের সেনাপ্রধান সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতিতে মুখ খুলেছেন। তিনি রাজ...
সিরিয়ায় আসাদ বাহিনীর বিমান হামলায় নিহত ৪৪

সিরিয়ায় আসাদ বাহিনীর বিমান হামলায় নিহত ৪৪

আন্তর্জাতিক
  সিরিয়ার আলেপ্পো শহরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর বিমান থেকে বোমা হামলার ঘটনায় ৬ শিশুসহ কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছে। বহু বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও অনেক বাড়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া, যারা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন, তাদের ভাগ্যে কি ঘটেছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বৃটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদুল রহমান জানিয়েছেন, শহরের মাসাকেন হানানো, আল-হায়দারিয়া ও আল-আহমাদিয়া এলাকাসমূহে এ হামলার ঘটনা ঘটেছে। আলেপ্পোর আরও কয়েকটি শহরতলিতে হামলা পরিচালিত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। সরকারি বাহিনীর সদস্যরা হেলিকপ্টার থেকে বিস্ফোরকবোঝাই ব্যারেল ছুঁড়ে নিচে ফেলার পর সেগুলো বিকট শব্দে বি...
স্টেইনকে সরিয়ে শীর্ষে ফিল্যান্ডার

স্টেইনকে সরিয়ে শীর্ষে ফিল্যান্ডার

খেলাধুলা, খেলার মাঠ
ডেইল স্টেইনকে সরিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নাম্বার স্থানে উঠে এসেছেন তারই দেশী ভারনন ফিল্যান্ডার। ১৮৬ ম্যাচ একটানা শীর্ষে থাকার পর স্থানচ্যূত হলেন স্টেইন। তার চেয়ে বেশি ম্যাচ শীর্ষে ছিলেন কেবল শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। ২০০৯ সালের জুলাইতে স্টেইন এক নম্বর স্থানে ওঠেন। জোহানেসবার্গে ভারতের বিরুদ্ধে দারুণ বোলিং করে শীর্ষে উঠে এলেন ফিল্যান্ডার। দুই ইনিংসে তিনি নেন ৭ উইকেট। ব্যাটিংয়ে শীর্ষ দুই স্থানে পরিবর্তন হয়নি। ওয়েস্ট ইন্ডিজের চন্দরপল দুই ধাপ টপকে তিন নাম্বারে আর নিউজিল্যান্ডের রস টেইলরও দুই ধাপ টপকে চার নাম্বারে উঠে এসেছেন।...
পুলিশ প্রহরার মধ্যে বিআরটিসি বাসে আগুন

পুলিশ প্রহরার মধ্যে বিআরটিসি বাসে আগুন

সংবাদ শিরোনাম, সারা-দেশ
বগুড়ায় কড়া পুলিশ প্রহরার মধ্যেও বিআরটিসি’র একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ১০টার দিকে বগুড়া শহরের সাতমাথার অদুরে বিআরটিসি বাস ডিপোর সামনে এঘটনা ঘটে। এছাড়া রোববার রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কে  সাতটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।জানাগেছে, সরকারি নির্দেশ অনুযায়ী সকাল ১০টার দিকে যাত্রীবিহীন বিআরটিসি’র একটি বাস জয়পুরহাটের উদ্দ্যেশ্যে বাস ডিপো থেকে বের হয়। বাসটি ডিপো থেকে বের হওয়ার পর পরই একদল দুর্বৃত্ত সেখানে ৪/৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এসময় দুর্বৃত্তরা বিআরটিসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও বিআরটিসি বাস ডিপোর শ্রমিকরা আগুন নিভিয়ে ফেলে। আগুন দেয়ার কারণে বাসটি জয়পুরহাটের উদ্দেশ্যে যেতে পারেনি।বিআরটিসি’র পরিচালক শুভাশিষ পোদ্দার লিটন জানান, অবরোধকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে বাসে আগুন ধরিয়ে দেয়। তবে যাত্রীরা তখন বাসে না...
সরকারি চাকরিজীবীদের অবসরকালীন সুবিধা বাড়লো

সরকারি চাকরিজীবীদের অবসরকালীন সুবিধা বাড়লো

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
   সরকারি চাকরিজীবীদের অবসরকালীন পেনশন সুবিধা  পুন:নির্ধারন করে ১৫ ভাগ বাড়ানো হয়েছে। সেমাবার অর্থমন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই সুবিধা গত ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।এতে বলা হয়েছে অবসরকালীন সরকারি চাকুরে কিংবা মৃত্যুবরণকারী সরকারি চাকুরের পরিবার বিধি মোতাবেক বাধ্যতামূলক সমর্পিত অর্ধেক (৫০%) গ্রস পেনশন (প্রতি ১ টাকার বিপরীতে) নতুন হারে এই সুবিধা পাবেন। পেশাজীবন ১০ বছরের বেশী কিন্তু ১৫ বছরের নীচে হলে ২৬০ টাকা পাবেন। বর্তমানে যা ২৩০ টাকা। ১৫ বছরের বেশী কিন্তু ২০ বছরের কম হলে ২৪৫ টাকা পাবেন, বর্তমান যার পরিমান ২১৫ টাকা। আর চাকুরী ২০ বছরের বেশী হলে ২৩০ টাকা পাবেন। যা বর্তমানে ২০০ টাকা নির্ধারিত আছে।...
২৭ ডিসেম্বরের মধ্যে বৈধ অস্ত্র জমার নির্দেশ

২৭ ডিসেম্বরের মধ্যে বৈধ অস্ত্র জমার নির্দেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে সব বৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখার যুগ্ন সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, ২৭ ডিসেম্বরের মধ্যে নিকটবর্তী থানা অথবা বৈধ ডিলারের কাছে লাইসেন্স করা এসব অস্ত্র জমা দিতে হবে। এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত জমা রাখা হবে। এতে আরো বলা হয়, লাইসেন্সধারী অস্ত্র মালিকরা ২৭ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তাদের আগ্নেয়াস্ত্র বহন বা সঙ্গে নিয়ে চলাফেরা করতে পারবেন না। এ আদেশ লঙ্ঘন করা হলে আইন অনুযায়ী শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।...
মঙ্গলবারের সমাবেশ স্থগিত করেছে হেফাজত

মঙ্গলবারের সমাবেশ স্থগিত করেছে হেফাজত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  মতিঝিল শাপলা চত্বরের মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজতে ইসলাম।  মঙ্গলবার এ সমাবেশ হওয়ার কথা ছিল। সরকারের বাধার পাশাপাশি পুলিশের অনুমতি না পাবার কারনে সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানান সংগঠনটির নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির আহবায়ক নূর হোসেন কাসেমী। সোমবার দুপুরে রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশ স্থগিতের সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে কাশেমী জানান, সরকারের বাধার কারণে সমাবেশ করতে না পারার প্রতিবাদে শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে। জানা গেছে, মঙ্গলবারের শাপলা চত্বরের সমাবেশ সফল করতে হেফাজতের কর্মীরা রাজধানীতে আসা শুরু করেছিল। কিন্তু সোমবার আল্লামা শাফী হাটহাজারী মাদ্রাসা থেকে বের হলে পুলিশ ঢাকায় আসার পথে বাধা দেয়। এক পর্যায়ে তিনি মাদ্রাসায় ফিরে গিয়ে হেফাজতের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে মিলিত হন।হেফাজতের মুখপাত্র বলেন, আমরা দেশে অশান্তি চাইনা। আ...
পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, গ্রহণযোগ্য সমাধান বের করার আহবান

পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, গ্রহণযোগ্য সমাধান বের করার আহবান

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে গ্রহণযোগ্য সমাধান এখনও বের করতে না পারায় হতাশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। আজ দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে নির্বাচন নিয়ে গ্রহণযোগ্য সমাধান বের করতে আহবান জানানো হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, বাংলাদেশের জনগণের চোখে বিশ্বাসযোগ্য একটি অবাধ ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি রক্ষার সুযোগ রয়েছে। কিন্তু সে রকম একটি নির্বাচন আয়োজনের পথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত ঐকমত্যে পৌঁছতে পারেনি। এজন্য হতাশ যুক্তরাষ্ট্র। কারণ, আগামী ৫ই জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে সংসদের অর্ধেকেরও বেশি আসনের জন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে বিবৃতিতে উল্লেখ করা হয়, পরবর্তীতে আরও সহায়ক ও অনুকূল পরিস্থিতিতে পর্যবেক্ষণ প্রচেষ্টা পুনরায় চালানোর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। এক্ষেত্রে বাংলাদে...