Thursday, October 29Welcome khabarica24 Online

Author: taslim

রোববার জেএসসি সোমবার পিএসসির ফল প্রকাশ

রোববার জেএসসি সোমবার পিএসসির ফল প্রকাশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) ফল আগামী ২৯ ডিসেম্বর প্রকাশ করা হবে। আর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর পরীক্ষার ফল দেয়া হবে পরদিন ৩০ ডিসেম্বর।ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান বৃহস্পতিবার এ তথ্য জানান।বিরোধীদলের টানা অবরোধের কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা কয়েক দফা পেছাতে হলেও ঘোষিত সময়ের মধ্যেই এবার ফল প্রকাশ হতে যাচ্ছে।এবার জেএসসি-জেডিসিতে ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়।ফল প্রকাশের দিন সব বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন।এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।গত বছর ২৬ ডিসেম্বর একসঙ্গে জেএ...
দিল্লির গদিতে বসছেন আম আদমি-অরবিন্দ

দিল্লির গদিতে বসছেন আম আদমি-অরবিন্দ

আন্তর্জাতিক
  সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দিল্লিতে গঠিত হতে যাচ্ছে আম-আদমি পার্টির সরকার। রাজধানীর সাধারণ মানুষের কাছ থেকে সরকার গঠনের জন্য ব্যাপক সমর্থন পায় দলটি। অবশেষে কেন্দ্রীয় সরকারের সমর্থনে সরকার গঠন করতে চলেছে আম-আদমি পার্টি।সোমবার সকালে সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছিলেন আম-আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রীও যে তিনি হচ্ছেন জানানো হয়েছিল সে কথাও। এরপর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জংয়ের সঙ্গে দেখা করে এএপির তরফে এক চিঠিতে অরবিন্দ জানান, বেশির ভাগ মানুষের রায় মেনে তারা দিল্লিতে সরকার গঠনে প্রস্তুত। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার নয়, এ জয় আম-আদমির (সাধারণ মানুষ) জয়, আমি নই- ভারতের আম-আদমিই হবে দিল্লির মুখ্যমন্ত্রী। এ দিন সকালে এএপির রাজনীতিবিষয়ক কমিটির বৈঠক বসে। আলোচনা শেষে আম-আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া সংবাদ বৈঠকে জানান, ইন্টারনেটের মাধ্যমে গো...
মিশরে নিরাপত্তা বাহিনীর ভবনে বিস্ফোরণ

মিশরে নিরাপত্তা বাহিনীর ভবনে বিস্ফোরণ

আন্তর্জাতিক
মিশরে উত্তরাঞ্চলের মনসুরা শহর নিরাপত্তা বাহিনীর ভবনে গাড়িবোমা বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আহতের সংখ্যা একশ ছাড়িয়েছে।আহতদের মধ্যে প্রাদেশিক নিরাপত্তা বিভাগের প্রধান রয়েছেন। হামলায় ভবনের একটি অংশ ভেঙ্গে পড়ে। একে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে চিহ্নিত করেছেন মিশরের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হাজেম বেবলাওই। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। জুলাইতে সেনা অভ্যুত্থানে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির পতনের পর থেকে, সহিংসতা চলছে দেশটিতে। গ্রেপ্তার হয়েছে মুসলিম ব্রাদারহুডের কয়েক হাজার নেতাকর্মী। প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রেখেছে মোরসির সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, বিক্ষোভবিরোধী আইন পাশ করেছে অন্তর্বর্তী সরকার।...
টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে স্থানান্তরের সম্ভাবনা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে স্থানান্তরের সম্ভাবনা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চলমান রাজনৈতিক সহিংসতা ও পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরে অনিশ্চয়তার কারণে ২০১৪ সালের মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। এ জন্য কলকাতার ইডেন গার্ডেন ও রাঁচির ঝাড়খণ্ড প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক স্টেডিয়াম প্রস্তুত রাখা হয়েছে। সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এনডিটিভি এই খবর দিয়েছে। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, অচিরেই বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে টুর্নামেন্টটি এখানে আয়োজন সম্ভব হবে কি না সে বিষয়ে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং আয়োজক কমিটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। আর এই বৈঠক শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তবে বিকল্প হিসেবে কলকাতা ও রাঁচি এই টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুত হয়েই রয়েছে বলে জানা গেছে। ১৬ মার্চ থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠেয় টুর্নামেন্টের বাছাইপর্বের ম্য...
২৯ ডিসেম্বর ঢাকা চলো কর্মসূচি ঘোষণা করলেন খালেদা জিয়া

২৯ ডিসেম্বর ঢাকা চলো কর্মসূচি ঘোষণা করলেন খালেদা জিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রহসনের নির্বাচন বন্ধ করে গণতন্ত্র রক্ষার আন্দোলনে দেশবাসীকে শরিক হওয়ার আহবান জানিয়ে আগামী ২৯ ডিসেম্বর ঢাকা চলো কর্মসূচী ঘোষণা দিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।মঙ্গলবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া 'মার্চ ফর ডেমোক্র্যাসি' নামে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি। তিনি দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে পল্টন বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়ার আহবান জানান।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া  অভিযোগ করেন, ক্ষমতায় থেকে সরকার নজিরবিহীন প্রহসনের নির্বাচন করতে চায়। সংলাপের নামে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া বলেন, আন্দোলন থামাতে বিরোধীদলের নেতাকর্মীদের হত্যা, নির্যাতন ও গুমের পথ বেছে নিয়েছে। আটক করে জেলহাজত ভরে ফেলেছে। প্রধানমন্ত্রী একদলীয় প্রহসনের নির্বাচনে বিশ্বাস করেন বলেই তিনি এ ব্যবস্থা করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্যদে...
বিরোধী দল আন্দোলনের নামে জঙ্গিবাদ চালাচ্ছে: প্রধানমন্ত্রী

বিরোধী দল আন্দোলনের নামে জঙ্গিবাদ চালাচ্ছে: প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  গণআন্দোলন নয় বিরোধী দল আন্দোলনের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদি কর্মকান্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দলীয় নেতা আলোচনা থেকে সরে গিয়ে সরকারের প্রতি আল্টিমেটাম দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। সন্ধ্যায় গণভবনে এক অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে আসেন গণভবনে। এ সময় প্রধানমন্ত্রীসহ তার পরিবারের অন্য ক্ষুদে সদস্যরা উপভোগ করেন খ্রিস্টান সম্প্রদায়ের পরিবেশিত কিছু অনুষ্ঠান।পরে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন এদেশে সব ধর্মাবলীর নিজস্ব ধর্মীয় উৎসব উদ্‌যাপনের স্বাধীনতা আছে। কিন্তু বিরোধী দলের টানা অবরোধ কর্মসূচির কারণে  বড় দিনের উৎসবে ভাটা দিয়েছে। বিএনপি’র রাজনীতি জনসাধারনের জন্য নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের উন্নয়ন ও মানুষের...
১০ দিন পেছালো বাণিজ্য মেলা

১০ দিন পেছালো বাণিজ্য মেলা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিরোধী দলের অবরোধের মধ্যে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৪ পিছিয়ে দেয়া হয়েছে। এবার ১ জানুয়ারির পরিবর্তে ১১ জানুয়ারি থেকে মাসব্যাপী এই মেলা শুরু হবে। মঙ্গলবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বখশী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন সাপেক্ষে এই মেলা পিছিয়ে দেয়া হয়েছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন হবে আগামী ১১ জানুয়ারি।হরতাল-অবরোধসহ রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বাড়তি নিরাপত্তা দিয়ে মেলা শুরুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। ১০ দিন মেলা পিছিয়ে দেয়ার বিষয়ে জানতে চাইলে ইপিবির উপ-পরিচালক ও মেলা আয়োজক কমিটির সদস্য সচিব বিকর্ণ কুমার ঘোষ জানান, তারা এ বি...
এক ব্যাটালিয়ন সেনা পাঠানোর নির্দেশ

এক ব্যাটালিয়ন সেনা পাঠানোর নির্দেশ

জাতীয়, সংবাদ শিরোনাম
শান্তিরক্ষা মিশনে আরো সেনা পাঠাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কী মুন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় বান কি মুন সরাসরি প্রধানমন্ত্রীকে ফোন করে শান্তিরক্ষী সেনা পাঠানোর এ অনুরোধ জানান। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। ফোনালাপে জাতিসংঘ মহাসচিব দক্ষিণ সুদানের স্থিতিশীলতা ফিরিয়ে আনাতে বাংলাদেশ থেকে আরও এক ব্যাটেলিয়ন শান্তিরক্ষীর পাশাপাশি হেলিকপ্টারসহ, এপিসি ও অন্যান্য সরঞ্জামাদি পাঠানোর অনুরোধ জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এবং অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন। ইকবাল সেবহান চৌধুরী জানান, বান কী মুনের ফোন পাওয়ার পর প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে দক্ষিণ সুদানে এক ব্যাটালিয়ন সেনা সদস্য পাঠানোর নির্দেশ দিয়েছেন।...