Thursday, October 29Welcome khabarica24 Online

Author: taslim

জানুয়ারি আসছে শৈত্যপ্রবাহ

জানুয়ারি আসছে শৈত্যপ্রবাহ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  একটু দেরি হলেও জেঁকে বসতে শুরু করেছে শীতের প্রকোপ। দুই-তিন দিন ধরে রাজধানীসহ সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা। জানুয়ারিতে শীতের তীব্রতা আরো বাড়তে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। উত্তরাঞ্চলে বেশ কিছু দিন ধরে শীতের তীব্রতা লক্ষ্য করা গেছে। তবে রাজধানীতে তেমন শীতের তীব্রতা দেখা যায়নি এতদিন। তবে গত দু'দিন ধরে সারাদেশে চলমান মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে রাজধানীতেও ঝেঁকে বসতে শরু করেছে শীতের তীব্রতা। এতে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। এছাড়া ব্যাহত হচ্ছে দূরপাল্লার বাস, লঞ্চ চলাচল। আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. শাহ আলম জানিয়েছেন, জানুয়ারিতে বেশ কয়েকটি মাঝারি থেকে ভারি শৈত্যপ্রবাহ আসতে পারে। উৎস- যুগান্তর...
কর্মসূচি ঘোষণার পর সরকারের মাথা বিগড়ে গেছে: ফখরুল

কর্মসূচি ঘোষণার পর সরকারের মাথা বিগড়ে গেছে: ফখরুল

সংবাদ শিরোনাম, সারা-দেশ
  বিএনপির ভারপ্রপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের গণদাবি আদায়ের লক্ষ্যে এবং ৫ জানুয়ারীর প্রহসনের নির্বাচন বন্ধ করতে সারাদেশ থেকে সকল শ্রেণী-পেশার সক্ষম জনগণকে লাল-সবুজের পতাকা হাতে ঢাকায় আসার জন্য মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা করেছেন। এই শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণার পর থেকেই সরকারের মাথা বিগড়ে গেছে।বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, জনসমর্থন শুন্যের কোঠায় নেমে আসায় নিজেদের অভ্যন্তরীণ হানাহানি এবং রক্তারক্তির হোলিখেলায় বিপর্যস্ত আওয়ামী লীগ সরকার জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।বিবৃতিতে ফখরুল বলেন, সরকার ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ সভা-সমাবেশ বন্ধ করার পাঁয়তারা ও যৌথ বাহিনী দিয়ে সারাদেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মামলায় জড়া...
২৯ ডিসেম্বর আ.লীগের বিজয়ের, বিএনপির পরাজয়ের দিন: প্রধানমন্ত্রী

২৯ ডিসেম্বর আ.লীগের বিজয়ের, বিএনপির পরাজয়ের দিন: প্রধানমন্ত্রী

সংবাদ শিরোনাম, সারা-দেশ
  ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের বিজয়ের দিন আর বিএনপির জন্য হবে পরাজয়ের দিন এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে যুদ্ধপারাধীদের বিচার শুরু হয়েছে। এদের বিচার রুখতে চান বলেই বেগম খালেদা জিয়া নির্বাচনে আসছেন না। ধ্বংসযজ্ঞ শুরু করেছেন দেশে। সারা দেশে সন্ত্রাসী কর্মকা- ঘটিয়ে মানুষ হত্যা করছেন। বৃহস্পতিবার ফরিদপুর-৪ আসনে দলীয় প্রার্থী কাজী জাফরউল্লাহর পক্ষে দলের প্রথম নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিজয়ের মাস খালেদা জিয়ার পছন্দ হয় না। উনি তা পছন্দ করবেন কেন। ২৯শে ডিসেম্বর ওনার পরাজয়ের দিন। আর আওয়ামী লীগের বিজয়ের দিন। উনি ওইদিন আন্দোলন করবেন। কি আন্দোলন করবেন? মানুষ পুড়িয়ে হত্যা করবেন? ওনাকেই এই মানুষ হত্যার দায় নিতে হবে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের দল জামায়াত ছাড়া বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বুঝতে পেরেই বেগম খালেদা জিয়া নির্বাচনে আসেননি।  যুদ্...
বড়দিনে বিশ্বজুড়ে শান্তির প্রার্থনা করলেন পোপ

বড়দিনে বিশ্বজুড়ে শান্তির প্রার্থনা করলেন পোপ

আন্তর্জাতিক
  মধ্যপ্রাচ্য ও আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে চলমান সংঘাতময় পরিস্থিতির শান্তিপূর্ণ সমাপ্তি প্রার্থনা করেছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস। বুধবার খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ উৎসব বড়দিন উপলক্ষে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে দেয়া ভাষণে এই কামনা করেন তিনি। ইউরোপ অঞ্চল থেকে পোপ নির্বাচিত হওয়ার ধারা ভেঙে লাতিন আমেরিকা থেকে পোপ নির্বাচিত হওয়া এই আর্জেন্টাইন ধর্মযাজক ভ্যাটিকানে পোপের দায়িত্বগ্রহণের পর এই প্রথম বড়দিনের শুভেচ্ছা ভাষণ দিলেন।ভাষণে বিধ্বস্ত সিরিয়ার নিপীড়িত ও অবহেলিত মানুষের জন্য সহায়তা তহবিল বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি। বড়দিনের পোপের শুভেচ্ছা ভাষণ শুনতে বুধবার সকাল থেকেই সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হন লাখ লাখ ধর্মানুরাগী। গত বছরের বড়দিন উৎসবে সেন্ট পিটার্স স্কয়ারে ভাষণ দিয়েছিলেন অব্যাহতি নেয়া পোপ ষোড়শ বেনেডিক্ট। সেবার বিশ্বের শান্তি কামনার ...
মুসলিম ব্রাদারহুড জঙ্গি গোষ্ঠী, ঘোষণা মিশরের সেনা চালিত সরকারের

মুসলিম ব্রাদারহুড জঙ্গি গোষ্ঠী, ঘোষণা মিশরের সেনা চালিত সরকারের

আন্তর্জাতিক
  মিশরের সেনা চালিত সরকার বুধবার মুসলিম ব্রাদারহুডকে জঙ্গি সংঠন হিসাবে ঘোষণা করল। এখন থেকে মুসলিম ব্রাদার হুডের সমস্ত কার্যকলাপ, এর সদস্যপদ গ্রহণ এমনকি এর অর্থনৈতিকভাবে এই গোষ্ঠীকে সাহায্য করা অপরাধ হিসাবে গণ্য করা হবে।জুলাই মাসে সেনা অভ্যুত্থানের পর গদি হারিয়েছিলেন প্রেসিডেন্ট মোর্শি। জুলাই মাসের ৩ তারিখ থেকে লাগাতার বিক্ষোভ দেখিয়ে আসছে মোর্শির আমলে ক্ষমতার শীর্ষে থাকা মুসলিম ব্রাদার হুড।গতকাল মন্ত্রিসভার লম্বা বৈঠকের পর ডেপুটি প্রধানমন্ত্রী হোসাম এইসা মুসলিম ব্রাদার হুডকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেন। তিনি জানিয়েছেন মঙ্গলবার নাইল ডেল্টা শহরে পুলিস হেডকোয়ার্টার লক্ষ্য করে বোমাবর্ষণের ঘটনাই তাঁদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এই ভয়াবহ বোমা বর্ষণের ফলে প্রাণ হারিয়েছেন ১৬জন। আহত হন শতাধিক। যদিও মুসলিম ব্রাদার হুড এই আক্রমণের অভিযোগ অস্বীকার করেছে।১৯২৮ সালে মুসলিম ব্রাদারহুডের জন্ম। সত্...
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
কৃষক শ্রমিক জনতা পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর উদ্যোগে জাতীয় সমাজতান্ত্রিক ফ্রন্ট নামে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপকাশ হয়েছে।বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জোট গঠনের ঘোষণা দেন জাসদের সভাপতি আ.স.ম আব্দুর রব। এ সময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা পাটির সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, বিকল্প ধারার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীসহ তিন দলের শীর্ষ নেতারা। সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, বিদ্যমান দুই জোটের বাইরে দেশের মানুষের আশা আকাঙ্খা পূরণ করবে আমাদের এই নতুন জোট। কাদের সিদ্দিকী বলেন, ২৯ ডিসেম্বর বিএনপির মার্চ ফর ডেমোক্রেসির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। তবে তাদের সাথে আমাদের কোনো সমন্বয় নেই।...
এবার রাশিয়াও পর্যবেক্ষক পাঠাবে না

এবার রাশিয়াও পর্যবেক্ষক পাঠাবে না

জাতীয়, সংবাদ শিরোনাম
দশম জাতীয় নির্বাচনে রাশিয়া পর্যাবেক্ষক পাঠাবে না। নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীনের সঙ্গে সাক্ষাৎকালে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলাইভ এ কথা জানিয়েছেন। রাশিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসি কাজী রকিবউদ্দীন গণমাধ্যমে নির্বাচন সম্পর্কে রাশিয়ার অবস্থানের কথা বলেছেন। রাশিয়া পর্যবেক্ষক না পাঠানোর কারণ হিসেবে বলেছে, জানুয়ারির ১১ তারিখ পর্যন্ত বড়দিনের ছুটি থাকায় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো সম্ভব হবে না।...
ঢাকা অভিযাত্রা কর্মসূচির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিকে আ’লীগের অনুরোধ

ঢাকা অভিযাত্রা কর্মসূচির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিকে আ’লীগের অনুরোধ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিরোধী দল ঘোষিত ২৯ ডিসেম্বরের ঢাকা অভিযাত্রা কর্মসূচির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামীগ নেতা মহিউদ্দীন খান আলমগীর নির্বাচন কমিশনার আবদুল মোবারকের সাথে সাক্ষাৎ করে এ অনুরোধ জানান। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নির্বাচন কমিশনে আসেন মহিউদ্দীন খান আলমগীর। তিনি প্রায় ৪০ মিনিট সেখানে অবস্থান করেন।বেরিয়ে যাবার সময় মহিউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, বিরোধী দল ঘোষিত ২৯ ডিসেম্বরের ঢাকা অভিযাত্রা কর্মসূচি আইনত দন্ডনীয়। এ ধরনের কর্মসূচি দিয়ে বিরোধী দল নির্বাচনকে প্রতিহত করতে চায়। তাই আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি, তারা যেন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। তাছাড়া আগামী নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার এবং নৈরাজ্যকারী ও সন্ত্রাসীদের দমনে নির্বাচন কমিশনকে কঠোর ভূমিকা ...