Thursday, October 29Welcome khabarica24 Online

Author: taslim

নাসিরের নামে ওয়েবসাইট

নাসিরের নামে ওয়েবসাইট

খেলাধুলা, খেলার মাঠ
  বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের নামে ওয়েবসাইট চালু করলেন নাসির হোসেন। মঙ্গলবার রাতে রাজধানীর এক হোটেলে নাসির নিজে সাইটটি উদ্বোধন করেছেন। এ সময় তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের এই ফিনিশারের আপডেট পাওয়া যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। বুধবার নাসির বলেন, ‘এখন থেকে এ ওয়েবসাইটে আমার সব আপডেট পাওয়া যাবে। www.nasir-hossain.com এই ঠিকানায় নাসিরের পক্ষ থেকে আনুষ্ঠানিভাবে বিভিন্ন তথ্য ও আপডেট দেয়া হবে। ওয়েবসাইটটি চালাবেন মোহাম্মদ জাবেদ আলী। নাসির বলেন, ‘জাবেদ আলী আমার কাছের এক ভাই। সে এ ওয়বসাইটটা চালাবে। আমি তাকে সাহায্য করব।’ মঙ্গলবার ওয়েবসাইট উদ্বোধনের পর জাবেদ বলেন, ‘নাসির হোসেন বাংলাদেশের খুবই জনপ্রিয় ক্রিকেটার। তার অনেক ভক্ত। ভক্তদের কথা মাথায় রেখেই ওয়েবসাইটটি চালু করেছি আমরা।’ ২২ বছর বয়সী নাসির হোসেন এ পর্যন্ত ২৮টি ওডিআই, ১২টি টেস্ট ও ১৫টি টি ২০ ম্যাচ খেলেছ...
শনিবার থেকে ফের ৮৩ ঘন্টার অবরোধ

শনিবার থেকে ফের ৮৩ ঘন্টার অবরোধ

জনপদ, সংবাদ শিরোনাম, স্লাইড
  দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল, নির্দলীয় সরকার গঠন ও দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ফের ৮৩ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। শনিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপরসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন। এটি ১৮ দলের ৫ম দফা অবরোধ। সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় উৎসবের দিন, এটা বিবেচনায় রেখে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে যে, আগামী ২১ ডিসেম্বর ভোর ছয়টা থেকে ২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকাল পাঁচটা পর্যন্ত অবিরাম শান্তিপূর্নভাবে সড়ক, নৌ ও রেলপথে অবরোধ কর্মসূচি চলবে। তবে শনিবার জাতীয় টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত জাতিসংঘ এবং স্বাস্থ্যবিভাগের যা...
বাংলাদেশের মানুষকে বাঁচান: জাতিসংঘকে এশিয়ান হিউম্যান রাইটস

বাংলাদেশের মানুষকে বাঁচান: জাতিসংঘকে এশিয়ান হিউম্যান রাইটস

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  হংকংভিত্তিক মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশের রাজনৈতিক সংকট ও সহিংস পরিস্থিতির বিপজ্জনক বাস্তবতার প্রতি দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে খোলা চিঠি লিখেছে। এতে বাংলাদেশের মানুষকে বাঁচাতে অবিলম্বে জাতিসংঘকে তৎপর হওয়ার অনুরোধ করা হয়েছে। ওই চিঠিতে বলা হয় হুমকি ও ধমকির কারণে দেশটির মিডিয়া নীরব রয়েছে।বুধবার এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের নির্বাহী পরিচালক বিয়ো ফ্রান্সিস সংস্থাটির পক্ষে চিঠিটি লেখেন। `BANGLADESH: UN should act immediately to save Bangladeshi lives'শিরোনামের  চিঠিতে অভিযোগ করা হয়েছে, “বাংলাদেশের বিচারিক প্রতিষ্ঠানগুলো কার্যত সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের কারণে দেশটির মিডিয়া নীরব রয়েছে। মিডিয়াকে এমনকি ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের খবরও প্রকাশ করতে দেয়া হচ্ছে না।“এতে বলা হয়েছে, “বাংলাদেশে ৫ জানুয়ারির নির্বাচনের দিন...
বাংলাদেশি দূতাবাসে হামলার হুমকি তালেবানের

বাংলাদেশি দূতাবাসে হামলার হুমকি তালেবানের

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে হামলার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান (টিটিপি)।নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার পাকিস্তানের দৈনিক দ্য নেশন এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, কাদের মোল্লার ফাঁসির প্রতিশোধ নিতে বাংলাদেশ দূতাবাসে হামলা চালাতে পারে তালেবান। একটি নিরাপত্তা সংস্থার এ তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে। নিরাপত্তা সংস্থার ওই প্রতিবেদনে বলা হয়েছে, কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরে বাংলাদেশ সরকারের ওপর তালেবানরা ক্ষুব্ধ। তারা ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে হামলা চালাতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর ঊধ্বর্তন এক কর্মকর্তা জানান, হামলার আশংকায় বাংলাদেশ দূতাবাসের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতি...
ফের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিল হেফাজত

ফের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিল হেফাজত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ফের ঢাকার শাপলা চত্বরে আগামী ২৪ ডিসেম্বর মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। এছাড়া চট্টগ্রামে দুই দিনব্যাপী মহাসমাবেশ করারও ঘোষণা দেয়া হয়। রোববার বিকালে হাটহাজারীতে এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী ঢাকা, চট্টগ্রামে মহাসমাবেশসহ বিভিন্ন বিভাগ ও জেলায় সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন। এর আগে ১৫ নভেম্বর শাপলা চত্বরে মহাসমাবেশের ডাক দিয়েছিল সংগঠনটি। এরপর গত ১০ ডিসেম্বর সমাবেশ স্থগিতের ঘোষণা দেয়া হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ নভেম্বর চাঁদপুরে সমাবেশ, ৩০ নভেম্বর টাঙ্গাইল, ৯ ডিসেম্বর দিনাজপুর, ১২ ও ১৩ ডিসেম্বর চট্টগ্রামে মহাসমাবেশ, ২০ ডিসেম্বর ফেনী, নোয়াখালী, কুমিল্লা, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, হবিগঞ্জ, বগুড়া, সিলেট, খুলনা, রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হবে।এছাড়া হেফাজতে ইসলামের আমীর আল্লামা শফীর ব্যঙ্গচিত্র তৈরি করে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারার প্র...
ট্রফি দেখতে রেডিসনেও লম্বা লাইন

ট্রফি দেখতে রেডিসনেও লম্বা লাইন

খেলাধুলা, খেলার মাঠ
  একটি বিশেষ বিমানে করে মঙ্গলবার দুপুরে দুবাই থেকে বাংলাদেশে এসেছে ৩৬.৮ সেন্টিমিটার লম্বা আর ৬.১৭৫ কেজি ওজনের নিখাদ সোনার বিশ্বকাপ ট্রফি। নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে ভেন্যু বদল হয়ে বিশ্বকাপের প্রদর্শনী চলছে রেডিসন হোটেলে। গতকাল সকাল থেকেই সেখানে দর্শকদের উপচে পড়া ভীড়। রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত নাগরিক জীবনে যেন এক টুকরো অক্সিজেন হয়েই এসেছে বিশ্বকাপের ট্রফি। হোটেলে ঢোকার পথেই চোখে পড়ল লম্বা লাইন। চারদিকে যেন উৎসবের আমেজ। কারো হাতে ক্যামেরা। কেউ বা মুঠোফোনে ছবি তুলতে ব্যস্ত হোটেলে ঢোকার মুখে রাখা ডিজিটাল ব্যানারের কাগজের বিশ্বকাপের। বলরুমে ঢুকতেই আরেক দফা লম্বা লাইন পেরুতে হলো। সেখানেও ধৈর্য্য ধরে অপেক্ষায় দর্শকেরা। স্বপ্নের বিশ্বকাপ নিজ চোখে দেখবে বলে কথা! ফিফার অন্যতম পৃষ্ঠপোষক ও আয়োজক কোকাকোলা নিরাপত্তার কারণে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেখাতে পারছে না প্রদর্শনী। এজন্য অনেক আনুষ্ঠান...
দক্ষিন সুদানে সরকার অনুগত-বিদ্রোহীদের সংঘর্ষ: নিহত ৫০০

দক্ষিন সুদানে সরকার অনুগত-বিদ্রোহীদের সংঘর্ষ: নিহত ৫০০

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সাউথ সুদানে সরকার অনুগত ও বিদ্রোহী সেনাদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। দুদিনের সংঘর্ষে অন্তত পাঁচশ মানুষ মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ ঘটনায় বিশ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে জাতিসংঘের বিভিন্ন ক্যাম্পে। এদিকে, মার্কিন দূতাবাসের কম গুরুত্বপূর্ণ কর্মীদের দ্রুত সাউথ সুদান ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।বিশ্বের নবীনতম দেশ সাউথ সুদানে সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকেই সরকার অনুগত ও বিদ্রোহী সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে। এ ঘটনায় আটক হয়েছে দশ উচ্চপদস্থ রাজনৈতিক নেতাকর্মী। কারফিউ জারি করা হয়েছে কয়েকটি স্থানে। সংঘর্ষের ঘটনায় মারা গেছে অনেকে আর আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাজধানী জুবার জাতিসংঘ মিশনে আশ্রয় নিয়েছে বিশ হাজারের বেশি মানুষ।প্রত্যক্ষদর্শীদের একজন জানালেন, গোলাগুলির ভয়ে আমরা ভিটে মাটি পালিয়েছি। কিছুই নিয়ে আসতে পারিনি। আমাদের ঘরবাড়ি জায়গাজমি সবকিছু ধ্বংস হয়ে গেছে।ব্যর্...
লাঠিপেটায় বাপ্পাসহ জাগরণ মঞ্চের ৩ জন আহত

লাঠিপেটায় বাপ্পাসহ জাগরণ মঞ্চের ৩ জন আহত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  পাকিস্তান দূতাবাস অভিমুখী গণজাগরণ মঞ্চের মিছিলে পুলিশের লাঠিপেটায় মঞ্চের অন্যতম সংগঠক ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসুসহ তিনজন আহত হয়েছেন। ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত তিনজনকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের বিরোধিতায় বাংলাদেশের বিষয়ে ‘নাক গলানোয়’ বুধবার বিকালে গুলশানে দেশটির দূতাবাস অভিমুখে মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। বিকাল ৩টার দিকে গুলশান-২ নম্বরে তাহের টাওয়ারের সামনে মিছিলটি আটকে দেয় পুলিশ। তখন পাশেই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। এ সময় তাদের ওপর পুলিশ লাঠিপেটা করলে বাপ্পাসহ তিন জন আহত হন বলে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক আশিক হোসেন।এরপর বিক্ষুব্ধরা পুলিশের বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যায়।বিকাল সাড়ে ৩টার দিকে আল-ফ...