Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: taslim

কূটনীতিক গ্রেফতারে দিল্লি ওয়াশিংটন বিরোধ চরমে

কূটনীতিক গ্রেফতারে দিল্লি ওয়াশিংটন বিরোধ চরমে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের গ্রেফতারকে কেন্দ্র করে দিল্লি-ওয়াশিংটন বিরোধ চরমে পৌঁছেছে। দেবযানীকে বিবস্ত্র করে তল্লাশি এবং গ্রেফতারের ঘটনায় ক্ষুব্ধ হয়ে আমেরিকান কংগ্রেসের এক প্রতিনিধি দলের সঙ্গে প্রস্তাবিত বৈঠকও বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে ও কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। দেবযানীর বিরুদ্ধে জাল ভিসার সাহায্যে সঙ্গীতা রিচার্ড নামে এক ভারতীয় পরিচারিকাকে আমেরিকা নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছে আমেরিকান প্রশাসন। গত বৃহস্পতিবার সকালে মেয়েকে স্কুলে দিয়ে যাওয়ার পথে দেবযানীকে গ্রেফতার করা হয়। তাকে বিবস্ত্র অবস্থায় তল্লাশি করা হয় বলে অভিযোগ করেন দেবযানী। এক কূটনীতিকের এই হেনস্থাকে বর্বরোচিত বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন। যদিও আমেরিকান স্বরাষ্ট্র দফতর শনিবার জানিয়ে দিয়েছে কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভিয়েনা চুক্তিতে যা বলা রয়েছে, তার আওতায় দেবযান...
শুক্রবার থেকে সব যানবাহন চলবে: নৌপরিবহন মন্ত্রী

শুক্রবার থেকে সব যানবাহন চলবে: নৌপরিবহন মন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
হরতাল-অবরোধ থাকলেও শুক্রবার থেকে দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহন চলবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। বুধবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বর্তমানে রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন সড়কপথে নিরাপদে যানবাহন চলাচল করার বিষয়ে করণীয় নির্ধারণ’ বিষয়ক একটি বৈঠক শেষে নৌমন্ত্রী বলেন, শুক্রবার থেকে হরতাল অবরোধ সত্ত্বেও সকল ধরণের যান চলাচল স্বাভাবিক থাকবে।বৈঠকে র‌্যাব-১ এর অধিনায়ক মোল্লা ফখরুল ইসলাম, পুলিশ কর্মকর্তা মিলি বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি, বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ঢাকা সড়ক পরিবহন সমিতি, হালকা যানবাহন শ্রমিক ইউনিয়নসহ পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।নৌমন্ত্রী বলেন, আগামী শুক্রবার থেকে দূরপাল্লার বাসসহ সকল প্রকার যান চলাচল করার সিদ্ধান্ত হয়েছে। দূরপাল্লার যান চালাতে গিয়ে বাস চা...
বিশ্বজিৎ হত্যায় আটজনের মৃত্যুদণ্ড, ১৩ জনের যাবজ্জীবন

বিশ্বজিৎ হত্যায় আটজনের মৃত্যুদণ্ড, ১৩ জনের যাবজ্জীবন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বহুল আলোচিত পথচারী বিশ্বজিৎ দাস হত্যায় ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১২টায় ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক এ রায় ঘোষণা করেন।এর আগে বেলা ১২টা ২০ মিনিটে আসামিদের আদালতে আনা হয়। গত ৩ ডিসেম্বর এ মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্যে এদিন ধার্য করেন বিচারক।মৃতুদণ্ডপ্রাপ্তরা হলেন-ছাত্রলীগ ক্যাডার রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন, সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা টিপু, রাজন তালুকদার এবং মীর মো. নূরে আলম লিমন।এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- এএইচএম কিবরিয়া, ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল-আমিন, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, মোশাররফ হোসেন ও কামরুল হাসান। ...
আবারও চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট

আবারও চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট

আন্তর্জাতিক
চিলির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার কৃতিত্ব অর্জনকারী বামদলের মিশেল ব্যাচেলেট রোববারের ভোটে আবারও বিজয়ী হয়েছেন। এক সময়ে ডানপন্থী দলের নির্মম নির্যাতনের শিকারও হন ব্যাচেলেট। ৬২ শতাংশেরও বেশি ভোট পেয়ে বিজয়ী ব্যাচেলেট দেশটির দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হচ্ছেন। এর আগে তিনি ২০০৬ সালে চিলির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১০ সালে ক্ষমতা থেকে বিদায় নেয়ার কালে তার জনসমর্থন ছিল ৮৪ শতাংশ। ইউএন উইমেন-এর নেতৃত্বদানকারী ব্যাচেলেট (৬২) চলতি বছর দেশে ফেরেন। তিনি বলেন, ‘আমরা জেনেছি এখানে এখনও অনেক কিছু করার আছে।’ ৮১ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে নির্বাচন বোর্ড জানায়, ব্যাচেলেট ৬২ দশমিক ৪০ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হয়েছেন। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী এভিলিন ম্যাথেই (৬০) পেয়েছেন ৩৭ দশমিক ৫০ শতাংশ ভোট। বিশ্লেষকরা বলছেন, বিপুল ভোটের বিজয় ব্যাচেলেটকে তার কাক্সিক্ষত সংস্কার করার সুযোগ করে দিল। এসব সংস্কারের মধ্যে ক...
বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে দুই নির্মাণ শ্রমিক নিহত

বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে দুই নির্মাণ শ্রমিক নিহত

সংবাদ শিরোনাম, সারা-দেশ
   রাজধানীর বাড্ডায় চাঁদা না পেয়ে দুই নির্মাণ শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতরা হলেন- ফারুক (২৪) ও মিলন (৩০)। এ ঘটনায় মাহমুদ (৩২) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।  মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজধানীর মধ্য বাড্ডার হোসেন মার্কেটের পেছনে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, সকাল ৯টার দিকে একদল সন্ত্রাসী ভবনের ভেতরে এসে মালিককে খুঁজতে থাকে। মালিক সেখানে নেই জানালে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় ফারুক,  মিলন ও মাহমুদ গুলিবিদ্ধ হন।    গুলিবিদ্ধ তিন শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারুক ও মিলনকে মৃত ঘোষণা করেন। মাহমুদ ঢামেক হাসাপাতালে চিকিৎসাধীন।  গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নুরুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। উৎ...
বিশ্বজিৎ হত্যা মামলার রায় বুধবার

বিশ্বজিৎ হত্যা মামলার রায় বুধবার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিশ্বজিৎ দাস হত্যা মামলার রায় বুধবার ঘোষণা করা হবে। ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক ঘোষণা করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি এসএম রফিকুল ইসলাম।রফিকুল ইসলাম জানান, ৪ ডিসেম্বর মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার ওই তারিখ ধার্য করেছিলেন বিচারক। এ সময় তিনি বলেন, ‌'আমরা সকল আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছি, তাই আশা করছি আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই হবে।' ২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরাণ ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে খুন হন নিরীহ দর্জি বিশ্বজিৎ দাস।অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, মামলাটির প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম শাকিলসহ অন্য আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারেনি। তাই তারা বেকসুর খালাস পাবেন।...
পুলিশি বাধায় জাপার কর্মসূচি পন্ড

পুলিশি বাধায় জাপার কর্মসূচি পন্ড

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল কর্মসূচি। বিকাল তিনটায় বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এবং বনানীর চেয়ারম্যানের কার্যালয় থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকলেও বনানীতে কেন্দ্রীয় নেতাদের দেখা যায়নি। বেলা তিনটার পর কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় তারা কার্যালয়ের সামনের ফটকে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে মহিলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ পুলিশের বাধা  উপেক্ষা করে মিছিল করতে চাইলে পার্টির সিনিয়র নেতারা তাদের ফিরিয়ে দেন। পরে পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টিতে কোন বিভক্তি নেই। দলের চেয়ারম্যানকে বাসায় ফিরিয়ে দিতে কর্মসূচি দেয়া হবে বলেও তিনি জানান। এদিকে বনানীর কার্যালয় থেকে মিছি...
মওদুদের বিরুদ্ধে দুদকের মামলা

মওদুদের বিরুদ্ধে দুদকের মামলা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  অবৈধভাবে বাড়ি দখলের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে পরিত্যক্ত ঘোষিত সরকারি সম্পত্তি ভোগদখলের অভিযোগে মওদুদের ভাই মঞ্জুর আহমদের বিরুদ্ধেও মামলা করেছে দুদক।মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক হারুনুর রশীদ। দুদক জানায়, গুলশান অ্যাভিনিউয়ের ১৫৯ নং বাড়িটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোগ করে আসছেন মওদুদ আহমেদ। বাড়িটির মূল মালিক ছিলেন অস্ট্রেলীয় নারী অ্যাঞ্জেল ফলস। অ্যাঞ্জেল ফলসের মৃত্যুর পর তার পাকিস্তানি স্বামী ওই বাড়িতে বসবাস করতেন। তবে ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেলে বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে সরকারের তালিকাভুক্ত হয়। দুদকের দাবি, মওদুদ আহমেদ তার ক্ষমতা ও প্রভাব খাটিয়ে লন্ডন প্রবাসী ভাই মঞ্জুর আহমেদের...