Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

ফেনীতে ক্রসফায়ারে যুবদল নেতা নিহত

ফেনীতে ক্রসফায়ারে যুবদল নেতা নিহত

সারা-দেশ
ফেনীর ফাজিলপুরে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানের সময় বন্দুকযুদ্ধে যুবদল নেতা গোলাম সরওয়ার (২৮) নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধে র‌্যাব ও পুলিশের সাত সদস্য আহত হন। উদ্ধার করা হয় একটি কাটা রাইফেল ও একটি দেশিয় তৈরি এলজি।ফেনী সদর উপজেলার উত্তর ফাজিলপুর গ্রামের লস্কর তালুক নামক স্থানে বৃহস্পতিবার বিকেলে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। গোলাম সরওয়ার উত্তর ফাজিলপুর গ্রামের নুর ইসলামের ছেলে এবং স্থানীয় ফাজিলপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি।ফেনী বোগদাদিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই ফিরোজ আলম র‌্যাব-পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গোলাম সরওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, তার বিরুদ্ধে আটটি মামলা তদন্তাধীন আছে। তবে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, যুব দল নেতা গোলাম সরওয়ারকে পুলিশ ক্রসফায়ারের নামে হত্যা করেছে। উৎস- যুগান্তর...
মির্জা ফখরুলকে হয়রানি না করার আদেশ স্থগিত

মির্জা ফখরুলকে হয়রানি না করার আদেশ স্থগিত

জাতীয়, সংবাদ শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হয়রানি বা গ্রেফতার না করতে হাইকোটের দেয়া আদেশের কার্যকারিতা স্থগিত ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের করা লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ এ আদেশ দেয়। একইসঙ্গে ১৮ই ফেব্রুয়ারি এ লিভ টু আপিলের শুনানির দিনও ধার্য্য করা হয়েছে।গাড়ি পোড়ানোর অভিযোগে রমনা ও শাহবাগ থানায় করা মামলায় গত ১৬ জানুয়ারি বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলকে হয়রানি ও গ্রেফতার না করার নির্দেশ দেয়।...
জামায়াতবিহীন বিএনপির সমাবেশ

জামায়াতবিহীন বিএনপির সমাবেশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকালের গণসমাবেশে বিএনপি নেতৃত্বাধীন জোটের বেশির ভাগ শরিক দলের নেতারা উপস্থিত থাকলেও জামায়াতে ইসলামীর কাউকে প্রকাশ্যে দেখা যায়নি। সরকারবিরোধী আন্দোলনে এর আগে বিএনপির ডাকা সমাবেশ ও কর্মসূচির অগ্রভাগে জোরালোভাবে উপস্থিত থাকত জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। নিজেদের দাবি লেখা ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগানের রব তুলত তারা। কিন্তু গতকাল এর কিছুই ছিল না। দুপুর সোয়া ২টায় শুরু হয়ে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত চলে সমাবেশ। এতে দেশের বিভিন্ন স্থান থেকে যোগ দেয় বিনপির তৃণমূল নেতা-কর্মীরা। চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য শোনার পাশাপাশি তাদের অনেকেই কেন্দ্রীয় ও ঢাকার নেতাদের বিরুদ্ধে ক্ষুব্ধ মন্তব্য করে। তারা বলে, কেন্দ্রীয় ও ঢাকার নেতাদের কারণেই সরকারবিরোধী আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়েছে। অজ্ঞাত স্থান থেকে প্রেস বিজ্ঞপ্তি বা ভিডিওবার্তা পাঠিয়ে আন্দোলন সফল...
স্বৈরাচারের বাপ এই সরকার বিদায় হবে – খালেদা জিয়া

স্বৈরাচারের বাপ এই সরকার বিদায় হবে – খালেদা জিয়া

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার অস্ত্রের জোরে ক্ষমতায় রয়েছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, অল্প সময়ের মধ্যে এই সরকার বিদায় নেবে। ক্ষমতার মোহ ছেড়ে সরকারকে নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। স্বৈরাচারের বাপ হচ্ছে এই সরকার। দুই স্বৈরাচার মিলে এখন দেশটাকে লুটেপুটে ও গিলে খেতে বসেছে।’ দেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচনের পর বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় সরকারই দায়ী।  ৫ জানুয়ারি দশম সংসদ জাতীয় নির্বাচনের পর এই প্রথম ১৮ দল সমাবেশ করল। সর্বশেষ গত ২৫ অক্টোবর এই মাঠে ১৮ দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খালেদা জিয়া। গতকাল সভাপতির বক্তব্যের শুরুতেই খালেদা জিয়া প্রহসনের নির্বাচন মেনে না নেওয়ায় দেশবাসী...
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিলিস্তিন ও ব্রুনাইয়ের অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিলিস্তিন ও ব্রুনাইয়ের অভিনন্দন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, ভ্রাতৃপ্রতীম দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরো উন্নযন ও জোরদার হবে। অপর এক বার্তায় ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বোলকিয়া তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। সুলতান প্রধানমন্ত্রীর নতুন কার্যকালের সফলতা কামনা করেন। সেই সঙ্গে জানান বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়।...
স্পিকারের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হেদার ক্রোডেন আজ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন। তাঁরা দুই দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।কানাডার হাইকমিশনারকে স্বাগত জানিয়ে স্পিকার জাতীয় সংসদের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে তাঁকে অবহিত করেন।হাইকমিশনার বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও কানাডার মধ্যে সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।স্পিকার দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে হাইকমিশনারকে বিভিন্ন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং আগামীতে এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।...
ঢাবির হলে লিফটের নিচে পড়ে একজন নিহত

ঢাবির হলে লিফটের নিচে পড়ে একজন নিহত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পি জে হার্টস আন্তর্জাতিক হলের লিফটের নিচে পড়ে একজন মারা গেছেন। জানা গেছে, আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে হলের কর্মচারী বাবুল মুন্সির ভাগ্নে সোহেল লিফটের নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় হলে শোকের ছায়া নেমে আসে।বিশ্ববিদ্যালয়ের পি জে হার্টস হলের প্রাধ্যক্ষ লুৎফর রহমান কালের কণ্ঠকে বলেন, লিফটের নিচে পড়ে কর্মচারীর ভাগ্নে নিহত হয়েছে। তবে লিফটের নিচে কিভাবে গেল তা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীদের ডাকা হয়েছে।...
উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

সংবাদ শিরোনাম, সারা-দেশ
  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ উপজেলা পরিষদের প্রথম দফার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। আজ রবিবার নির্বাচন কমিশনে (ইসি) তিনি এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি ১০২টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সিইসি জানান, এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ২৭ জানুয়ারি। আর প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ ফেব্রুয়ারি।...