Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

মাছের তেলে বাড়ে স্মৃতিশক্তি

মাছের তেলে বাড়ে স্মৃতিশক্তি

সুস্বাস্থ্য
মাছের তেল স্মৃতিশক্তি বাড়ায়। সাম্প্রতিক সময়ের একটি গবেষণায় উঠে এসেছে এ তথ্যটি। শুধু তাই নয়, মস্তিষ্কের আকার বৃদ্ধি করে এবং অ্যালঝেইমার্সের মতো জটিল অসুখও প্রতিরোধ করে মাছের তেল। আমেরিকান অ্যাকাডেমি অফ নিউরোলজির একটি জার্নালে এই গবেষণা রিপোর্টটি প্রকাশিত হয়েছে। নারীদের স্বাস্থ্য ও স্মৃতি সংক্রান্ত একটি গবেষণা রিপোর্টে গবেষকরা জানিয়েছেন, মাছের তেলে থাকা উচ্চমাত্রার ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের আকার বৃদ্ধি করে। একই সাথে বয়স্কদের স্মৃতিধারণ ক্ষমতা আরো দু-এক বছর বাড়িয়ে দেয়। সঙ্কুচিত মস্তিষ্ক অ্যালঝেইমার্সের লক্ষণ। মধ্যবয়সীদেরও এই সমস্যা হতে পারে। এই গবেষণায় এক হাজার ১১ জন নারীর লোহিত রক্তকণিকায় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের মাত্রা পরীক্ষা করা হয়েছিল। সেই সময় তাদের বয়স ছিল গড়ে ৭৮ বছর। ৮ বছর পরে ওই নারীদের এমআরআই স্ক্যান করে দেখা গেছে, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের পরিমাণ যাদের বেশি রয়েছে, তাদের মস্তি...
সাবধান! ওজন কমাতে গিয়ে যা করবেন না…

সাবধান! ওজন কমাতে গিয়ে যা করবেন না…

সুস্বাস্থ্য
ওজন কমানোর চেষ্টায় উল্টো আপনার ওজন বেড়ে যেতে পারে বা আপনি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। ওজন কমাতে ডায়েট বা খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে গিয়ে অনেকেই একটা ভুল করে বসেন। তারা হয়তো কোন এক বেলার খাবারই খান না বা একেবারেই অল্প খান। কিন্তু, তারা যেটা ভুলে যান, সেটা হলো সবকিছুই একটি পরিমিত মাত্রায় করা ভালো। কারণ, যে কোন এক বেলার খাবার না খেলে, শরীরের যা উপকার হবে, তার চেয়ে ক্ষতি হবে ঢের বেশি। এ ধরনের বিপজ্জনক অভ্যাসে আপনার শরীর অপরিহার্য পুষ্টি উপাদানসমূহ থেকে বঞ্চিত হয়। এটা বিপাকীয় বা হজম প্রক্রিয়াকে মারাত্মকভাবে প্রভাবিত করে, যার কারণে ওজন বেড়ে যায় বা ডায়াবেটিসের সমস্যায় আক্রান্ত হন ওই ব্যক্তি। বিশেষ করে সকালের নাস্তা না খাওয়ার প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। তারা চান খুব দ্রুত অতিরিক্ত ওজন শরীর থেকে ঝেড়ে ফেলতে। তা করতে গিয়ে স্বাভাবিক বিপাকীয় প্রক্রিয়াকেই নষ্ট করে ফেলেন তারা। আমরা যে খাবার খাই, ব...
বৈশাখে আসছে ব্যান্ডের অ্যালবাম

বৈশাখে আসছে ব্যান্ডের অ্যালবাম

বিনোদন
  অনেক দিন ধরেই অডিও অ্যালবামে তেমন একটা পাওয়া যাচ্ছে না ভিন্নধারার জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানকে। বিশেষ করে তার সর্বশেষ একক ‘প্রত্যাবর্তন’ প্রকাশের পর নিজ উদ্যোগী হয়ে কোন গান করেননি তিনি। যদিও প্রিন্স মাহমুদের মিশ্র দুটি প্রজেক্টে তাহসানের গান ভাল সাড়া ফেলে। অন্যদিকে অভিনেতা হিসেবেও গত দুই বছরে ভাল কারিশমা দেখিয়েছেন। আসছে ভালবাসা দিবসের জন্যও একটি নাটকে কাজ করেছেন তাহসান। তবে নতুন খবর হলো, সংগীত শিল্পী তাহসান গান নিয়ে হাজির হচ্ছেন পহেলা বৈশাখে। তার ব্যান্ড ‘তাহসান এন্ড সুফি’র প্রথম অ্যালবাম প্রকাশ পাচ্ছে পহেলা বৈশাখে। এমনটাই জানিয়েছেন তাহসান। তবে অ্যালবামের নাম এখনও ঠিক হয়নি। এই অ্যালবামে থাকছে মোট ৯টি গান। গানগুলো লিখেছেন তাহসান নিজেই। মূলত নিজের চিন্তাশক্তির বিষয়গুলো গানের মধ্য দিয়ে প্রকাশ করার জন্যই গানগুলো নিজে লিখেছেন তিনি। এরই মধ্যে অধিকাংশ গানের সুর-সংগীতায়োজনের কা...
মাটির উর্বরতায় জৈব সার ব্যবহার বাড়ানো দরকার

মাটির উর্বরতায় জৈব সার ব্যবহার বাড়ানো দরকার

অর্থ-বাণিজ্য
  মাটির উর্বরতার জন্য জমিতে বেশি বেশি জৈব সার ব্যবহার বাড়ানো দরকার বলে জানিয়েছেন কৃষিবিদরা। তারা বলেন, জৈব সার ব্যবহার না করার কারণে দেশের প্রায় ৬২ শতাংশ আবাদি জমি অনুর্বর হয়ে পড়েছে। এ ছাড়া জৈব সার প্রকল্পে কর্মসংস্থানের অনেক সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তারা। সম্প্রতি মাজিম এগ্রো ইন্ডাস্ট্রিজ আয়োজিত জৈব সার ব্যবহার ও ফলন বৃদ্ধি বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় কৃষিবিদরা এ কথা বলেন। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে এ কর্মশালায় অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের উপপরিচালক হেমায়েত হোসেন। সভাপতিত্ব করেন মাজিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মহাপরিচালক শেখ মোগল জান রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার কৃষি অফিসার এ এইচ এম জাহাঙ্গীর আলম, কোম্পানির পরিচালক প্রতীমা চক্রবর্তী, টেকনিক্যাল অ্যাডভাইজর এন এইচ ইলিয়াস প্রমুখ। বক্তারা বলেন, আগে চাষবাস শুধু স্থানীয় জাতের বীজ ব্যবহার করেই করা হতো এব...

বিদ্যুতের দাম কমবে বাজারমূল্যের চেয়ে

অর্থ-বাণিজ্য
মাটির উর্বরতার জন্য জমিতে বেশি বেশি জৈব সার ব্যবহার বাড়ানো দরকার বলে জানিয়েছেন কৃষিবিদরা। তারা বলেন, জৈব সার ব্যবহার না করার কারণে দেশের প্রায় ৬২ শতাংশ আবাদি জমি অনুর্বর হয়ে পড়েছে। এ ছাড়া জৈব সার প্রকল্পে কর্মসংস্থানের অনেক সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তারা। সম্প্রতি মাজিম এগ্রো ইন্ডাস্ট্রিজ আয়োজিত জৈব সার ব্যবহার ও ফলন বৃদ্ধি বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় কৃষিবিদরা এ কথা বলেন। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে এ কর্মশালায় অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের উপপরিচালক হেমায়েত হোসেন। সভাপতিত্ব করেন মাজিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মহাপরিচালক শেখ মোগল জান রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার কৃষি অফিসার এ এইচ এম জাহাঙ্গীর আলম, কোম্পানির পরিচালক প্রতীমা চক্রবর্তী, টেকনিক্যাল অ্যাডভাইজর এন এইচ ইলিয়াস প্রমুখ। বক্তারা বলেন, আগে চাষবাস শুধু স্থানীয় জাতের বীজ ব্যবহার করেই করা হতো এবং একই জমিত...

মজুরি কাঠামো সংশোধনের সিদ্ধান্ত

অর্থ-বাণিজ্য
নতুন ঘোষিত মজুরি বোর্ডের বেতন কাঠামোতে অনেক পদের উল্লেখ না থাকায় তৈরী পোশাকশিল্প ওই মজুরি কাঠামো বাস্তবায়ন নিয়ে জটিলতায় পড়েছে। তবে ওই সব জটিলতা কাটাতে বাদ পড়া পদগুলো অন্তর্ভুক্ত না করে একটি বাক্য সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, ‘গেজেটে উল্লিখিত পদের অতিরিক্ত কোন পদ যদি সংশ্লিষ্ট শিল্পে সংযোজিত হয় উহা যথাযথ গ্রেডে অন্তর্ভুক্ত করা যাবে’ এ বাক্যটি যুক্ত করলেই সমস্যার সমাধান হবে। নতুন করে পদ অন্তর্ভুক্তির প্রয়োজন নেই। মজুরি বোর্ড জানিয়েছে, এ সুপারিশটি চূড়ান্ত করে শ্রম মন্ত্রণালয়ে পাঠাবে তারা। গতকাল রাজধানীর তোপখানা রোডের নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্তটি নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের নতুন চেয়ারম্যান মো. শহীদুল্লাহ বকাউল। এ বিষয়ে মালিকপক্ষ থেকে বলা হয়, কারখানাভেদে পদ ভিন্ন হয়। তা ছাড়া প্রতিনিয়তই নতুন পদ সৃষ্টি হয়। ফলে সব পদ...

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভারত

অর্থ-বাণিজ্য
শিল্প খাতের আনুষঙ্গিক উপকরণসহ (এক্সেসরিজ) ভারী শিল্প কারখানায় বিনিয়োগ আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ। বৈঠকে শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্‌সহ শিল্প মন্ত্রণালয় ও ভারতীয় হাই কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। ভারত বাণিজ্য বৈষম্য কমাতে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশে গাড়ির টায়ারসহ বিভিন্ন এক্সেসরিজের কারখানা নির্মাণ করতে চায় ভারত। এ জন্য সে দেশের বড় বড় শিল্প মালিকরা বাংলাদেশ ভ্রমণ করবেন বলে ভারতের রাষ্ট্রদূত জানিয়েছেন। তিনি আরও বলেন, এছাড়া ভারতে বাংলাদেশী পণ্যের রপ্তানি বাড়াতে বিদ্যমান অশুল্ক বাধা দূরীকরণ ও বিএস...

আনন্দ শিপইয়ার্ড পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রী

অর্থ-বাণিজ্য
নদীর নাব্য রক্ষা এবং নৌপথ উন্নয়নের মাধ্যমে নদীমাতৃক বাংলাদেশের গৌরব পুনরুদ্ধারে সরকারকে সহায়তা করবে আনন্দ শিপইয়ার্ড এবং যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ড্রেজার নির্মাণকারী প্রতিষ্ঠান এল্লিকোট ড্রেজেস এলএলসি। এই দুই প্রতিষ্ঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে বিভিন্ন নৌ সরঞ্জাম-যন্ত্রপাতি সরবরাহ করবে। গতকাল নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শাজাহান খান মেঘনাঘাটে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. শামসুদ্দোহা খন্দকার, সদস্য প্রকৌশল এবং পদস্থ প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ড্রেজার নির্মাণকারী প্রতিষ্ঠান এল্লিকোট ড্রেজেস এলএলসি এবং বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও রপ্তানিকারক প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডের যৌথ উদ্যোগে চুক্তি স্বাক্ষরিত হয়। পরিদর্শন শেষে নৌপরিবহনমন্ত্রী...