Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

কৃষ্ণগহ্বর বলে কিছুই নাই : স্টিফেন হকিং

কৃষ্ণগহ্বর বলে কিছুই নাই : স্টিফেন হকিং

বিজ্ঞান-প্রযুক্তি
বিজ্ঞান কি সত্যিই এমন যে, আজ যা প্রমাণিত হল কাল তা অন্যরকমভাবে প্রমাণিত হবে। নাকি প্রমাণিত সত্যটা শুধুই ধারণা? বিশ্বজগত সৃষ্টির রহস্য ও কারণ হিসেবে এতদিন আমরা যে ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের কথা জেনে আসছি সেটিও কি নিছক ধারণা ছাড়া আর কিছু নয়?বর্তমান বিশ্বের প্রখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং ঠিক এমনটিই বলেছেন। হকিং দাবি করে বলেন, "কৃষ্ণগহ্বর বলে আসলে এমন কোন কিছুরই অস্তিত্বই নাই। এটি শুধু কল্পনা ছাড়া আর কিছুই নয়। তবে তিনিই এতদিন বলে আসছেন কৃষ্ণগহ্বরই বিশ্ব জগত সৃষ্টির আদি কারণ।"আমরা জেনে আসছি, বিশ্ব জগতের অপার রহস্য, মানুষের অসীম মুগ্ধতা, আকর্ষণ আর অশেষ কল্পনার উৎস হল কৃষ্ণগহ্বর।তাহলে প্রশ্ন হল, মহাবিশ্বের অজানা রহস্য কি এসব কৃষ্ণগহ্বরই ধারণ করে? সময়ের পরিভ্রমণের প্রধান চাবিকাঠিও কি এই কৃষ্ণগহ্বর হতে পারে!আমরা আসলে নিশ্চিতভাবে কখনো এসব প্রশ্নের উত্তর হয়ত দিতে পারছি না। কারণ বিখ্যাত তত্ত্বী...

বিআইবিএমটিতে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স

বিজ্ঞান-প্রযুক্তি
তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে (বিআইবিএমটি) তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রফেশনাল কোর্সে ভর্তি চলছে। প্রশিক্ষণ কোর্সের মধ্যে রয়েছে- অফিস ম্যানেজমেন্ট, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এএসপি ডটনেট (সি শার্প), গ্রাফিক্স ডিজাইন, প্রফেশনাল আউটসোর্সিং ও ল্যাপটপ সার্ভিসিং প্রভৃতি। বিআইবিএমটিতে প্রতিটি কোর্সে রয়েছে বাধ্যতামূলক রিয়েল লাইফ প্রজেক্ট ওয়ার্ক । সফলভাবে উত্তীর্ণদের কর্মসংস্থানের সহায়তা করা হয়। কর্মজীবীদের জন্য সান্ধ্যকালীন ক্লাসের সুবিধা রয়েছে। যোগাযোগ : ১৯/সি/৬, এন ইসলাম টাওয়ার, ৪র্থ তলা, রিংরোড, শ্যামলী, ঢাকা-১২০৭। ফোন : ০১৭৬৬৯২৪৭০০। -বিজ্ঞপ্তি...

আইফোনের জন্য আবশ্যক ৫ অ্যাপস

বিজ্ঞান-প্রযুক্তি
আইফোনের জন্য অ্যাপলের অ্যাপ স্টোরে লাখ লাখ অ্যাপস রয়েছে। গত বছরের অক্টোবরে অ্যাপ স্টোরে ১০ লাখ অ্যাপস থাকার ঘোষণা দেয় অ্যাপল। যেখানে ২০০৮ সালের জুলাইয়ে যাত্রা শুরুর প্রাক্কালে মাত্র ৮০০ অ্যাপ ছিল।আর অ্যাপ স্টোরের বৃহৎ তালিকা থেকে ব্যবহারকারীর প্রয়োজনীয় অ্যাপসটি পেতে খানিক সময় লাগতে পারে। তাই এখানে আইফোন ব্যবহারকারীদের জন্য আবশ্যক ৫টি অ্যাপস নিয়ে আলোচনা করা হল।গুগল ম্যাপসআইফোনের জন্য এখনও পর্যন্ত সেরা ও বিনামূল্যের ম্যাপ অ্যাপ হল ‘গুগল ম্যাপস’। অ্যাটলাস ও জিপিএস থাকার কারণে ব্যবহারকারী যেখানেই থাকুন না কেন পথ হারানোর ভয় নেই বললেই চলে। অ্যাপটির মাধ্যমে ঠিকানা অনুযায়ী একটি জায়গা থেকে আরেক জায়গায় অনায়াসেই যাওয়া যায়। ব্যবহারকারী নিজে তার অবস্থান জানতে পারেন ও কোনো পথে হাঁটছেন তা তাৎক্ষণিকভাবে (রিয়েল টাইম) জানতে পারেন। তাই চলার পথের নিত্যসঙ্গী হতে পারে এই অ্যাপটি।স্নাপসিডআইফোনে ছবি সম্পাদনার (এড...
হার্টের অসুখ প্রতিরোধে সহজ ৫ পরামর্শ…

হার্টের অসুখ প্রতিরোধে সহজ ৫ পরামর্শ…

সুস্বাস্থ্য
হার্টের অসুখ প্রতিরোধে প্রথমেই দরকার একটি সুনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি। যে কোন ধরনের নেশা বা বদ-অভ্যাস থাকলে, সেগুলো পরিত্যাগ করুন। কেউ কেউ আছেন যারা হয়তো মনে করেন, কপালে যা আছে সেটা তো ঘটবেই। এমন দোহাই বা অজুহাতে তাদের অনিয়ম চলতেই থাকে। এ ধরনের মন-মানসিকতা ঝেড়ে ফেলুন। কারণ, অধিকাংশ বিষয়েই ভাগ্য মানুষ নিজের চেষ্টায় পরিবর্তন করতে পারে। তাই কাল নয়, বরং আজই সচেতন হওয়ার শ্রেষ্ঠ সময়। হাত-পা গুটিয়ে বসে না থেকে আরও বেশি সক্রিয় হয়ে উঠুন। হার্টের সমস্যা থেকে বাঁচার সহজ ৫টি টিপস এখানে উপস্থাপন করা হলো: ১) ধূমপানের অভ্যাস থাকলে ছেড়ে দিন। মদপান কিংবা তামাক-জাতীয় কোন নেশাদ্রব্য ব্যবহার করবেন না। মাত্রাতিরিক্ত চা-কফি পানের অভ্যাস থাকলে, তা পরিমিত পর্যায়ে নিয়ে আসুন। ২) সপ্তাহে দুই-একদিন বাদে বাকি দিনগুলো সুনির্দিষ্ট একটি সময়ে ৩০ মিনিট ব্যায়াম করুন। রাতে ১০টা বা ১১টার মধ্যে ঘুমিয়ে পড়ার অভ্যাস করুন ও ভো...
আমলকীর যতগুলো গুণ

আমলকীর যতগুলো গুণ

সুস্বাস্থ্য
সংস্কৃত বুদ্ধিষ্ট ঐতিহ্যে বুদ্ধ সংঘকে দেয়া ভারতীয় সম্রাট  আশোকের প্রধান উপহার ছিল আমলকী। এই আমলকী নিয়ে চালু আছে প্রবাদও। আমলকী আমাদের মানবদেহের জন্য আমলকীর উপকারী দিকের শেষ নেই। আমাদের  দেশে অতি পরিচিত, সহজলভ্য টক ও কষটা স্বাদের এই ফল কম-বেশি প্রায় সবজায়গাতেই জন্মে। আমলকী গাছের বৈজ্ঞানিক নাম Phyllanthus emblica এবং আমলকী শব্দটি সংস্কৃত ‘অমলিকা’ থেকে উদ্ভূত। এতে ভিটামিন-সি’র আধিক্যর কারণে বলা হয় কিং অব ভিটামিন সি। সহজলভ্য এই ফল আমাদের মানবদেহের জন্য কতটা জরুরি আর উপকারী তার কিছু অংশ নিচে তুলে ধরা হলো- ১. ভিটামিন-সি থাকায় নিয়মিত ২-১টি করে আমলকী খেলে ভিটামিন-সি’র অভাবজনিত রোগ থেকে রক্ষা পাওয়া যায়। আমাদের দেহের  রোগপ্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। ২. চুলের টনিক হিসেবে আমলকী খুবই কাজের। আর তাই আধুনিক সময়ে এসে চুলের শ্যাম্পু উৎপাদনে আমলকীর গুরুত্বও অনেক। ৩. চুলের দ্রুত বর্ধনে রয়েছে আমলকীর বিশে...
যে ৬ কারণে নিয়মিত গাজর খাবেন…

যে ৬ কারণে নিয়মিত গাজর খাবেন…

সুস্বাস্থ্য
গাজর কাঁচা, সেদ্ধ বা রান্না যে কোন ভাবেই খাওয়া যায়। কেন গাজর খাবেন? গাজরের গুণাগুণ সম্পর্কে জানতে সারা বিশ্বে বহু গবেষণা পরিচালিত হয়েছে। গাজরের অসংখ্য গুণের মধ্য থেকে ৬টি সেরা স্বাস্থ্য-উপকারিতার তথ্য এখানে উপস্থাপন করা হলো:  বার্ধক্য দেরিতে আসে: অবশ্যই প্রথম যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ, সেটি হলো একটি সুনয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি বা লাইফস্টাইল। খাদ্যাভ্যাস সেখানে অন্যতম ভূমিকা রাখে। প্রতিদিন গাজর খাওয়ার অভ্যাসে আপনি বার্ধক্যকে অপেক্ষা করাতে পারেন দীর্ঘ সময়ের জন্য। কারণ, অ্যান্টি-এজিং যে খাবারগুলো রয়েছে, তার মধ্যে গাজর অন্যতম। বিটা-ক্যারোটিন জাতীয় অ্যান্টি অক্সিডেন্টে উপাদানে সমৃদ্ধ গাজর ত্বকে সহজে বয়সের ছাপ ফেলতে দেয় না। শরীরের ভেতরটা সজীব থাকার ফলে বাইরেও তারুণ্যের ভাবটা বজায় থাকে।  সৌন্দর্য বাড়ায়: গাজর অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন ‘এ’ সমৃদ্ধ। এ দুটি উপাদানই ত্বক, চুল ও নখের সৌন্দর্য বাড়...
যে ৫ বিশেষ কারণে নিয়মিত ব্যায়াম করবেন

যে ৫ বিশেষ কারণে নিয়মিত ব্যায়াম করবেন

সুস্বাস্থ্য
ব্যায়ামের কোন নেতিবাচক দিক নেই। স্বাস্থ্য-বিশেষজ্ঞ ও গবেষকরা বরাবরই বিষয়টা প্রমাণ করেছেন। কেন আপনি ব্যায়াম করবেন? নিচে ৫টি বিশেষ কারণ উল্লেখ করা হলো, যা আপনাকে ব্যায়ামের প্রতি উৎসাহিত করবে: আত্মবিশ্বাস বাড়ায়: যারা ব্যায়ামের একটি রুটিন অনুসরণ করেন, তারা অনেক বেশি আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী। গবেষণায় দেখা গেছে, যারা ব্যায়াম করা শুরু করেছেন, তাদের আত্মবিশ্বাসের স্তরটাও ধীরে ধীরে বাড়তে আরম্ভ করেছে। সামান্য শরীরচর্চাতেও তারা উপকার পেয়েছেন। সুস্বাস্থ্যের জন্য: ব্যায়াম শুধু দৃঢ় শারীরিক ও মানসিক গঠনের মূলে রয়েছে, তা নয়। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ডায়াবেটিস ও ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। মুড ভালো রাখে: যাদের মধ্যে দুশ্চিন্তা, উদ্বেগ-উৎকণ্ঠা বা হতাশায় ভোগার প্রবণতা বেশি, ব্যায়ামের পর তারা অনেক ভালো ও হালকা অনুভব করেন। মানসিক চাপমুক্ত থাকতে সহায়তা করে ব্যায়াম। কর্মক্ষমতা, দক্ষতা ও সৃজনশ...
হার্ট অ্যাটাক : প্রয়োজন সাবধানতা

হার্ট অ্যাটাক : প্রয়োজন সাবধানতা

সুস্বাস্থ্য
হৃদপিণ্ডের কোনো অংশে, যেমন পেশীতে যদি অক্সিজেনপূর্ণ রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হয়, তখন হার্ট অ্যাটাক হয়। যদি যথাসময়ে সেই রক্ত চলাচল স্বাভাবিক করা যায় তবেই আবার সব স্বাভাবিক হয়ে ওঠে। আর যদি না যায়, তাহলে হৃদপিণ্ডের ওই অংশ সম্পূর্ণ অকেজো হয়ে মানুষের মত্যু পয়ন্ত ঘটতে পারে। উপসর্গ হার্ট অ্যাটাকে সবার ক্ষেত্রে একই রকম উপসর্গ নাও হতে পারে। অনেক সময় কোনোরকম উপসর্গ ছাড়াই হার্ট অ্যাটাক হয়। একে নীরব হার্ট অ্যাটাক বলে। তবে সাধারণত নিম্নোক্ত উপসর্গ দেখা যায়- বুকে চাপ চাপ ব্যাথা বা এর আগে অন্য কোনো কারণে বুকব্যাথা থাকলে তার পরিবর্তন হওয়া এবং অন্য ধরনের ব্যাথা অনুভুত হওয়া। ব্যাথার স্থায়িত্বকাল কয়েক মিনিট হতে কয়েক ঘণ্টাও হতে পারে। ব্যথার তীব্রতা কম বা অনেক বেশিও হতে পারে। অনেক সময় পেটে গ্যাস হলে যেমন ব্যথা হয় এখানেও তেমন ব্যথা হতে পারে। শরীরের উপরের অংশে অস্বস্তি অনুভুত হওয়া।...