Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

ছুটির দিনে বাণিজ্য মেলায় মানুষের ঢল

ছুটির দিনে বাণিজ্য মেলায় মানুষের ঢল

জাতীয়, সংবাদ শিরোনাম
শুক্রবার ছুটির দিনে ক্রেতা আর দর্শনার্থীদের ঢল নেমেছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। মেলার ছিল অগনিত নারী পুরুষ শিশু আর মহিলার ভীড়ে তিল ধারনের ঠাঁই ছিল না। সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। জুম্মার নামাজের পর বিকেল শুরু হতে বাণিজ্য মেলায় জনস্রোত বাড়তে থাকে। টিকিট কাউন্টারের সামনে ছিল দীর্ঘ লাইন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলে টিকিট সংগ্রহ করতে অনেকে ক্লান্ত হয়ে পড়েন। আর ভিড় সামলাতে গেট ইজারাদার ও নিরাপত্তাকর্মীদের হিমশিম খেতে হয়েছে।পরিবার পরিজন নিয়ে মেলায় ঢুকে পছন্দের পণ্য কেনাকাটা করতেও বেশ বেগ পেতে হয়েছে। বেচাকেনা ভালো হওয়ায় বিক্রেতাদের সন্তুষ্টি লক্ষ্য করা গেছে। শেষ সময়ে অন্যান্য দিনের তুলনায় বেচাকেনা বেশি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।মেলায় ৪৭১টি প্যাভিলিয়ন ও স্টল অংশ নিয়েছে। এসব প্যাভিলিয়ন আর স্টলের টানেই মেলায় এত লোকসমাগম। বিদেশি পণ্যের খোঁজে যেমন ছুটেছেন ক্রেতারা...
দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু

দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামী রোববার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। দ্বিতীয় পর্বের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে জামাতবদ্ধ মুসল্লিরা বুধবার থেকেই তুরাগ তীরে ইজতেমা মাঠে আসছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা ও প্রস্তুতি আগের পর্বের মতোই রয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান। ইতিমধ্যে শীত ও কুয়াশা উপেক্ষা করে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমা মাঠে এসে উপস্থিত হয়েছেন। তারা জেলাওয়ারি মাঠের ৩৮টি খিত্তায় অবস্থান করছেন। এবারের বিশ্ব ইজতেমা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম সম্মেলন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সকল প্রস্তুতি শেষ হয়েছে। গতকালই বিকালে ইজতেমা মাঠে গিয়ে দেখা গেছে ইতিমধ্যে জামাতবদ্...
নিজামী-বাবরসহ ১৪ জনের মৃত্যুদণ্ড

নিজামী-বাবরসহ ১৪ জনের মৃত্যুদণ্ড

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়েছে। অস্ত্র চোরাচালান মামলার রায়ে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার, এনএসআই-এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, উলফা নেতা পরেশ বড়ুয়াসহ ১৪ জনের বিরুদ্ধে। একই ঘটনায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা দেয়া হয়েছে। চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল ১-এর বিচারক এস এম মজিবুর রহমান গতকাল এ রায় ঘোষণা করেন। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে মামলা দায়েরের ৯ বছর পর বিচারক এ রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার পরপরই আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। তারা এ রায় প্রত্যাখ্যান করে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল দায়েরের ঘোষণা দিয়েছেন। চোরাচালানের ঘটনায় মৃত...
তারেক রহমানের শাশুড়ির বিরুদ্ধে দুদকের মামলা

তারেক রহমানের শাশুড়ির বিরুদ্ধে দুদকের মামলা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবালমান্দ বানুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি হাইকোর্টে রিট করেছেন ইকবালমান্দ বানুর  আইনজীবী। এ রিটের শুনানি হবে আগামী রোববার। গতকাল বিকালে রমনা থানায় দুদকের  মামলা দায়ের করেন উপ-পরিচালক আর কে মজুমদার বাদী হয়ে। সূত্র জানায়, সম্পদ বিবরণীর নোটিশ জারির পর কমিশনে নির্দিষ্ট সময়ে হিসাব দাখিল না করার অপরাধে ইকবালমান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় এ মামলা  হয়েছে। ২০১২ সালের ২৫শে জানুয়ারি ইকবালমান্দ বানুর সম্পদ বিবরণী দাখিলের  নোটিশ জারি করে দুদক। ওই  নোটিশ ইকবালমান্দ বানুর পক্ষে তার বাড়ির তত্ত্বাবধায়ক জাকির  হোসেন  গ্রহণ করেন। অভিযুক্ত ইকবালমান্দ বানুর বরাবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হলে তিনি ওই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে স্থগিতাদেশ পান। পরে কমিশনের পক্ষে আপিল বিভাগ...
ট্রাফিক নিয়ন্ত্রণে ‘বাংলাড্রোন’!

ট্রাফিক নিয়ন্ত্রণে ‘বাংলাড্রোন’!

বিজ্ঞান-প্রযুক্তি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক ব্যবস্থাপনায় দেশে নির্মিত চালকবিহীন ড্রোন বিমান ব্যবহারের চিন্তা করছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। এরই মধ্যে স্থানীয় প্রকৌশলীদের তৈরি ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়নও হয়েছে। পরীক্ষামূলক ডিএমপির মাঠে খোলা আকাশে চালকবিহীন ড্রোনের উড্ডয়ন হয়েছে। ড্রোনটি ১০ মিনিট আকাশে উড়ে। লিথিয়াম আয়ন ব্যাটারি চালিত এই ড্রোন ৫০০ ফুট উপরে উড্ডয়নে সক্ষম। বাংলাদেশের তরুণ কয়েকজন প্রকৌশলীর প্রতিষ্ঠান অ্যারো রিচার্স সেন্টার ছোট আকারের এই ড্রোন তৈরি করেছে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে। তারা এর নাম দিয়েছে ‘বাংলাড্রোন'। আর ট্রাফিক ব্যবস্থাপনায় ড্রোন ব্যবহার করতে চায় বাংলাদেশ পুলিশ। এছাড়া ঘুড়ি-১ এবং ঘুড়ি-২ নামে আরো দুটি ড্রোন বানিয়েছেন তারা। অ্যারো রিচার্স সেন্টার-এর প্রকৌশলী খায়রুজ্জামান বিপ্লব জানান, তাদের তৈরি করা ড্রোন একটানা ২৫ মিনিট উড়তে পারে। উঠতে পারে ৫০০ ফুট ওপরে...
মাইক্রোসফটের স্কাইড্রাইভ এখন ওয়ানড্রাইভ

মাইক্রোসফটের স্কাইড্রাইভ এখন ওয়ানড্রাইভ

বিজ্ঞান-প্রযুক্তি
বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশনের ক্লাউডভিত্তিক তথ্য রাখার (স্টোরেজ) সেবার নাম হয়ে গেছে ‘ওয়ানড্রাইভ’। এর আগে এ ড্রাইভের নাম ছিল ‘স্কাইড্রাইভ’।গত বছরের জুন মাসে যুক্তরাজ্যের ব্রিটিশ স্কাই ব্রডকাস্টিং (বিস্কাইবি) মাইক্রোসফটের ক্লাউড সেবার স্কাইড্রাইভ নাম নিয়ে ট্রেডমার্ক-সংক্রান্ত মামলা করে।এ প্রতিষ্ঠানের ট্রেডমার্ক করা ‘স্কাই’ নামটি ব্যবহার করায় এ মামলা করা হয়। মামলায় হেরে যাওয়ায় মাত্র ছয় মাস পরই নিজেদের ক্লাউড সেবার নাম পরিবর্তন করতে বাধ্য হয় মাইক্রোসফট করপোরেশন। নতুন নাম হলেও আগের সব সেবাই পাওয়া যাবে এ ড্রাইভে।এ বিষয়ে মাইক্রোসফট কর্তৃপক্ষ এক ব্লগ বার্তায় জানায়, আপনার সব ছবি ও ভিডিওর জন্য একটি জায়গাই থাকবে। এ ছাড়া আপনার সব তথ্যের জন্যও একটি জায়গা থাকবে।পাশাপাশি আপনার সব যন্ত্রকে একসঙ্গে সংযুক্ত রাখার জন্য একটি জায়গা হবে, যার নাম হবে ‘ওয়ানড্রাইভ’ (www.onedrive.c...
মস্তিস্কে শক দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ!

মস্তিস্কে শক দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ!

বিজ্ঞান-প্রযুক্তি
রাষ্ট্র বা সমাজে অপরাধ প্রবণতা কমানোর জন্য সংশ্লিষ্টদের ঘুম হারাম হবার অবস্থা। এরই মধ্যে গবেষকরা দিলেন নতুন এক তথ্য। মস্তিষ্কে বৈদ্যুতিক শক দেয়া হলে নাকি অপরাধ প্রবণতা কমে যায়। মানব মস্তিষ্কের যে অংশ সামাজিক বিধিবিধান মেনে চলার সিদ্ধান্ত নেয় সে অংশটি সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে পেরেছেন বিজ্ঞানীরা। এরপরই তারা এমন সিদ্ধান্ত জানিয়েছেন। তারা আরো দেখতে পেয়েছেন, মস্তিষ্কের এ অংশে বেদনাহীন মৃদু বৈদ্যুতিক শক দেয়ার মধ্য দিয়ে নিউরন বা পূর্ণ স্নায়ু কোষরাজিকে নিয়ন্ত্রণ করা যায়। খুলিতে ইলেক্ট্রোড বসিয়ে এ শক দেয়া হয়। বৈদ্যুতিক শক দিয়ে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণের গবেষণায় অংশগ্রহণ করেছিলেন ৬৩ জন স্বেচ্ছাসেবী। তাদের নগদ অর্থ ভাগ করে নেয়াসহ নানা কাজ করতে দেয়া হয়েছে। কাজটি যাতে ন্যায়ভিত্তিক ও সুষ্ঠুভাবে করে সে জন্য কখনো বৈদ্যুতিক শক দেয়া হয়েছে। আর কখনো দেয়া হয়েছে কঠোর শাস্তির হুমকি। গবেষণার সঙ্গে জড়িত স্বেচ্ছা...
আইটি খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ

আইটি খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ

বিজ্ঞান-প্রযুক্তি
জাপানের আইটি খাতে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির জন্যে তরুণ আইটি প্রফেশনাল এবং শিক্ষার্থীদের নিয়ে ‘আইটি ট্যালেন্ট কনটেস্ট-২০১৪’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ ফেব্রুয়ারি জাপানভিত্তিক বাংলা বিজনেস পার্টনার (বিবিপি) এর উদ্যোগে এবং ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটি (ডিআইআইটি) এর সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত শীর্ষ ২০ জন প্রোগ্রামারকে জাপানভিত্তিক আইটি ফার্মগুলোতে চাকরি দেওয়া হবে।সংবাদ সম্মেলনে ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন,“আমাদের দেশে আইটি ট্যালেন্ট থাকলেও তাদের কর্মসংস্থানের সুযোগ সীমিত। এ কারণে বাংলা বিজনেস পার্টনার (বিবিপি), জাপানের উদ্যোগে এবং ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির সহযোগিতায় দেশের তরুণ আইটি শিক্ষার্থীদের জাপানে কর্মসংস্থানের লক্ষ্...