Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার জামায়াতের হরতাল

সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার জামায়াতের হরতাল

জাতীয়, সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা ও হিন্দু ধর্মাবলম্বীদের স্বরস্বতীর পূজার জন্য সোমবারের ঘোষিত হরতাল কর্মসূচি বৃহস্পতিবার পালন করবে জামায়াতে ইসলামী। দশ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেয়ায় সোমবার হরতালের ডাক দিয়েছিল দলটি। শনিবার সন্ধ্যায় বিবৃতির মাধ্যমে হরতালের পরিবর্তিত সময়সূচির ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান। বিবৃতিতে শফিকুর রহমান বলেন, বিশ্ব এজতেমার ২য় পর্বের আখেরী মুনাজাত শেষে মুসল্লিদের নিজেদের গন্তব্যে ফেরার স্বার্থে ও হিন্দু সম্প্রদায়ের স্বরস্বতী পূজার কারণে ঘোষিত হরতাল কর্মসূচি ৩ ফেব্রুয়ারির পরিবর্তে ৬ ফেব্রুয়ারি পালিত হবে। তবে ৩ ফেব্রুয়ারী সোমবার দেশব্যাপী শন্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী পালিত হবে।...
মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৫ হাজার টাকা

মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৫ হাজার টাকা

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
চলতি বছর জানুয়ারি মাস থেকে মুক্তিযোদ্ধারা পাঁচ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ইতিপূর্বে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ছিল তিন হাজার টাকা।বর্তমানে সারা দেশে নিবন্ধিত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখে উন্নীত হয়েছে। আগে এই সংখ্যা ছিল ১ লাখ ৪০ হাজারের মতো।  মুক্তিযোদ্ধাকে মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা বাবদ ৪০ কোটি টাকা এবং বছরে ৪৮০ কোটি টাকা ব্যয় করতে হবে।জানা গেছে, এবারের ভাতা বৃদ্ধির মধ্যে দিয়ে মহাজোট সরকার ২০০৯ সালে ক্ষমতায় এসে চার দফায় মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করে। প্রথম দফায় গত চারদলীয় জোট সরকারের আমলের ৯০০ টাকা থেকে দেড় হাজার টাকায় উন্নীত করে। দ্বিতীয় ধাপে সেটি ২ হাজার টাকায় এবং তৃতীয় ধাপে  ৩ হাজার টাকায় উন্নীত করা হয়। এবার চতুর্থ দফায় ৩ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকায় উন্নত করা হলো।...
চট্টগ্রামে সিরাত মাহফিলে তোপের মুখে এমপি নদভী

চট্টগ্রামে সিরাত মাহফিলে তোপের মুখে এমপি নদভী

সারা-দেশ
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের নবনির্বাচিত সরকার দলীয় এমপি আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী একটি সিরাত মাহফিলে অংশ নিয়ে জনতার তোপের মুখে পড়েন। রাত ৮টার দিকে লোহাগাড়ার চুনটি ঐতিহাসিক সিরাতুন্নবী মাহফিলে এ ঘটনা ঘটে। তিনি মঞ্চে বক্তব্য দিতে উঠলে  উপস্থিত মুসল্লিরা হইচই শুরু করেন। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়। অবস্থা বেগতিক  দেখে এমপি নদভী আয়োজকদের সহায়তায় মঞ্চ ছেড়ে চলে যান। জানা গেছে, প্রায় ১০০ বছর ধরে চুনটি এলাকায় ১৯ দিনব্যাপী এই সিরাতুন্নবী মাহফিল পালিত হয়ে আসছে। আজ ছিল এ বছরের সিরাতুন্নবী মাহফিলের শেষ দিন। সমাপনী দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিনের বক্তব্য  শেষে এমপি নদভী বক্তব্য দিতে উঠেন।...
১০ ট্রাক অস্ত্র মামলার রায় প্রহসনমূলক’

১০ ট্রাক অস্ত্র মামলার রায় প্রহসনমূলক’

জাতীয়, স্লাইড
  ১০ ট্রাক অস্ত্র মামলার রায় প্রহসন ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পুলিশের নজিরবিহীন অভিযানে আটকের পর কারাগারে ছিলেন রিজভী। দীর্ঘ ৬১দিন পর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান। এসময় কার্যালয়ের কর্মচারি ও দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, যারা অস্ত্র ধরল তাদের বিরুদ্ধে রায় দিয়েছে আদালত। এই রায় বিরোধী দলকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার সুগভীর ষড়যন্ত্র। বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের লাশ পাওয়া যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, গ্রেপ্তার করে বিনা বিচারে হত্যা করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে আন্দোলনের কোন বিকল্প নেই। আন্দোলন ধীরে ধীরে তীব্র হবে। আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে বিদায় করা হবে। রিজভী বলেন, ...
সোমবার সারাদেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

সোমবার সারাদেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

জাতীয়, সংবাদ শিরোনাম
জামায়াতের আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ের প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে  এই হরতালের ডাক দেন। তিনি বলেন, সরকার মাওলানা মতিউর রহমান নিজামীকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার গভীর ষড়যন্ত্র করছে। সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক অভিযোগ দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে। জামায়াত নেতা দাবি করেন, ২০০৪ সালের ১লা এপ্রিল দায়ের করা ১০ ট্রাক অস্ত্র মামলার এফ.আই.আর-এ মাওলানা মতিউর রহমান নিজামীর নাম ছিল না। ২০০৪ সালের ১১ই জুন দাখিল করা চার্জশিটেও মাওলানা নিজামীর নাম ছিল না। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ২০১১ সালের ২৬শে জুন নিজেদের পরিকল্পিত ছকে দ্বিতীয় দফা চার্জশিটে মাওলানা মতিউর রহমান নিজামীকে অন্তর্ভূক্...
শিবির সন্দেহে শাবির ৮৪ শিক্ষার্থী আটক

শিবির সন্দেহে শাবির ৮৪ শিক্ষার্থী আটক

সারা-দেশ
ইসলামী ছাত্রশিবিরের সমর্থক সন্দেহে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সিলেটের বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে এসব শিক্ষার্থীদের আটক করা হয়।শুক্রবার ভোররাতে বিশ্ববিদ্যালয় এলাকার গোলাপি হাউজ থেকে ৪০ জন, গুলশান থেকে ২১ জন, মহসিন কটেজ থেকে ছয়জনসহ প্রায় ২৫টি মেসে অভিযান চালিয়ে জালালাবাদ থানা পুলিশ ৮৪ জনকে আটক করে। এদের মধ্যে প্রায় ৭০ জন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং আছেন কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও। এ প্রসঙ্গে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গৌসুল হোসেন জানান, শহরতলীর তেমুখীতে পুলিশের ওপর হামলা ও বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভাঙচুরের কারণে অভিযানটি চালানো হয়েছে। অভিযানে শিবিরনিয়ন্ত্রিত বিভিন্ন মেস থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৮৪ জনকে শিবিরের সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে হামলার সঙ্গে যাদের সম্পৃক্তত...
ইজতেমা ময়দানে জুমার নামাজে মুসল্লিদের ঢল

ইজতেমা ময়দানে জুমার নামাজে মুসল্লিদের ঢল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্ব ইজতেমা। দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লী ইতোমধ্যে ইজতেমা ময়দানে এসে উপস্থিত হয়েছেন। মুসল্লীদের আগমন অব্যাহত রয়েছে। এদিকে শুক্রবার পর্যন্ত ৪জন মুসল্লী ইন্তেকাল করেছেন। জুমার নামাজে তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল নামে। ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে জুমার নামাজে অংশ নিয়েছেন রাজধানীসহ গাজীপুর ও এর আশপাশের জেলার লোকজন। জুমার নামাজে ইমামতি করেন বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার ফজরের নামাজের পর শুরু হয়। দেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি জড়ো হয়েছেন ইজতেমা মাঠে।ফজরের নামাজের পর ভারতের মাওলানা জামশেদের আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফার মূল কাজ শুরু হয়। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ...
শনিবার দেশব্যাপী ১৯ দলের বিক্ষোভ

শনিবার দেশব্যাপী ১৯ দলের বিক্ষোভ

জাতীয়
  আগামীকাল শনিবার দেশের প্রতিটি মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট। শুক্রবার বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।৫ জানুয়ারির প্রহসনমূলক নির্বাচন বাতিল, দেশব্যাপী ২৯ জানুয়ারির কালো পতাকা মিছিলে পুলিশি হামলা, বাধাদান, নেতা-কর্মীদের হত্যা, গুম ও রিমান্ডের নামে পুলিশি হেফাজতে নির্যাতন এবং ঢাকায় কালো পতাকা মিছিল করতে না দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।...