Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

ঠাকুরগাঁওয়ে শৈত্য প্রবাহে ৪৮ ঘন্টায় ৭ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে শৈত্য প্রবাহে ৪৮ ঘন্টায় ৭ জনের মৃত্যু

বিশেষখবর, সংবাদ শিরোনাম
 ফের ঠাকুরগাঁওয়ে শৈত্য প্রবাহ শূরু হয়েছে।  এতে বেড়েছে শীত ও শীতজনিত রোগ। গত ৪৮  ঘন্টায় শীত  জনিত রোগে  হাসপাতালে ৪   শিশুসহ ৭ জনের  মৃত্যু হয়েছে। চারদিন যাবত জেলায় সূর্যের মুখ দেখা যায়নি। ঘন কুয়াশাসহ বাতাসের কারনে শৈত্য প্রবাহ জেকে বসেছে। সবচেয়ে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। শীতের কারনে এলাকার বোরো বীজ তলা সম্পূর্ণ নষ্ট হতে বসেছে।শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শিশুরা ভুগচ্ছে ডায়ারিয়া, নিউমনিয়া,ি ব্রংকাইটিসসহ নানা রোগ। দুদিনে  সদর হাসপাতালে দুই শতাধিক  শিশু ভর্তি হয়েছে। গত ৪৮ ঘন্টায় মারা গেছে ৪ শিশু ও ৩ বৃদ্ধ। মৃত শিশুরা ৫ থেকে  ৬ মাস বয়সী। ১৮ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে  আসন  ক্ষমতার ৪ গুন  শিশু ভর্তি হওয়ায় জায়গা নেই। ফলে একটি বেডেই থাকতে হচ্ছে ২-৩ জন শিশুকে। অনেক শিশুর জায়গা হয়েছে হাসপাতালের বারান্ধা অথবা  মেঝেতে। ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা.আফজাল হোসেন তরফদার জানান, বেডের সংখ্যা অনুপা...
রাবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

রাবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
শেষ পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে সোমবার সকাল ৮টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। রোববার রাতে রাবি উপাচার্যের বাসভবনে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে বিজিবি ছাড়াও পুলিশ মোতায়েন করা হয়েছে। রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. ইলিয়াস হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, উপাচার্য প্রফেসর ড. মিজানুদ্দিনের সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা করার পর বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের ঘোষণা দিলেও সান্ধ্যকালীন কোর্স বন্ধ ঘোষণা না দেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে বেলা সাড়ে ১১...
নির্বাচন ছিল কেরামতি’

নির্বাচন ছিল কেরামতি’

বিশেষখবর
৫ই জানুয়ারির নির্বাচনের সমালোচনা করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এই নির্বাচন ছিল একটি কেরামতি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন নির্বাচিত হয়েছেন। তাদের মধ্য থেকে সরকার হয়েছে। এটা প্রায় একটি বিশ্বরেকর্ড। তিনি বলেন, এ রকম নির্বাচনের জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি, দেশ স্বাধীন করেনি। আমরা  যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য প্রশাসন, বিচার বিভাগ দলীয়করণ করার জন্য দেশ স্বাধীন করিনি। কামাল হোসেন সরকারকে উদ্দেশে বলেন, এখনই দলীয়করণ, দুর্নীতি বন্ধ করুন। রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী যে নির্যাতন-নিপীড়ন করছে, তা অবিলম্বে বন্ধ করুন। আজ গণফোরামের এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, প্রেসিডিয়াম সদস্য মফিদুল ইসলাম খান প্রমুখ নেতারা সভায় বক্তব্য রাখেন। দলের নেতাদের উদ্দেশ্যে ড. কামাল বলেন, কোন এক ব্যক্তির ওপর ভরসা করবেন না। এটি অভিশাপ। দক্ষিণ এশিয়ায় এ সমস্যা দুঃ...
ইনকিলাবের ছাপাখানা খুলে দেয়া হয়েছে

ইনকিলাবের ছাপাখানা খুলে দেয়া হয়েছে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
দৈনিক ইনকিলাব’ পত্রিকার ছাপাখানা খুলে দেয়া হয়েছে। আজ সন্ধ্যা  পৌনে  সাতটার দিকে পত্রিকাটির সিলগালা খুলে দেয় সরকার। ইনকিলাব পত্রিকার শিফট ইনচার্জ তৌফিকুর রহমান মানবজমিন অনলাইনকে জানান, আজ সন্ধ্যায় ইনকিলাবের ছাপাখানার সিলগালা খুলে দিয়েছে ডিবি পুলিশ। পত্রিকাটির প্রকাশনায় আর কোন বাধা নেই। আগামীকাল থেকে কাজ শুরু করবো। আশা করছি, সোমবার পত্রিকা প্রকাশ করতে পারবো। উল্লেখ্য, সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযান নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি আইন লঙ্ঘন করার অভিযোগে ১৬ জানুয়ারি ‘ইনকিলাব’ পত্রিকার কার্যালয়ে অভিযান চালায় পুলিশ।  এ সময় তিন সাংবাদিককে আটক এবং পত্রিকাটির ছাপাখানাসহ কার্যালয় সিলগালা করে দেয়া হয়।   উৎস- মানবজমিন...
ভারতের দুর্নীতিবাজ নেতাদের তালিকা প্রকাশ করলেন কেজরিওয়াল

ভারতের দুর্নীতিবাজ নেতাদের তালিকা প্রকাশ করলেন কেজরিওয়াল

আন্তর্জাতিক
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার ভারতের সবচেয়ে বড় দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করেছেন। তার এ তালিকায় সব ধরনের রাজনৈতিক নেতা এবং মন্ত্রীদের নাম রয়েছে।শুক্রবার নয়াদিল্লিতে দলের কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করার সময় তিনি এ তালিকা প্রকাশ করেন। এ সময় তিনি এসব দুর্নীতিবাজ নেতাদের ভোট না দেয়ার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানান। এ তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন- সুরেশ কলমাদি, নিতিন গাদকারী, সুশীল কুমার সিন্ধে, বিএস ইয়েদদুরাপ্পা, কপিল সিবাল, মুলায়েম সিং যাদব, কমল নাথ, বিরাপ্পা ময়লে, অনন্ত কুমার, অনুরাগ ঠাকুর, শারদ পাওয়ার, প্রফুল্ল প্যাটেল, পি চিদাম্বর, আলাগরি, কানিমোজি, এ রাজা, তরুণ গোগি, মায়াবতী, নবীন জিন্দাল প্রমুখ। এদিন সমর্থকদের হট্টগোলের মুখে তিনি কংগ্রেস দলের তরুণ নেতা রাহুল গান্ধীকেও দুর্নীতিবাজ হিসেবে উল্লেখ করেন। তিনি তার তালিকা সম্পর্কে বলেন, ‘আমাদের লক্ষ্য হল দুর্নীতিবাজ...
এয়ারটেল রাইজিং স্টার্স

এয়ারটেল রাইজিং স্টার্স

খেলাধুলা, খেলার মাঠ
  ‘এয়ারটেল রাইজিং স্টার্স’-এর ঢাকা অঞ্চলের জন্য সেরা সাত খেলোয়াড় নির্বাচিত হয়েছে সারা দেশের প্রায় ১২ হাজার প্রতিভাবান ক্ষুদে ফুটবলারের মধ্য থেকে। খেলোয়াড়রা হল- বিকেএসপির মোঃ মোহাজ্জাব খান, বিএন হাইস্কুলের মোঃ শেরাজাম মনির, লক্ষ্মী নারায়ণ কটন মিলস হাইস্কুলের মোহাম্মদ হৃদয়, সৈয়দপুর বঙ্গবন্ধু হাইস্কুলের মোঃ আল-আমিন হোসেন, বিকেএসপির মোঃ মাহাবুব হোসেন ফাহিম, ইসদায়ের রাবেয়া হোসেন হাইস্কুলের মোঃ অনিক হোসেন ও মীর কাদিন হাজি আমজাদ আলী হাইস্কুলের মোঃ সম্পদ মিয়া।...
মাধবপুরে সংঘর্ষে কৃষকের মৃত্যু

মাধবপুরে সংঘর্ষে কৃষকের মৃত্যু

সারা-দেশ
মাধবপুর(হবিগঞ্জ), ১ ফেব্রুয়ারি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় কৃষক আব্দুল হাই (৪৮) শুক্রবার রাতে সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।স্থানীয় সূত্রে জানা যায় মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের আমিরুল মিয়ার সঙ্গে আব্দুল হাইয়ের জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার দুুপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে পাঁচজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল হাইকে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু ঘটে।ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের  কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা অমল কুমার ধর। উৎস- যুগান্তর...

২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সারা-দেশ
নওগাঁর সাপাহার উপজেলার করমুডাঙ্গা সীমান্ত এলাকা থেকে শনিবার দুই বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটককৃতরা হলেন- আরিফ হোসেন (২৭) ও হুমায়ন আহমেদ (২৫)।বিজিবি ও স্থানীয়রা জানিয়েছে, সকাল ৬টার দিকে করমুডাঙ্গা সীমান্ত এলাকার নোম্যান্সল্যান্ডের মেইন পিলার ২৪০/৫ আর এলাকা দিয়ে করমুডাঙ্গা গ্রামের দাউদ আলীর ছেলে আরিফ ও রেজাউল ইসলামের ছেলে হুমায়ন ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন। এ সময় ভারতের তালতলী বিএসএফ ক্যাম্পের টহল দল তাদেরকে ধরে নিয়ে যায়। বিজিবির ৪৬ ব্যাটলিয়ন (পত্নীতলা) এর অধিনায়ক লে. কর্নেল সালাউদ্দিন জানান, তাদের ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছিল। সকাল ১১টার দিকে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফ জানিয়েছে, আটক দুই বাংলাদেশীকে ভারতের বামনগোলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। উৎস- যুগান্তর...