Friday, September 11Welcome khabarica24 Online

মাধবপুরে সংঘর্ষে কৃষকের মৃত্যু

habigonj_64220

মাধবপুর(হবিগঞ্জ), ১ ফেব্রুয়ারি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় কৃষক আব্দুল হাই (৪৮) শুক্রবার রাতে সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।স্থানীয় সূত্রে জানা যায় মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের আমিরুল মিয়ার সঙ্গে আব্দুল হাইয়ের জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার দুুপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে পাঁচজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল হাইকে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু ঘটে।ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের  কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা অমল কুমার ধর।
উৎস- যুগান্তর