Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের ২৪ রানের জয়

প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের ২৪ রানের জয়

খেলাধুলা, খেলার মাঠ
  নেপিয়ারে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ২৪ রানের জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল কিউইরা। এদিন প্রথমে ব্যাট করে ২৯৩ রানের টার্গেট দেয় সফরকারী ভারতকে। জবাবে বিরাট কোহলির ১২৩ রানের সুবাদেও জিততে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। মিশেল ম্যাকক্লেনাগান  ও কোরি অ্যান্ডাজনের বোলিং তোপে ২৬৮ রানে অলইউট হয়ে যায় তারা। ম্যাকক্লেনাগান পান ৬৮ রানে ৪ উইকেট আর অ্যান্ডারসন নেন ২ উইকেট। এদিন টস হেরে কিউইদের শরুটা তেমন ভাল হযনি। দলিয় ২২ রানের মাথায় বিদায় নেন জেসি রাইডার। দলিয় খাতায় ১০ রান যোগ হতেই বিদায় নেন মার্টিন গাপটিল। তবে কেইন উইলিয়াসন ও অ্যান্ডাসনের ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। উইলিয়ামসন করেন ৭১ ও অ্যান্ডারসন অপরাজিত ৬৮ রান করেন। অলরাউন্ডার সফলতা দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন কোরি অ্যান্ডারসন।...
এরশাদকে বাদ দিয়ে স্মৃতিসৌধে রওশন

এরশাদকে বাদ দিয়ে স্মৃতিসৌধে রওশন

সংবাদ শিরোনাম, সারা-দেশ
  পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে বাদ দিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিলেন  বিরোধীদলীয়  নেতা রওশন এরশাদ । আজ বেলা ১ টায় সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধ জানাতে সংসদীয় দল নিয়ে যান তিনি। সংসদীয় দল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে এবং শহীদদের প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করে। তবে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার এ কর্মসূচিতে ছিলেন না।  এর আগে বুধবার সকালে জাপার মন্ত্রী-এমপিদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা ছিল। জি এম কাদের ও রুহুল আমীন হাওলাদার উদ্ভূত পরিস্থিতিতে এরশাদকে জানিয়ে  দেন এ অবস্থা চলতে থাকলে দল টিকবে না। খবর পেয়ে এরশাদ মঙ্গলবার রাতেই রওশনের কাছে বিশেষ দূত পাঠিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের নির্দেশ দেন। একপর্যয়ে ওইদিনের নির্ধারিত কর্মসূচি বাতিল করেন রওশন ও তার নেতৃত্বে নির্বাচনে যাওয়া মন্ত্রী-এমপিরা। আজকের কর্মসূচিও এরশাদ জানেন না বলে জানি...

ব্রাদার্সের টানা দ্বিতীয় জয়

খেলাধুলা
লিগের প্রথম দুই ম্যাচ হারের পর কাল টানা দ্বিতীয় ম্যাচ জিতেছে ব্রাদার্স ইউনিয়ন। এদিন তারা ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ম্যাচের  ৩২ মিনিটে জুয়েল রানার গোলে প্রথম এগিয়ে যাওয়ার পর ৮৩ মিনিটে ব্রাদার্সের হয়ে ব্যবধান দ্বিগুণ করেছেন ভিক্টরি অ্যান্থনি। খেলার শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে চট্টগ্রাম আবাহনীর হয়ে একটি গোল শোধ করেছেন সাফায়াতুর রহমান। সৈয়দ নইমুদ্দিনের দল আগের ম্যাচে শেখ রাসেলকে হারিয়ে এমনিতেই উজ্জীবিত ছিল। প্রথমার্ধেই বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে তারা। তবে তার মধ্যে ৩২ মিনিটে যে গোলটিতে প্রথম এগিয়ে যায় গোপীবাগের দলটি সেটিতে অনেকটাই দায় চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষকের। বক্সের ভেতর থেকে আলতো শট ছিল জুয়েল রানার, সেটি গোলরক্ষকের একরকম হাতের ফাঁক গলেই বেরিয়ে গেছে। তবে দুই অর্ধে আরো অনেকগুলো সুযোগ নষ্ট করার পর ৮৩ মিনিটে করা দ্বিতীয় গোলটিতে সমান কৃতিত্ব ব্রাদার্সেরই দুই খেলোয়াড় রুবে...
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার

সংবাদ শিরোনাম, সম্পাদকীয়
  ভারতের সঙ্গে অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান চান রাষ্ট্রপতি। ১৯৭৪ সালের বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি ও এর ২০১১ সালের প্রটোকল, তিস্তা নদীর পানি বণ্টনসহ ভারতের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত ইস্যুগুলোর আশু সমাধান চান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আজ বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।ভেরামারা-বহরামপুর ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বিদ্যুৎ দেওয়ায় রাষ্ট্রপতি ভারত সরকারকে ধন্যবাদ জানান। বাগেরহাটের রামপালে ভারত-বাংলাদেশ যৌথ কয়লা প্রকল্প নিয়েও সন্তোষ ব্যক্ত করেন রাষ্ট্রপতি। এই প্রকল্প বাংলাদেশে জ্বালানি চাহিদা পূরণে সহায়ক হবে বলে তিনি আশা করেন।  রাষ্ট্রপতি আরো আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতামূলক উত্তরোত্তর সমৃদ্ধি করুক।পঙ্কজ শরণ রাষ্ট্রপতিকে বলেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত সমস্যা সমাধানের ব্যাপারে আন...
শর্তসাপেক্ষে কাল গণসমাবেশের অনুমতি পেয়েছে ১৮ দল

শর্তসাপেক্ষে কাল গণসমাবেশের অনুমতি পেয়েছে ১৮ দল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল সোমবার শর্তসাপেক্ষে গণসমাবেশের অনুমতি পেয়েছে ১৮ দল। আজ রবিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ অনুমতি দেয়। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১২টি শর্তে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।গত ১৫ জানুয়ারি (বুধবার) বিকেলে হোটেল ওয়েস্টিনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এক সংবাদ সম্মেলন গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে গণসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করা হয়।...
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংলাক সিনাওয়াত্রার অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংলাক সিনাওয়াত্রার অভিনন্দন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন । রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্প্ররচার ও অনুবিভাগের পরিচালক (মিডিয়া) নিপেন্দ্র চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিন্ন স্বার্থে দুই দেশের নেতৃত্ব ও জনগণের মধ্যকার সম্পর্ক আরো জোরদার হবে আশা ব্যক্ত করেছেন ইংলাক সিনাওয়াত্রা। দুই দেশের জনগণের স্বার্থে ঘনিষ্ঠভাবে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন সিনাওয়াত্রা।   উৎস- কালেরকন্ঠ...
ব্যাংককে বিস্ফোরণ ঘটেছে ইংলাকের নির্দেশে : সুথেপ

ব্যাংককে বিস্ফোরণ ঘটেছে ইংলাকের নির্দেশে : সুথেপ

আন্তর্জাতিক
থাইল্যান্ডের সরকারবিরোধী বিক্ষোভের নেতা সুথেপ থাগসুবান অভিযোগ করেছেন শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভে ইংলাক সরকারের নির্দেশে গ্রেনেড হামলা চালানো হয়েছে। শনিবার ব্যাংকক পোস্টের এক খবরে এ তথ্য জানানো হয়। বিস্ফোরণের পরপরই এক আবেগঘন বক্তৃতায় সুথেপ বলেন গ্রেনেড হামলায় ৩৬ জন আহত হওয়ার ঘটনার পেছনে সরকারের হাত রয়েছে। এ হামলা থেকে আমাদের শক্তি অর্জন করতে হবে। রাজপথে রক্ত দেখে আমি আহত হয়েছি। সরকার পরিকল্পিতভাবে ও ঠাণ্ডা মাথায় এ হামলা চালিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা না জয়লাভ করি ততক্ষণ পর্যন্ত এ হৃদয়বিদারক হামলা দেখে সাহস ও শক্তি সঞ্চয় করতে হবে। তিনি আরও বলেন এ ঘটনা প্রমাণ করে প্রধানমন্ত্রী ইংলাক একটি শয়তান। গ্রেনেড হামলা পিডিআরসি’র সমর্থক এবং আমাকে ভীত করেনি। আমরা অন্যান্য শহরগুলোতে অচিরেই দুর্বার আন্দোলন গড়ে তুলব। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ না করা এবং আগামী ২ ফেব্র“য়ারি নির্বাচনে অনড় থাকা ...
ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে : ফখরুল

ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে : ফখরুল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিসন্ট জিয়াউর রহমানের জন্মদিনে স্বৈরাচারী সরকারকে সরানোর শপথ নিয়েছি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৮তম জন্মদিনে মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার জগদ্দল পাথরের মতো জনগণের ওপর চেপে বসেছে। তবে বিএনপি বিশ্বাস করে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই বর্তমান স্বৈরাচার ও একনায়কতন্ত্রের অবসান সম্ভব।তিনি বলেন, আজকের দিনে নেতাকর্মীরা শপথ গ্রহণ করেছে, স্বৈরাচারী একনায়কতন্ত্রের অবসান এবং গণতন্ত্র অবমুক্ত করতে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হব...