Tuesday, July 28Welcome khabarica24 Online

ফেনীতে ক্রসফায়ারে যুবদল নেতা নিহত

index_63592
ফেনীর ফাজিলপুরে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানের সময় বন্দুকযুদ্ধে যুবদল নেতা গোলাম সরওয়ার (২৮) নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধে র‌্যাব ও পুলিশের সাত সদস্য আহত হন। উদ্ধার করা হয় একটি কাটা রাইফেল ও একটি দেশিয় তৈরি এলজি।ফেনী সদর উপজেলার উত্তর ফাজিলপুর গ্রামের লস্কর তালুক নামক স্থানে বৃহস্পতিবার বিকেলে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। গোলাম সরওয়ার উত্তর ফাজিলপুর গ্রামের নুর ইসলামের ছেলে এবং স্থানীয় ফাজিলপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি।ফেনী বোগদাদিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই ফিরোজ আলম র‌্যাব-পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গোলাম সরওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, তার বিরুদ্ধে আটটি মামলা তদন্তাধীন আছে। তবে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, যুব দল নেতা গোলাম সরওয়ারকে পুলিশ ক্রসফায়ারের নামে হত্যা করেছে।
উৎস- যুগান্তর

Leave a Reply