Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

দেশ ও জাতিকে রক্ষার আহবান খালেদা জিয়ার

দেশ ও জাতিকে রক্ষার আহবান খালেদা জিয়ার

সংবাদ শিরোনাম, স্লাইড
বেহায়াদের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করার আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী কাওরান বাজারের সামুরাই কনভেনশন সেন্টারে বিকল্পধারা বাংলাদেশের উদ্যোগে রাজনৈতিক নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগসহ তাদের দোসরদের উৎখাত করতে বাম-ডান, ছোট-বড় ও ধর্ম-বর্ণ বিবেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।ইফতার মাহফিলে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী প্রমুখ ছিলেন। বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, এম কে আনোয়ার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. খন্দকার মাহবুব হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবুর রহমান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হ...
আগামীতে আন্দোলন আরো তীব্রতর হবে: মির্জা ফখরুল

আগামীতে আন্দোলন আরো তীব্রতর হবে: মির্জা ফখরুল

জাতীয়, স্লাইড
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগন সব সময় গণতন্ত্রের পক্ষে। গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে। কখনও সৈরাচার, একনায়কতন্ত্রকে মেনে নেয়নি। মেনে নেয়নি বলেই বার বার আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে। সেই আন্দোলন থেকেই স্বৈরাচারের পতন হয়েছে। গণতন্ত্রের ব্যবস্থার বিজয় হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনাতায়নে সদর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলে দ্বি-বার্ষিক সম্মেলন এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, অত্যান্ত দূভার্গের কথা আ’লীগের হাতে আবার দিত্বীয় বারের মতো গণতন্ত্র নিহত হয়েছে। তাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ডাকে আগামী দিনে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করে বিজয় অর্জন করতে হবে।আইনের শাসনের পরিবর্তে এক ব্যক্তির শাসন দিয়ে জনগণকে নির্যাতন করা হচ্ছে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, আইনের শাসন নিজস্ব গতিতে চলতে বাধা দেওয়া হচ্ছে। গুম-খুনের বিরুদ্ধে এবং মৌলিক অধিকার রক্ষায়...
ছাত্রলীগের ১০ নেতাকর্মী ঢাবি থেকে বহিষ্কার

ছাত্রলীগের ১০ নেতাকর্মী ঢাবি থেকে বহিষ্কার

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মল চত্বরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রাথমিকভাবে সূর্যসেন হল ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে তাদেরকে ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়েছিল। এছাড়া ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে শোকজ করা হয়েছে। এদিকে হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বাদী হয়ে ১২ জনকে আসামী করে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। এক বছরের জন্য বহিষ্কৃতরা হলেন রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র মিজান, ইতিহাস চতুর্থ বর্ষের শিক্ষার্থী শরীফ, ফিন্যান্স বিভাগের জাকির ও সোহাগ, দর্শন বিভাগের মাস্টার্সের আব্দুল হামিদ এবং ম্যানেজম্যান্ট বিভাগের প্রথম বর্ষের বিদ্যুৎ । ছয় মাসের জন্য বহিষ্কৃতরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের মেহেদী, সমাজ বিজ্ঞান বিভাগের রাহাত, সংস্কৃত বিভাগের পার...
অস্ত্রবিরতির কয়েক ঘন্টা পর গাজায় ফের ইসরায়েলি হামলা

অস্ত্রবিরতির কয়েক ঘন্টা পর গাজায় ফের ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক, স্লাইড
মিসরের মধ্যস্ততায় অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার পর কয়েক ঘন্টার মধ্যে গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিন থেকে হামাসের রকেট হামলার প্রতিবাদে এ মঙ্গলবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মিসরের কায়রোতে আলোচনার পর মঙ্গলবার সকালে অস্ত্রবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে হামাসের সশস্ত্র বিভাগ বিনা শর্তে এই ‘আত্মসমর্পণ’ মেনে নিতে সম্মত হয়নি।ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল থেকে হামলা বন্ধ রাখার পর ৬ ঘণ্টায় হামাসের পক্ষ থেকে অন্তত ৫০টি রকেট ছোড়া হয়েছে। এর পরই অন্তত দু’টি নতুন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে মঙ্গলবার ইসরায়েলে রকেট হামলার ব্যাপারে ফিলিস্তিন কর্তৃপক্ষ বা হামাসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।টানা আটদিন ধরে ফিলিস্তিন অধিকৃত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ১৯২ জন নি...
গাজায় গণহত্যা বন্ধের আহ্বান ইইউয়ের

গাজায় গণহত্যা বন্ধের আহ্বান ইইউয়ের

আন্তর্জাতিক
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অবিলম্বে ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে।কোনো দেশের নাম উল্লেখ না করে ইইউ বৈদেশিক নীতিবিষয়ক মুখপাত্র মাজা কোসিযানসিক সাংবাদিকদের জানান, যারা মধ্যপ্রাচ্যের লড়াইয়ে যুক্ত তারা যেন শিগগিরই ওই অঞ্চলের গণহত্যা থেকে বিরত থাকে, ইইউ এ আহ্বান জানাচ্ছে। ইইউ জানায়, আমরা সব পক্ষকে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি, যাতে করে হতাহত এড়ানো এবং পরিবেশকে শান্ত করা যায়। ইইউ বৈদেশিক নীতিবিষয়ক মুখপাত্র মাজা কোসিযানসিক সোমবার সাংবাদিকদের কাছে এর চেয়ে বেশি কিছু আর বলতে রাজি হননি।...
দেশ এখন নিরাপদ নয়: খালেদা জিয়া

দেশ এখন নিরাপদ নয়: খালেদা জিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দেশ এখন আর নিরাপদ নয়, কারণ সব খুনিরা একাত্ম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি আজ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ইফতার মাহফিলে এ মন্তব্য করেন। খালেদা জিয়া বলেন, শেখ হাসিনার সঙ্গে জাসদ ও এরশাদ সহ সব খুনিরা একাত্ম হয়েছে। তাদের হাতে দেশ এখন আর নিরাপদ নয়। দেশে এখন প্রতিনিয়ত খুন, গুম, লুটপাট ও টেন্ডারবাজি চলছে। আওয়ামী লীগ ও যুবলীগের গুন্ডাবাহিনীর পাশাপাশি যাদের কাছে সাধারণ মানুষ নিরাপত্তা চাইবে তারাই এখন টাকার বিনিময়ে খুন করছে খুন-গুম করছে। সুতরাং এই খুনিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আজ সন্ধ্যায় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এই ইফতার মাহফিলে আরও অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, বিশিষ্ট শিক্ষাবিদ এমাজ উদ্দিন আহমেদ, এস এম ফায়েজ, মোস্তাহিদুর রহমান, মাহবুব উ...

গাজায় ইসরাইলি হামলায় রওশন এরশাদের নিন্দা

জাতীয়
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান, রকেট ও স্থল অভিযান চালিয়ে নির্বিচারে নারী, শিশুসহ নিরীহ মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।এক বিবৃতিতে রওশন এরশাদ বলেন, সিয়াম সাধনার মাসে এ ধরনের বর্বরোচিত হামলা বিশ্ববাসীর কাম্য নয়। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের এ বর্বরোচিত হামলায় বিশ্ববাসীর সঙ্গে আমরাও হতবাক।বিরোধীদলীয় নেতা ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করতে ওআইসি, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ সৃষ্টি এবং একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের জানমাল রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।...
মন্ত্রিসভার বৈঠকে ইসরাইলী বর্বরতার নিন্দা

মন্ত্রিসভার বৈঠকে ইসরাইলী বর্বরতার নিন্দা

জাতীয়, স্লাইড
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বর্বরতার নিন্দা জানিয়েছে মন্ত্রিসভা। এছাড়া ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করতে জাতিসংঘের কাছে আহ্বান জানাবে বাংলাদেশ।সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।গত ছয়দিন ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহতভাবে বিমান, রকেট ও স্থল অভিযান চালিয়ে আসছে ইসরাইল। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে পরিচালিত এই অভিযানে এখন পর্যন্ত ১৭২ জন নিহত হয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইঞা আরো জানান, বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণী সালিশি ট্রাইব্যুনালের রায় সরকারি গেজেটে প্রকাশ করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ রেলওয়ে বোর্ড (রহিতকরণ) আইন, ২০১৪ এর খসড়ারও নীতিগত অনুমোদন দেয়া হয় এ বৈঠকে।সচিব বলেন, বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্...