আব্বাসের নেতৃত্বে মহানগর কমিটি, খোকা উপদেষ্টা
অনেক জল্পনা-কল্পনার পর ঢাকা মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের স্থায়ী কমিটির মির্জা আব্বাসকে আহ্বায়ক ও হাবিব-উন নবী খান সোহেলকে সদস্য সচিব করে ৫৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাবেক আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ ৪ জনকে উপদেষ্টা, ৬ জনকে যুগ্ম আহ্বায়ক, ৪৩ জনকে সদস্য করা হয়েছে। শুক্রবার রাতে নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, ঢাকা মহানগর বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্ত করে চেয়ারপারসনের পরামর্শক্রমে দলের ভারপ্রাপ্ত মহাসচিব নতুন আহবায়ক কমিটি অনুমোদন করেছেন। এই কমিটিকে আগামী ০১ (এক) মাসের মধ্যে ঢাকা মহানগরীর সকল ওয়ার্ড ও থানা কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করার জন্য দায়িত্ব অর্পণ করা হয়েছে। ওয়ার্ড ও থানা কমিটি গঠন করার এক মাসের ম...





