Friday, November 6Welcome khabarica24 Online

Author: taslim

ভেজাল ওষুধ তৈরির দায়ে তিন জনের ১০ বছর কারাদন্ড

ভেজাল ওষুধ তৈরির দায়ে তিন জনের ১০ বছর কারাদন্ড

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ভেজাল প্যারাসিটামল তৈরির দায়ে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপকসহ তিনজনকে দশ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দন্ডপ্রাপ্ত আসামিদের দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আজ ঢাকার ড্রাগ আদালতের বিচারক মো. আবদুর রশিদ ২১ বছর আগে দায়ের করা এ মামলার রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের অন্যতম পরিচালক ডা. হেলেনা পাশা, কোম্পানির ব্যবস্থাপক মিজানুর রহমান এবং প্রধান মান নিয়ন্ত্রণ কর্মকর্তা নৃগেন্দ্র নাথ বালা। এ বিষয়ে আদালতের পিপি শাহীন আহমেদ খান সাংবাদিকদের জানান, রায় ঘোষনার সময় জামিনে থাকা আসামি মিজানুর রহমান, ডা. হেলেনা পাশা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া দন্ডপ্রাপ্ত আরেক আসামি নৃগেন্দ্র নাথ বালা পলাতক ছিলেন। পশাপশি অভিযোগ প্রমাণিত না হওয়ায় কোম্পানির অন্যতম...
ঈদের পরই সাকিবের ভাগ্য নির্ধারণ

ঈদের পরই সাকিবের ভাগ্য নির্ধারণ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
সাকিব আল হাসানের শাস্তি পুনঃবিবেচনার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল আইসিসি সভাপতি আ হ ম মোস্তফা কামালের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ইফতার সন্ধ্যায় তিনি এমনই ইঙ্গিত দেন। নাজমুল হাসান বলেন, ‘সাকিব যে চিঠিটি বোর্ডকে দিয়েছে, তার ভাষাটা আমাদের খুব ভাল লেগেছে। আর তার শাস্তি ঘোষণার পরই তার মধ্যে আমরা বেশ পরিবর্তনও দেখেছি। তবে আমার এককভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকলেও তা নিচ্ছি না। কারণ বোর্ড সভায় আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি চাই পুনঃবিবেচনার সিদ্ধান্তটাও বোর্ড সভায় আলোচনার পর নিতে। তবে এখনই না, বোর্ড সভা হবে ঈদের পর।’ অন্যদিকে পুনঃবিবেচনায় সাকিব আল হাসানের শাস্তি কতটা কমতে পারে এই বিষয়ে তিনি কোন কিছুই বলতে রাজি হননি। তবে ধারণা করা হচ্ছে, যেহেতু ঈদের পরই তার বিষয়ে সিদ্ধান্ত হবে, তাই ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তার থাকার সম্ভাবনা একেবারেই কম। সেই...
খালেদার আপিলের শুনানি বৃহস্পতিবার

খালেদার আপিলের শুনানি বৃহস্পতিবার

বিশেষখবর
দুর্নীতির দুই মামলায় অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দায়ের করা আপিলের শুনানি আবার পিছিয়েছে। ২৪শে জুলাই বৃহস্পতিবার এ আপিলের শুনানির দিন ধার্য করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল শুনানির এদিন ধার্য করে। খালেদা জিয়ার আইনজীবী হাইকোর্টের আদেশের অনুলিপি না পাওয়ার বিষয়টি জানালে আদালত শুনানির নতুন তারিখ ধার্য করে। আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট এজে মোহাম্মদ আলী। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুদকের পক্ষে এডভোকেট খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।...
মহানবীর রওজা জিয়ারত করলেন খালেদা-তারেক

মহানবীর রওজা জিয়ারত করলেন খালেদা-তারেক

স্লাইড
পরিবারের সদস্যদের নিয়ে হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার প্রথম প্রহরে (রাত ১২টা ১০ মিনিট) মসজিদে নববীতে অবস্থিত মহানবীর রওজা মোবারক জিয়ারত করেন খালেদা জিয়া, বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জায়মা রহমান। সেখানে তারা দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন। এসময় খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যরা ছাড়াও বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ সহকারী এনামুল হক চৌধুরী, তারেক রহমানের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা রকিবুল ইসলাম বকুল, বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে রোববার সৌদি বিএনপি...
মির্জা আব্বাসের বিরুদ্ধে ১২৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

মির্জা আব্বাসের বিরুদ্ধে ১২৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

জাতীয়, বিশেষখবর
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের বিরুদ্ধে ১২৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এই মুহূর্তে ১৬টি দুর্নীতি মামলার আসামি তিনি। এসব মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আব্বাস রিট করলেও উচ্চ আদালত তা খারিজ করে দেন। কিন্তু মির্জা আব্বাস ছাড়া অন্যান্য কয়েকজন আসামির পক্ষে স্থগিতাদেশ থাকায় মামলাগুলোর বিচার কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, স্থগিতাদেশ ভ্যাকেট করাতে (প্রত্যাহার) তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকার দুটি বিশেষ জজ আদালতে আব্বাসের বিরুদ্ধে বিচারাধীন দুর্নীতি মামলার নথিপত্র পর্যালোচনা করে জানা গেছে উল্লেখিত সব তথ্য। অনুসন্ধানে জানা গেছে, দুর্নীতির মামলা ছাড়াও আব্বাসের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা করা হয়েছিল। কিন্তু এই মামলাগুলোর তদন্ত শেষে চূড়ান্ত রিপোর্ট দেয়ায় আব্বাস মামলা থেকে অব্যাহতি পান। এই মামলায় রাষ্ট্রপক্ষ কোনো বিরোধিতা না করার কারণ...
হাসপাতালেও ট্যাংক হামলা চালাচ্ছে ইসরায়েল

হাসপাতালেও ট্যাংক হামলা চালাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক, স্লাইড
মুমূর্ষু রোগীতে ভর্তি হাসপাতালও ইসরায়েলের হামলা থেকে ছাড় পাচ্ছে না। ১৪ দিন ধরে ফিলিস্তিন-শাসিত গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল বর্বর হামলা চলছেই। গতকাল পর্যন্ত চতুর্দশ দিনে নিহতের সংখ্যা ৫১০-এ পৌঁছেছে। আহত হয়েছে তিন সহস্রাধিক। নিহতদের বেশিরভাগই শিশু ও নারী। তবে গতকাল হামাসও ইসরায়েলি সেনাদের ওপর প্রথমবারের মতো সফল হামলা চালিয়েছে। এতে অন্তত ৩২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে হামাস দাবি করেছে। অবশ্য তেলআবিব নিশ্চিত করেছে তাদের ২২ সেনা নিহত হয়েছে। এদিকে ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর জাতিসংঘ থেকে ভালোভাবে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অধিকৃত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্রমবর্ধমান হতাহতের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। মূলত গাজায় ইসরায়েলের চলমান বর্বর আগ্রাসনের বিষয়ে আলোচনার জন্য জর্ডানের আহ্বানে রবিবার রাতে বৈঠকে বসে নিরাপত্তা পরিষদ। গাজায় শুরু হওয়া ইসরায়েলের হাম...
নূর হোসেনের পরবর্তী শুনানি ২ আগস্ট

নূর হোসেনের পরবর্তী শুনানি ২ আগস্ট

সংবাদ শিরোনাম, স্লাইড
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের পরবর্তী শুনানি ২ আগস্ট ধার্য করেছেন পশ্চিমবঙ্গের একটি আদালত। আজ সোমবার স্থানীয় সময় বিকেল পৌনে ৫টায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায় এ দিন ধার্য করেন। এ ছাড়া খান সুমনের জামিন আবেদন খারিজ করেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী পল্লব চৌধুরী আদালতকে বলেন, 'খান সুমনের পক্ষে আদালতে দেওয়া কাগজপত্রের বেশ কিছু নথি জাল।' উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করেন। এ সময় আদালতে নূর হোসেনের পক্ষে কোনো আইনজীবী না থাকায় তার বিষয়ে শুনানি হয়নি। তার বিষয়ে শুনানির জন্য ২ আগস্ট দিন ধার্য করা হয়। এদিকে ১৪ দিন কারাবাস শেষে দুই সহযোগীসহ তৃতীয় দফায় দুপুরে নূরকে উত্তর ২৪ পরগনা জেলা দায়রা জজ আদালতে হাজির করা হয়।এর আগে সকালে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে নূর হোসেন, খান সুমন ও অহিদুজ্জামানকে নিয়ে কড়া ন...

স্কয়ার ফার্মার কর্মকর্তাকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

জাতীয়
পাবনায় স্কয়ার ফার্মাসিউটিক্যালের এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যার পর মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা। সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় মারা গেছেন এক বৃদ্ধ। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় দুই এবং চট্টগ্রাম, দিনাজপুরের পার্বতীপুর, কুমিল্লা ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে একজন করে খুন হয়েছেন। রূপগঞ্জে গণপিটুনিতে নিহত হয়েছেন এক ডাকাত। পাবনা : সদর উপজেলার শালাইপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালের এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার রাত অড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন আটঘরিয়া উপজেলার একদন্ত গ্রামের আবু মিয়ার ছেলে। চট্টগ্রাম : দুর্বৃত্তদের হামলায় হাটহাজারী উপজেলার নোয়া আজিমপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন খুন হয়েছেন। স্থানীয় লাঙ্গলমোড়া স্কুল মাঠে গতকাল এ খুনের ঘটনা ঘটে। সিরাজগঞ্জ : কাজীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মজিবুর রহমান নামে...