Friday, November 6Welcome khabarica24 Online

Author: taslim

ফেনীতে অস্ত্রসহ দুই ছাত্রলীগ নেতা আটক

ফেনীতে অস্ত্রসহ দুই ছাত্রলীগ নেতা আটক

জাতীয়, সংবাদ শিরোনাম
ফেনীতে অস্ত্রসহ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল রাতে শহরের জেলা ছাত্রলীগের দলীয় কার্যালয়সংলগ্ন সুপার মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সোনাগাজী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছাইদুল হক (২১) ও উপজেলার আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আবদুল্লাহ ওরফে রিংকু (২০)। আজ সকালে র‌্যাবের পক্ষ থেকে নায়েব সুবেদার মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এবং অস্ত্রসহ তাদের পুলিশে সোপর্দ করেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন তাদের পরিচয় নিশ্চিত করেছেন। জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে ফেনী শহরের ট্রাঙ্ক রোডে অবস্থিত জেলা কার্যালয়ের নিচে সন্দেহজনক চলাফেরা করতে দেখে দুজনকে আটক করে র‌্যাব। পরে তাদের একটি মোটরসাইকেলে লুকিয়ে রাখা তিনটি গুলি ও একটি বিদেশি ...
এরশাদের ভারত সফর বাতিল

এরশাদের ভারত সফর বাতিল

জাতীয়
ভারত সফর বাতিল করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। রবিবার বিকেল ৫টা ২০ মিনিটে তার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা ছিল।এরশাদের ভারত সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন জাপার কোষাধ্যক্ষ মেজর অব. খালেদ আখতার। তিনি জানান, এরশাদ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। তাই আজ ভারতে যাচ্ছেন না। ছেলে এরিককে সে দেশের একটি স্কুলে ভর্তির খোঁজ নিতে এরশাদ এই সফরের কর্মসূচি গ্রহণ করেছিলেন বলে জানা যায়।...
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি : ১১ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি : ১১ জেলে নিখোঁজ

বিশেষখবর
বঙ্গোপসাগরের মোহনায় ঝড়ের কবলে পড়ে ১৮ জেলেসহ ‘মা-২’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। শনিবার সন্ধ্যায় মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পরে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে রবিবার রাত ৮টার দিকে সাতজন উদ্ধার হলেও এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন। ট্রলারটি ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের চৌধুরী মোল্লার। উদ্ধার হওয়া জেলেরা জানান, ইলিশ মাছ ধরার উদ্দেশে তারা প্রতি বছরের ন্যায় এবারও বঙ্গোপসাগরে যান। শানিবার মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে তাঁদের ট্রলারটি উল্টে যায়। এরপর তাঁরা সাত জেলে ট্রলারের জাল ও ট্রলার ধরে ভাসতে ভাসতে জোয়ারের সঙ্গে মেঘনার দিকে চলে আসেন। এ সময় অন্য জেলেরা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দৌলতখান থানায় নিয়ে আসে। বাকিদের আর খোঁজ মেলেনি। তাঁদের ধারণা, বাকি ১১ জন আর বেঁচে নেই। নিখোঁজদের সঙ্গে ট্রলার মালিক চৌধুরী মোল্লার ছেলে ইসমাইল মোল্লাও রয়েছেন।দৌলতখান থানার ওসি মীর খাইরুল কবির জানান, উদ্ধার হ...
মেয়াদ শেষে হাসিনার অধীনেই নির্বাচন : নাসিম

মেয়াদ শেষে হাসিনার অধীনেই নির্বাচন : নাসিম

জাতীয়, বিশেষখবর
বিরোধী দলকে উদ্দেশে করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মাথা ঠাণ্ডা রেখে সরকারকে সহযোগিতা করুন। মেয়াদ শেষে নির্ধারিত সময়ে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজ রবিবার এক স্মরণসভা ও ইফতারপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।কৃষক লীগ নেতা মকবুল হোসেন ও কলিম উদ্দিনের মৃত্যুতে এই স্মরণ সভার আয়োজন করে কাজীপুরের মাইজবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ। মোহাম্মদ নাসিম বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বেগম খালেদা জিয়া ও তার দল সব হারিয়ে এখন আবোল-তাবোল বকছেন। অহেতুক আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে নৈরাজ্য সৃষ্টি করা হলে কঠোর হাতে তা দমন করা হবে।সমুদ্র বিজয় প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া দুইবার প্রধানমন্ত্রী ও তার স্বামী জিয়াউর রহমান দেশের রাষ্ট্রপতি ছিলে...
এক দিনেই ৯৭ হত্যা

এক দিনেই ৯৭ হত্যা

বিশেষখবর, স্লাইড
গাজায় কোনো সাইরেন বাজে না। আগাম সতর্কতামূলক ব্যবস্থা কোনো দিনই ছিল না এই ভূখণ্ডে। ইসরায়েলি বিমান আসে, বোমা ফেলে চলে যায়। ট্যাংকগুলো লক্ষ্য নির্ধারণ করে, গোলা ছোড়ে। আর নিরস্ত্র সাধারণ গাজাবাসী মারা পড়ে অথবা স্পি­ন্টারবিদ্ধ শরীর নিয়ে তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকে। গাজার আকাশসীমা আর জলপথ নিয়ন্ত্রণ করে ইসরায়েল। স্থলপথে গাজা থেকে বের হওয়ার বা ঢোকার ক্রসিংগুলোও তাদের কবজায়। ফলে গাজাবাসীর যাওয়ার জায়গা নেই, বাঁচারও পথ নেই। আর তাদের প্রাণও এতটাই মূল্যহীন যে পশ্চিমা দেশগুলোও উদ্যোগী হয়ে অস্ত্রবিরতি কার্যকরে আগ্রহী নয়। আরব দেশগুলোর অক্ষমতা বরাবরের মতো দৃশ্যমান এবারও। ইসরায়েলের হত্যাযজ্ঞ শুরুর ১৩ দিন পার হয়ে গেলেও অবরুদ্ধ-নিরস্ত্র গাজাবাসীকে রক্ষার কোনো বাস্তবভিত্তিক পদক্ষেপ নেই। গতকাল রবিবার ইহুদি রাষ্ট্রটি অভিযান আরো জোরদার করলে নিহতের সংখ্যা ৪৩৫ ছাড়িয়ে যায়। শুধু গতকালই নিহত হয় ৯৭ ফিলিস্তিনি। সবচেয়ে...
যাত্রীদের টিকিট বাতিলের সুযোগ দেবে মালয়েশিয়ান এয়ারলাইন্স

যাত্রীদের টিকিট বাতিলের সুযোগ দেবে মালয়েশিয়ান এয়ারলাইন্স

আন্তর্জাতিক
মালয়েশিয়া এয়ারলাইন্সের কোন যাত্রী চাইলে তাদের টিকিট বাতিল করে পুরো অর্থ ফেরত নিতে পারবেন। এমনকি অফেরতযোগ্য টিকিটের ক্ষেত্রেও এ সুযোগ প্রযোজ্য। আর যারা সফরের পরিকল্পনা পরিবর্তন করতে চান তাদের ক্ষেত্রে জরিমানা মওকুফ করা হবে। এয়ারলাইন্স কতৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত যাত্রীরা চাইলে কোন জরিমানা ছাড়াই টিকিট বদল বা বাতিল করে নিতে পারবেন। ১৮ই জুলাই থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে বুকিং দেয়া টিকেটের ক্ষেত্রে জরিমানা মওকুফ প্রযোজ্য হবে। এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ এমএইচ-১৭ ফ্লাইটে প্রাণহানির বিষয়ে দুঃখ প্রকাশ করে যাত্রীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।...
শাস্তি পুনর্বিবেচনার আবেদন সাকিবের

শাস্তি পুনর্বিবেচনার আবেদন সাকিবের

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
নিষিদ্ধ হওয়ার পর প্রায় দুই সপ্তাহ ঘর থেকে বের হননি। সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে। অবশেষে গতকাল প্রথম জনসমক্ষে দেখা দিয়েছেন সাকিব আল হাসান। দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিরপুর কার্যালয়ে উপস্থিত হয়ে নিষেধাজ্ঞার মেয়াদ পুনর্বিবেচনা করতে আবেদন করেন। হাতে লেখা আবেদনপত্রটি সাবেক টাইগার অধিনায়ক জমা দেন বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন সুজনের কাছে। চিঠি পেলেও পরিচালনা পর্ষদের সভার আগে কোনো সিদ্ধান্তে যাচ্ছে না বিসিবি। তবে বিসিবির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, সাকিবের শাস্তি না কমার সম্ভাবনাই বেশি। যদি শাস্তি কমানো হয়, তাহলে দেশবাসীর কাছে ক্রিকেট বোর্ডের অবস্থান অনেক হালকা হয়ে যাবে।ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালীন টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে সাজঘর ছেড়েছিলেন সাকিব। এরপর গ্যালারিতে এক ক্রিকেটপ্রেমীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ঢাকা...
বিমানবন্দরে ১৪ ঘণ্টায় ২১ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বিমানবন্দরে ১৪ ঘণ্টায় ২১ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেন ছোটখাটো এক স্বর্ণের খনি। প্রতি মাসেই ছোট-বড় দু'একটি স্বর্ণের চালান ধরা পড়ছেই। শনিবার দিবাগত রাত ১টা থেকে রবিবার দুপুর নাগাদ ১৪ ঘণ্টার ব্যবধানে বিমানবন্দরের পৃথক তিনটি স্থান থেকে প্রায় ৪২ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এর মূল্য প্রায় ২১ কোটি টাকা। ঘটনায় জড়িত সন্দেহে চার যাত্রীকে আটকও করা হয়েছে। শৌচাগারে ৩২ কেজি স্বর্ণ রবিবার দুপুরে দুবাই থেকে ব্যাংকক হয়ে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের শৌচাগারের কমোডের ভেতর থেকে ২৭০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন ৩২ কেজি, দাম প্রায় ১৬ কোটি টাকা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোহন আলী ও মোহাম্মদ শরীফ নামের দুই যাত্রীকে আটক করা হয়েছে। ব্যাগে ৫০টি স্বর্ণের বার শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে দুবাই থেকে ঢাকায় আসেন চট্টগ্রামের বাসিন্দা মোহাম্মদ ইকবাল নামের এক যাত্রী। সন...