চলতি বছর ৫ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া
চলতি বছর ১৪ লাখ ডাটাবেইজ থেকে নতুন বিজনেস-টু বিজনেস (বিবি) পদ্ধতির আওতায় বাংলাদেশ থেকে পাঁচ লাখ শ্রমিক নিয়োগ দেবে মালয়েশিয়া। বুধবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী দাতো ড. আহমাদ জাহিদ হামিদি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে বিষয়টি নিশ্চিত করেছেন।প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বুধবার মালয়েশিয়ার পুত্রজায়ায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতো সিরি ড. আহমাদ জাহিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এ সময় মালয়েশিয়ার মন্ত্রী বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।প্রবাসীকল্যাণ মন্ত্রীর নেতৃত্বে নেতৃত্বে সাত সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে মালয়েশিয়ায় রয়েছেন।ম...







