Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: taslim

আজ ফল প্রকাশ, সময় বাড়ল ভর্তিতে

আজ ফল প্রকাশ, সময় বাড়ল ভর্তিতে

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
করিগরি জটিলতায় তিন দিন ধরে আটকে থাকা কলেজে ভার্তির মেধা তালিকা আজ রবিবার প্রকাশ করা হবে। এছাড়া, ভর্তির মেধা তালিকা প্রকাশ করতে বিলম্ব হওয়ায় ভর্তি ও ক্লাস শুরুর সময় একদিন করে বাড়িয়ে যথাক্রমে ১ জুলাই এবং ২ জুলাই নির্ধারণ করা হয়েছে।রবিবার সকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক সচিবলায়ে সাংবাদিকদের এসব কথা জানান।তিনি জানান, “প্রোগ্রামে যে সমস্যা ছিল তা কাটিয়ে ওঠা গেছে। এখনো কিছু সমস্যা আছে, সেটা কাটিয়ে আজই তালিকা প্রকাশ করা যাবে বলে আশা করছি।”৩০ জুন একাদশ শ্রেণিতে ভর্তি ও পহেলা জুলাই ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছিল। তবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশে বিলম্বের কারণে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ পরিবর্তন করতে হয়েছে বলেও তিনি জানান।...
কক্সবাজারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮

কক্সবাজারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮

জাতীয়, বিশেষখবর, স্লাইড
গত কয়েকদিনের টানা বর্ষণে কক্সবাজারে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বন্যা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত রয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিপাত কিছুটা কম থাকায় বিকালে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সন্ধ্যা থেকে আবারও বর্ষণ শুরু হওয়ায় পরিস্থিতির অবনতি ঘটে।বন্যার কারণে সড়ক তলিয়ে যাওয়ায় কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া শহরের কলাতলী অংশে দুইটি স্থান বিধ্বস্ত হওয়ার কারণে সমুদ্র তীরবর্তী মেরিন ড্রাইভে যান চলাচল বন্ধ রয়েছে। সেনাবাহিনী সড়ক যোগাযোগ পুনস্থাপনের চেষ্টা করছে।পাহাড়ি ঢল, বন্যা ও পাহাড় ধসে কক্সবাজার জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে উন্নীত হয়েছে। এর আগে শুক্রবার মারা যান ৮ জন। শনিবার আরো ১০ জনের লাশ উদ্ধার হয়। এ পরিস্থিতিতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এখনো পানিবন্দী রয়েছেন জেলার ১০ লাখ মানুষ। পুরো কক্সবাজার যেন বন্যার পানিতে ভাসছে। বন্যায় তলিয়ে যাওয়ায় কক্স...
বনশ্রীতে কোটি টাকার জাল নোটসহ আটক ৫

বনশ্রীতে কোটি টাকার জাল নোটসহ আটক ৫

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজধানীর বনশ্রীতে ১ কোটি ৪ লাখ টাকা মূল্যের জাল নোটসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। এসময় জাল নোট তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, শনিবার রাতে বনশ্রীর একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি বলেন, ওই বাসায় এক কোটি চার লাখ ৮০ হাজার টাকা মূল্যমানের জাল নোট এবং বেশ কিছু সরঞ্জাম পাওয়া গেছে।র‌্যাব জানায়, আনুষঙ্গিক সরঞ্জাম দিয়ে আরও সাত থেকে আট কোটি টাকার জাল নোট তৈরি করা যেত। মূলত ঈদকে সামনে রেখে বাজারে এই নোট ছাড়ার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছে র‌্যাব।এদিকে জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, সীমান্তবর্তী এলাকাতে জাল নোটের চাহিদা বেশি থাকায় এবং সাধারণ মানুষের ব্যস্ততা বেশি থাকায় খুব সহজেই লেনদেন করা সম্ভব হয়।...
ফখরুলের জামিন স্থগিত আবেদনের আদেশ ২৮ জুন

ফখরুলের জামিন স্থগিত আবেদনের আদেশ ২৮ জুন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২৮ জুন দিন ধার্য করেছেন আদালত।বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মির্জা ফখরুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার মওদুদ আহমদ।এ সময় মামলার তদন্ত কী পর্যায়ে রয়েছে, তা বেলা সাড়ে ১১টার মধ্যে জানাতে বলেন আদালত। এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় চেয়ে আবেদন ক...
রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
দেশে প্রথমবারের মতো বিদেশী মুদ্রার রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ২৫ দশমিক ০২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত এপ্রিলে রিজার্ভ ছিল ২৪ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার। তারও আগে গত ফেব্রুয়ারিতে রিজার্ভ ২৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে।বংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, দেশে বিদেশী মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো দুই হাজার ৫০০ কোটি টাকা (২৫ বিলিয়ন ডলার) অতিক্রম করল। রফতানি ও রেমিটেন্সে ভালো প্রবৃদ্ধি এবং বেসরকারি খাতে প্রচুর বিদেশি ঋণ আসার কারণে এক বছরের ব্যবধানে রিজার্ভ ২১ বিলিয়ন ডলার থেকে ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।এ রিজার্ভ দিয়ে সাত মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে জানান তিনি।...
লালবাগে ককটেল বিস্ফোরণে শিশু নিহত

লালবাগে ককটেল বিস্ফোরণে শিশু নিহত

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজধানীর লালবাগে ককটেল বিস্ফোরণের ঘটনায় মিরাজ (৭) নামের এক শিশু নিহত হয়েছে।বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে লালবাগ থানার ২৯/১ নম্বর রাজ নারায়নধর রোডের টিনসেড বাসায় এ ঘটনা ঘটে।ককটেলের আঘাতে আহত হয়েছে শিশুর বোন নেহা (৮)। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে ওই বাড়িতে বিকট শব্দে ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে মিরাজ ও নেহা গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে ঢামেকে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু মিরাজকে মৃত ঘোষণা করেন।মিরাজ ও নেহার বাবা ইয়াকুব আলী জানান, লালবাগ কেল্লার মোড়ে তাদের বাসার পাশেই একটি মসজিদ রয়েছে। হঠাৎ করে ওই মসজিদের আশপাশ থেকে কেউ একটি বোমা ছুড়ে মারে বলে মনে হচ্ছে। বাসার ভেতরে সেটি বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।...
সমুদ্রবন্দরে ৩ নম্বর সঙ্কেত, ভারি বর্ষণের সম্ভাবনা

সমুদ্রবন্দরে ৩ নম্বর সঙ্কেত, ভারি বর্ষণের সম্ভাবনা

বিশেষখবর
  দুর্বল মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ভারি বৃষ্টির আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।  বুধবার দুটি আলাদা সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।এক সতর্কবার্তায় বলা হয়েছে, প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত মানে হলো- বন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলোর দুর্যোগকবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত ম...
নির্যাতনের বিরুদ্ধে জনগণকে মাঠে নামার আহ্বান খালেদার

নির্যাতনের বিরুদ্ধে জনগণকে মাঠে নামার আহ্বান খালেদার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সরকারের জুলুম-নির্যাতনের প্রতিবাদ জানাতে বিএনপির দিকে না তাকিয়ে জনগণকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বল রুমে ২০ দলীয় জোটের শরিক দল ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।দেশের বর্তমান পরিস্থিতি খুবই করুণ উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, দেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। এই অবস্থা থেকে রক্ষার জন্য শুধু আমরা নই, জনগণকেও এগিয়ে আসতে হবে।ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি বিকেল ৬টা ৩৮ মিনিটে যোগ দেন। এ ছাড়াও ইফতার পার্টিতে যোগ দেন ২০ দলীয় জোট শরিকদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ, খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্য জোটের চেয়...