Sunday, September 20Welcome khabarica24 Online

সমুদ্রবন্দরে ৩ নম্বর সঙ্কেত, ভারি বর্ষণের সম্ভাবনা

image_237377.chondonblo

 

দুর্বল মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ভারি বৃষ্টির আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।  বুধবার দুটি আলাদা সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।এক সতর্কবার্তায় বলা হয়েছে, প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত মানে হলো- বন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলোর দুর্যোগকবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের জন্য বলা হচ্ছে ওই সতর্কবার্তায়।আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে। আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, বিহার ও তৎসংলগ্ন তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে বিহার এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর-বঙ্গোপসাগরে প্রবল রয়েছে।