হারের হতাশায় রাতে অভুক্ত থাকেন কোহলিরা
বাংলাদেশের কাছে এভাবে হারতে হবে, ভারত হয়তো কল্পনাও করেনি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতকে ৭৯ রানের বড় ব্যবধানে হারায় মাশরাফি মুর্তজার দল। এমন বাজে হারের কারণে হতাশ ভারতীয় খেলোয়াড়রা নাকি রাতে না খেয়েই মাঠ ছাড়েন। ভারতের বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা এ খবর দিয়েছে।খবরে বলা হয়, একদিকে মহেন্দ্র সিংহ ধোনির বাংলাদেশ পেসার মুস্তাফিজুরকে ধাক্কা মেরে ফেলে দেয়া অন্যদিকে টিম ইন্ডিয়ার নৈশভোজ না সেরে স্টেডিয়াম ছেড়ে বের হয়ে যাওয়া। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের হারের সঙ্গে এই দুটি ঘটনাও তাৎপর্যপূর্ণ।ধোনির ধাক্কা দেয়ার ঘটনাটা ঘটে ভারতীয় ইনিংসের ২৫তম ওভারে। ম্যাচে পাঁচ উইকেট পাওয়া মুস্তাফিজুর রহমানের ওভারের দ্বিতীয় বলে ধোনি এক রান নিতে যান। দৌড়ানোর সময় আচমকা মুস্তাফিজুরকে ধাক্কা দিয়ে বসেন ধোনি। যার পর ওভার শেষ না করতে পেরে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় মুস্তাফিজুরকে।পরে ফিরে এলেও বিতর্ক আটকানো যায়ন...







