Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

ব্যাংক সুদের হার ১০ শতাংশে নামিয়ে আনার সুপারিশ

ব্যাংক সুদের হার ১০ শতাংশে নামিয়ে আনার সুপারিশ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে বিদ্যমান উচ্চ ব্যাংক ঋণের সুদের হার ১০ শতাংশে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে। আজ সংসদ ভবনে কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য নাজমুল হাসান, টিপু মুনশি, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মো. শওকত চৌধুরী ও আখতার জাহান সভায় অংশগ্রহণ করেন। সভায় মন্ত্রণালয়ের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে কমিটিকে আরো কার্যকর করার জন্য মন্ত্রণালয়কে আরো জোরালো ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়।সভায় চলমান প্রকল্পগুলোতে সঠিকভাবে অর্থায়ন নিশ্চিত করে নতুন প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে স্বল্প সুদহারে ঋণ প্রদানের জন্য বেসরকারি ও সরকারি ব্যাংকগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রদান করা হয়। সভায় বীমাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কে আলোচন...
ফেসবুকের ব্যাকআপ রাখবেন যেভাবে

ফেসবুকের ব্যাকআপ রাখবেন যেভাবে

বিজ্ঞান-প্রযুক্তি
  হুটহাট অনেকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। হারিয়ে যায় গুরুত্বপূর্ণ নথি, ছবি, পোস্ট ইত্যাদি। কিন্তু যদি ব্যাকআপ রাখা যায় তবে আর কোনো চিন্তা থাকে না। জেনে নিন কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ব্যাকআপ রাখবেন- প্রথমে আপনার ফেসবুক পেজের ওপরের ডানদিকে Account Setting-এ ক্লিক করুন। তারপর ক্লিক করুন Download a copy এই অপশনে। এরপর পাবেন Start my Archive. এখানে ক্লিক করলেই ফেসবুকের সব তথ্য সংগ্রহ করা শুরু করবে।Start my Archive এর একটু নিচের দিকে Expanded archive অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করলেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি দিলেই ফেসবুক আপনার সব তথ্য মেল করে দেবে। আর সেখান থেকেই আপনি পেয়ে যাবেন দারকারি নথি ও তথ্য।এভাবে মাঝে মধ্যে ব্যাকআপ রাখলে ফেসবুকের আর কোনোকিছুই হারিয়ে যাবে না।...
তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'পাকবন্ধু' বলে মন্তব্য করার এক মানহানি মামলায় লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আতাউল হক এই আদেশ দেন। এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক মনির খান বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. শাহআলম তালুকদার সাংবাদিকদের জানান, এই মামলায় বিচারক তারেক রহমানকে আদালতে হাজির হতে সমন জারি করেন। আদালতের নির্দেশনা মোতাবেক হাজির না হওয়ায় তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একই সঙ্গে তারেককে গ্রেফতার করা গেল কি-না সে বিষয়ে অগ্রগতির জন্য আগামী ২৯ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তবে তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জিয়া পরিবারের অন্যতম আই...
প্লাটফর্মে ঢুকে পড়ল ট্রেন

প্লাটফর্মে ঢুকে পড়ল ট্রেন

জাতীয়, স্লাইড
  কেউ কিছু বুঝে ওঠার আগেই চট্টগ্রাম স্টেশনে মহানগর প্রভাতীর ইঞ্জিন স্টেশনের প্লাটফর্মের মধ্যে ঢুকে পড়ে। এ ঘটনায় সাময়িকভাবে তিনজনকে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। তারা হলেন শান্টিং ইঞ্জিনের চালক এ কে এম জহুরুল হক, সহকারী লোকো মাস্টার ইমরান হোসেন ও পয়েন্টসম্যান জাহাঙ্গীর। চলন্ত ট্রেনে লোকো মাস্টারের ঘুম, ঘুমন্ত অবস্থায় সহকারী লোকো মাস্টারের ট্রেন চালনা, গতি নির্ধারিতের চেয়ে বেশি, নিরাপত্তা বেষ্টনী না থাকার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রত্যক্ষদর্শী ও রেল কর্মকর্তা-কর্মচারীরা জানান। গতকাল ভোর সাড়ে ৫টায় মার্শাল ইয়ার্ড থেকে স্টেশনে আসার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে উচ্চ পর্যায়ের কমিটির তদন্ত প্রতিবেদন আজ ও অন্য কমিটির প্রতিবেদন তিন দিনের মধ্যে জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে ট্রেন চালকের ঘুমন্ত অবস্থায় ট্রেন চালানো বা তন্দ্রাচ্ছন্ন অবস্থ...
এমপি রানা ও তার ভাইদের গ্রেফতারে বাধা নেই

এমপি রানা ও তার ভাইদের গ্রেফতারে বাধা নেই

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হয়রানি বা গ্রেফতার না করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, এর ফলে যথাযথ আইনি প্রক্রিয়ায় রানাকে গ্রেফতারের ব্যাপারে আইনগত কোনো বাধা নেই। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমদকে গত বছরের ১৮ জানুয়ারি হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২১ জানুয়ারি নিহতের স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। গত ১৪ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে হত্যাকাণ্ডে রানার সংশ্লিষ্টতার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর এমপি রানা ও তার তিন ভাই হাইকোর্টে রিট করেন। ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রানা ও তার তিন ভাইকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষ...
ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে ডেমু রেল চলাচল শুরু

ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে ডেমু রেল চলাচল শুরু

স্লাইড
রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, রেলওয়ের উন্নয়নের জন্য মহাপরিকল্পনা তৈরি করে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে রেলওয়ের আমূল পরিবর্তন ঘটবে। সারাদেশ রেলওয়ে নেটওয়ার্কের আওতায় চলে আসবে। তিনি আজ টঙ্গী স্টেশনে ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে ডেমু ট্রেন উদ্বোধনকালে একথা বলেন। তিনি আজ টঙ্গী রেলওয়ে স্টেশনে ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে ডেমু ট্রেন উদ্বোধনকালে একথা বলেন। টঙ্গী কমিউটার নামের ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে ছাড়বে সকাল ৫টা ২৫ মিনিটে এবং টঙ্গী পৌঁছাবে সকাল ৬টা ১০ মিনিটে। টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে এবং কমলাপুর স্টেশন পৌঁছাবে সকাল ৮টা ৩৫ মিনিটে। ট্রেনটি ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে। শুক্রবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে। ডেমু ট্রেনের উদ্বোধন কালে রেলপথ মন্ত্রী বলেন, ট্রেনের মাধ্যমে আমরা সারা দেশের মানুষকে সেবা দেয়ার মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছি। মন্ত্র...
ক্ষমতাসীন সরকারের সিংহাসন শিগগিরই ভেঙে পড়বে : রিজভী

ক্ষমতাসীন সরকারের সিংহাসন শিগগিরই ভেঙে পড়বে : রিজভী

বিশেষখবর
জনগণের আন্দোলনের মুখে ক্ষমতাসীন সরকারের সিংহাসন শিগগিরই ভেঙে পড়বে' মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার যত চক্রান্ত, ষড়যন্ত্রই তৈরি করুক না কেন কোনো লাভ হবে না। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রিজভী বলেন, জনগণ তাদের অধিকার আদায়ে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে পদত্যাগ করাতে বাধ্য করবে। দেশের মানুষ চায় একটি অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচন।এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন : জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহম্মেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ মহিলা দলের নেতৃবৃন্দ।...
ভিকারুননিসার গভর্নিং বডি নির্বাচনের নির্দেশ

ভিকারুননিসার গভর্নিং বডি নির্বাচনের নির্দেশ

জাতীয়, বিশেষখবর
তিন মাসের মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। গত ৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ এই রিট আবেদন দায়ের করেন। আবেদনকারী আইনজীবী নিজেই আদালতে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। এই আদেশ বাস্তবায়ন করে বিবাদীদের আগামী ১১ মার্চের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।বর্তমানে দায়িত্বে থাকা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের অ্যাডহক কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কলেজ পরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং অ্যাডহক ...