Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

সীমানা জটিলতা সমাধান হলেই আমরা নির্বাচন করতে পারবো

সীমানা জটিলতা সমাধান হলেই আমরা নির্বাচন করতে পারবো

জাতীয়, স্লাইড
  সীমানা জটিলতা সংক্রান্ত যে বাধা রয়েছে তা দূর হলেই ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন দিতে প্রস্তুত নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রকিব উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।সিইসি বলেন, আমরা নির্বাচন করতে আগে থেকেই প্রস্তুত কিন্তু উত্তর ও দক্ষিণের কিছু সীমান জটিলতা থাকার কারণে তা করা সম্ভব হয়নি। সীমানা জটিলতা সমাধান হলেই আমরা নির্বাচন করতে পারবো।তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সীমানা নির্ধারণ না করে দিলে নির্বাচনের জন্য অগ্রসর হওয়া খুব দুষ্কর। আমরা অনেক আগে থেকে এ বিষয়ে তাদের তাগাদা দিয়েছি।...
বিশ্বজুড়ে মার্কিন স্থাপনায় অতিরিক্ত সতর্কতা

বিশ্বজুড়ে মার্কিন স্থাপনায় অতিরিক্ত সতর্কতা

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  সিআইএর (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি) বন্দী নির্যাতনের প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হোয়াইট হাউসের এক মুখপাত্র সোমবার জানিয়েছেন, ঝুঁকির কথা বিবেচনা করে বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও অন্যান্য স্থাপনাগুলোতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।সিআইএর নির্যাতনের বিষয়ে সিনেটের ৪৮০ পৃষ্ঠার এক প্রতিবেদন মঙ্গলবার প্রকাশ করার কথা রয়েছে। সেখানে ৯/১১-র ঘটনার পর সিআইএর আল-কায়েদা বিরোধী প্রচারণার বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে সিআইএর জিজ্ঞাসাবাদের পদ্ধতির বিস্তারিত বিবরণ থাকবে। যাতে আটকদের ওপর সংস্থাটির সদস্যদের নির্মম অত্যাচারের বর্ণনা রয়েছে। প্রতিবেদনে ২০ জন বন্দীর সঙ্গে করা সিআইএর নির্যাতনের কথা জানানো হয়। তাদের মধ্যে একজন ছিলেন ২০০০ সালে বোমা হামলার ঘটনায় আটক জ্য...
সুন্দরবনের শেলা নদীতে তেলবাহী ট্যাঙ্কারডুবি, নিখোঁজ ১

সুন্দরবনের শেলা নদীতে তেলবাহী ট্যাঙ্কারডুবি, নিখোঁজ ১

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শেলা নদীর মৃগামারী এলাকায় তলা ফেটে একটি তেলবাহী ট্যাঙ্কারডুবির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর ৪টায় এই ঘটনার পর ট্যাংকারের মাস্টার মোকলেসুর রহমান নিখোঁজ রয়েছেন। এদিকে, ডুবে যাওয়া জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ায় বিলুপ্তপ্রায় ইরাবতী ডলফিনসহ ৬ প্রজাতির ডলফিন ও ম্যানগ্রোভ সুন্দরবনের জীববৈচিত্র চরম হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছে সুন্দরবন বনবিভাগ।বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবুল কাশেম মাস্টার জানান, শেলা নদীর মৃগামারী এলাকায় ভোর ৪টায় নোঙ্গর করে থাকা তেলভর্তি জাহাজ ওটি সাউদার্ন স্টার সেভেনকে ধাক্কা দেয় পাশ থেকে যাওয়া অপর একটি তেলবাহী জাহাজ। এ সময়ে তলা ফেটে তেলবাহী জাহাজ ওটি সাউদার্ন স্টার সেভেন ঘটনাস্থলে ডুবে যায়। এতে জাহাজের মাস্টার মোকলেসুর রহমান নিখোঁজ হন। ওই ট্যাংকারে থাকা বাকীরা সাঁতরে কূলে উঠতে সক্ষম হয়। তে...
জানুয়ারিতে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন

জানুয়ারিতে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন

জাতীয়
  সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন। আগামী বছরের প্রথম দিকেই হতে যাচ্ছে বহু আকাঙ্ক্ষিত এ স্থানীয় সরক‌‌‌ার নির্বাচন। সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানুয়ারি ম‌‌‌াসের মধ্যেই এ নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা দেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে, সীমানা নির্ধারণসহ বিদ্যমান কিছু জটিলতার সমাধান ও অন্যান্য প্রক্রিয়া শেষ করে ফেব্রুয়ারি মাসেই এ নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি। মন্ত্রিসভার বৈঠক সূত্র জানিয়েছে, ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর ও দক্ষিণ) প্রশাসকদের মেয়াদ ৬ মাস (১৮০ দিন) থেকে বাড়িয়ে এক বছর (৩৬৫ দিন) করার প্রস্তাব করে বৈঠকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪ এর খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করা হয়।এদিকে খসড়া আইনটি ফেরত পাঠানো প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ...
২০১৫ সালের হজ প্যাকেজের খসড়া অনুমোদন

২০১৫ সালের হজ প্যাকেজের খসড়া অনুমোদন

জাতীয়, বিশেষখবর
  ২০১৫ সালের হজ প্যাকেজের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এবার মোট এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজে যেতে পারবেন। এর মধ্যে ১০ হাজার জন দুই প্যাকেজের আওতায় সরকারি ব্যবস্থাপনায় ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন।তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় প্রথম প্যাকেজের আওতায় হজে যেতে খরচ হবে তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা। আর দ্বিতীয় প্যাকেজে খরচ পড়বে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। এর বাইরে কোরবানির খরচ আলাদা যুক্ত হবে। কোরবানির খরচ হিসেবে প্রত্যেকে বাড়তি ৫০০ সৌদি রিয়াল এবং ব্যক্তিগতভাবে সর্বোচ্চ এক হাজার ডলার সঙ্গে নিতে পারবেন। আর বেসরকারি ব্যবস্থাপনায় খরচ পড়বে কমপক্ষে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।মন্ত্র...
সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশেষখবর
বাস উল্টে রাজশাহী কলেজের তিন ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন শিক্ষকরাও। গতকাল সকাল ৯টা থেকে রাজশাহী কলেজের সামনে ও সাহেববাজার জিরোপয়েন্টে আলাদাভাবে সড়ক অবরোধ করে তারা। পরে দায়ীদের বিচারের আওতায় আনার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এ সময় শিক্ষার্থীরা ১৪ দফা দাবি তুলে ধরেন। তবে সাহেববাজার জিরোপয়েন্টে অবরোধকারী শিক্ষার্থীরা অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানায়। বেলা দেড়টার দিকে পুলিশ তাদের জোর করে তুলে দেয়। নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, দুই বাস চালকের বিরুদ্ধে ইতিমধ্যে মতিহার থানায় মামলা হয়েছে। পুলিশ দায়ী বাসচালককে গ্রেফতারের চেষ্টা করছে। এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন, আজ কলেজের সামনে আবারও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।...
খালেদার দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৭ ডিসেম্বর

খালেদার দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৭ ডিসেম্বর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী দিন আগামী ১৭ ডিসেম্বর ধার্য করা হয়েছে। আজ সোমবার বিকেলে পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়ের আদালত এ দিন ধার্য করেন।এর আগে সকালে খালেদা জিয়ার আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা এ মামলার শুনানি মুলতবি করার জন্য আবেদন করেন। ‘ন্যায়বিচার ব্যাহত হওয়ার আশঙ্কায়’ বিচারিক আদালত পরিবর্তনের জন্য হাইকোর্টে আবেদন থাকায় তিনি শুনানির এ আবেদন করেন। আদালত এ আবেদন খারিজ করে সাক্ষ্যগ্রহণের আদেশ দেন।চলতি বছরের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ ...
সংসদের কার্যকারিতা জানতে চেয়েছে ইইউ

সংসদের কার্যকারিতা জানতে চেয়েছে ইইউ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বর্তমান জাতীয় সংসদ কতটুকু কার্যকর তা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানতে চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আজ সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।এ সময় মাহবুবুল আলম হানিফ দাবি করেন, বর্তমান সংসদ কার্যকর শুনে তারা (ইইউ) খুশি হয়েছেন ও বর্তমান বিরোধী দলের ভূমিকায়ও তারা সন্তুষ্ট।...