Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: subeditor

খবরিকার ইফতার মাহফিল ও ২২ বছর পূর্তি

খবরিকার ইফতার মাহফিল ও ২২ বছর পূর্তি

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: পাক্ষিক খবরিকার ইফতার মাহফিল ও ইফতার পরবর্তি ২২ বছর পূর্তি উপলক্ষে কেক কাটার অনুষ্ঠান খবরিকা কার্যালয়ে শুক্রবার ( ১৫ এপ্রিল) অনুষ্ঠিত হয়। খবরিকার প্রধান উপদেষ্ঠা ঢাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল হোসাইন বাপ্পীর সভাপতিত্বে ও খবরিকা সম্পাদক মাহবুব পলাশের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন মীরসরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গিয়াস উদ্দিন, মীরসরাই থানার ওসি কবির হোসেন, ৯নং মীরসরাই ইউপির সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, পাক্ষিক খবরিকার প্রধান সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম তুহিন, খবরিকার উপদেষ্টা নজরুল গবেষক নুর আল আলম, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি বিপুল দাস, সাধারন সম্পাদক নাছির উদ্দিন, প্রফেসর আবুল মনছুর, সাংবাদিক রাজিব মজুমদার, আবুল খায়ের, জাবেদ হোসাইন, কামরুল ইসলাম, সানোয়...
মীরসরাইয়ে বৈশাখ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা

মীরসরাইয়ে বৈশাখ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জাতীয়, প্রথম পাতা, বিনোদন, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: কেউ সেজেছে জেলে, কেউবা গৃহবধূ। কারো হাতে বাউলের একতারা, কারো হাতে ধান ভানার কুলো। আবার রয়েছে বৃহৎ আকৃতির পাখা ও একতারাসহ কাগজের বাহারি রকমের ফুল। এমনই বর্ণাঢ্য আয়োজনে মীরসরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ১০টায় “এসো হে বৈশাখ, এসো এসো” এই স্লোগানকে সামনে রেখে ১লা বৈশাখ ১৪২৯ উদযাপন উপলক্ষ্যে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা মিনহাজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি জামিউল হিকমা সহ মীরসরাই শিল্পকলা একাডেমি, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে’র শিক্ষক এবং ছাত্র-ছাত্রী সহ প্রমুখ।...
মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে আর্থিক ক্ষতি পূরণের দাবিতে মানববন্ধন

মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে আর্থিক ক্ষতি পূরণের দাবিতে মানববন্ধন

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, স্লাইড
নিজস্ব প্রতিবেদক:: মীরসরাইয়ে আর্থিক ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। সোমবার (১১ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বেপজা অর্থনৈতিক অঞ্চলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বেপজা অর্থনৈতিক অঞ্চল ভরাট কাজে নিয়োজিত মূল ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াহিদ কন্সট্রাকশন উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান এমবি-এমই-ডিপি এন্টারপ্রাইজের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি বাতিল করে দেয়। এতে করে উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান এমবি-এমই-ডিপি এন্টারপ্রাইজের বিনিয়োগকৃত প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। পথে বসেছে অর্ধশত বিনিয়োগকারী। এ বিষয়ে প্রতিকার চেয়ে বেপজার প্রকল্প পরিচালক ও জোরারগঞ্জ থানা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বিনিয়োগকৃত অর্থ ফেরত পেতে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সরকারের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধনে এমবি-এমই-ডিপি এন্টার...
৬৪টি দুস্থ পরিবারের মাঝে অদম্য যুব সংঘের ইফতার সামগ্রী বিতরণ

৬৪টি দুস্থ পরিবারের মাঝে অদম্য যুব সংঘের ইফতার সামগ্রী বিতরণ

খবরিকা আর্কাইভ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
ইব্রাহিম মাহমুদ:: পবিত্র রমজান উপলক্ষে মীরসরাই উপজেলার ৬৪টি দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক ও যুব সংগঠন অদম্য যুব সংঘ। বুধবার (৬ এপ্রিল) উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর দারোগার হাটস্থ সংগঠনের কার্যালয় থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় সংগঠনের পরিচালক এনামুল হক সোহাগ, সিনিয়র সহ সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ, দপ্তর সম্পাদক জোবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী হাসান নিশান, সদস্য শরীফুল ইসলাম, মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির তত্বাবধান করেন সংগঠনের সহ সভাপতি মঞ্জুর আলম ভূঁইয়া ও অর্থ সম্পাদক খালেদ হোসাইন জাহিন। চলতি বছর সংগঠনের উপকারভোগী হিসেবে উপজেলার কাটাছড়া, মিঠানালা ও ইছাখালী ইউনিয়নের ৬৪টি পরিবারকে তালিকাভুক্ত করা হয়। বিগত ছয় বছর ধারাবাহিকভাবে অদম্য যুব সংঘ এই কার্যক্রমটি পরিচালনা করে আসছে। ইফতার সামগ্রী ব...
১ হাজার দুঃস্থ পরিবার পেল এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের ইফতার সামগ্রী

১ হাজার দুঃস্থ পরিবার পেল এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের ইফতার সামগ্রী

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক:: মীরসরাই উপজেলার মিঠাছরায় এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ১ হাজার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (০৪ এপ্রিল) উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া কিছু সংখ্যক মানুষকে চিকিৎসার জন্য আর্থিক অনুদানও প্রদান করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা ২ কেজি, মুড়ি ২ কেজি, চিরা ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার। ইফতার সামগ্রী বিতরণ করেন মরহুম মোহাম্মদ রিদোয়ান কবির মিয়া সাবের পিতা আলহাজ্ব মাস্টার শামসুল আলম, ছোট ভাই মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন ও মীরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। জানা গেছে, ২০০৯ সালের ২ রমজান (২৪ আগষ্ট) সড়ক দুর্ঘটনায় মারা যান সমাজ সেবক, রাজনীতিবিদ মোহাম্মদ রিদোয়ান কবির মিয়াসাব। পরবর...
যুবলীগ নেতা রানার পিতার মৃত্যুতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মাহবুব উর রহমানের শোক প্রকাশ

যুবলীগ নেতা রানার পিতার মৃত্যুতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মাহবুব উর রহমানের শোক প্রকাশ

খবরিকা আর্কাইভ, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাইনুর ইসলাম রানার পিতা আবুল কালাম আজাদ শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। রবিবার (৩ এপ্রিল) ১১ টায় মরহুমের নিজ বাড়ির সামনে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন সুধীসমাজ এবং স্থানীয় জনসাধারণ অংশগ্রহন করেন। জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও দূ:খ প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব উর রহমান রুহেল। জানা যায়, তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভূগছি...
মীরসরাই উপজেলা প্রেসক্লাবের বনভোজন ও বসন্ত উৎসব পালন

মীরসরাই উপজেলা প্রেসক্লাবের বনভোজন ও বসন্ত উৎসব পালন

খবরিকা আর্কাইভ, প্রথম পাতা, বিনোদন, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে পাহাড় ও প্রকৃতির মাঝে নির্মল আনন্দ এবং সুরের মূর্ছনায় বসন্ত উৎসব পালিত হয়। ৩১ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী মীরসরাই মহামায়া লেকে নৌকা ভ্রমণ, গান, কবিতা আবৃত্তি, আড্ডা ও মধ্যাহ্নভোজের মাধ্যমে বনভোজন ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন মীরসরাইয়ের প্রবীণ শিল্পী ভজন চন্দ্র ঘোষ। উক্ত বনভোজন এবং বসস্ত উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা মাহবুব পলাশ উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাস, সিনিয়র সহ-সভাপতি নয়ন কান্তি ধুম, সহ-সভাপতি রাজু কুমার দে, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রাজিব মজুমদার, উন্নয়ন সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক নিজামী, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমাম হোসেন, প্রচার সম্পাদক দিদারুল আলম, সদস্য জাবেদ হোসাইন, আব্দু...
দুর্বার ডিপিএল শিরোপা জয় করে রাইভাল সোলজার্স ফুটবল দল

দুর্বার ডিপিএল শিরোপা জয় করে রাইভাল সোলজার্স ফুটবল দল

খেলার মাঠ, গ্যালারি, জনপদ, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
ইব্রাহিম মাহমুদ :: মীরসরাইয়ে দর্শক মনে আলোচিত হয়েছে দুর্বার প্রিমিয়ার লীগ ডিপিএল ফুটবল টুর্নামেন্ট। স্বেচ্ছাসেবী সংস্থা দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে পঞ্চম বারের মত আয়োজিত হয় এ লীগ টুর্নামেন্ট। সমগ্র উপজেলা থেকে বাছাই করা দুইশতাধিক উদীয়মান তারকা ফুটবলাররা খেলার নৈপুণ্যে দর্শক মাতান এ টুর্নামেন্টে। গত ২৫ মার্চ শুক্রবার মলিয়াইশ হাই স্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামে ফরহাদ উদ্দিনের মালিকানাধীন রাইভাল সোলজার্স ও মেহেদী হাসান জিকুর মালিকানাধীন লায়ন হার্টেড ফুটবল দল। সংগঠনের সভাপতি মহিবুল হাসান সজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী সঞ্চালনায় ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিজি ইকোনমিক জোন (মীরসরাই ইকোনমিক জোন-১) এর ব্যবস্থাপনা পরিচালক মাহবু...