Thursday, February 26Welcome khabarica24 Online

Author: subeditor

মীরসরাইয়ে বন্যার্ত কৃষকদের বিনামূল্যে ধানের চারা ও সার বিতরণ

মীরসরাইয়ে বন্যার্ত কৃষকদের বিনামূল্যে ধানের চারা ও সার বিতরণ

গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
ইব্রাহিম বাদশা:: চট্টগ্রামের মীরসরাই উপজেলার পশ্চিমাংশে আগস্টের বন্যায় প্লাবিত হয়ে ঘরবাড়ির পাশাপাশি ফসলি জমির আমন বীজতলা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ডুবে সংরক্ষিত বীজও নষ্ট হয়ে অনেক কৃষকের। পানি নেমে যাবার পর ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলার সামাজিক ও যুব সংগঠন অদম্য যুব সংঘ। শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয় ৪১ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধানের চারা ও প্রতিজন কৃষককে ৮ কেটি করে টিএসপি সার বিতরণ করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। এসময় মীরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নুরুল আলম, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, স্থানীয় সমাজসেবক আবু সুফিয়ান, নুর উদ্দিন, সংগঠনের সিনিয়র সভাপতি মঞ্জুর আলম ভূঁইয়া ও সাবেক সহ সভাপতি দিদারুল আলমসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন...
রহমতাবাদ স্টুডেন্ট’স ফোরামের আহব্বায়ক কমিটি গঠিত

রহমতাবাদ স্টুডেন্ট’স ফোরামের আহব্বায়ক কমিটি গঠিত

গ্যালারি, জনপদ, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিবেদক:: মীরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের 'রহমতাবাদ স্টুডেন্ট'স ফোরাম' এর আহব্বায়ক কমিটি শুক্রবার (৯ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় গঠন করা হয়। সংগঠনের উপদেষ্টা মাওলানা মোঃ কেফায়েত উল্ল্যাহ, মোঃ শেখ ফরিদ, মোঃ কলিম উল্যাহ, মোঃ শিহাব উদ্দিন, মোঃ আমিরুল ফারুকী ও আখতার ফারুক মামুন এর সম্মতিক্রমে মোঃ সাখাওয়াত হোসেনকে আহব্বায়ক, মোঃ সরওয়ার হোসেনকে সদস্য সচিব করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা হাফেজ মোঃ মহসিন, আব্দুল আল ফাহাদ, আব্দুর রহমান, ইব্রাহিম বাদশা, তাসিব হোসেন, আব্দুল আল মাহমুদ, মোঃ নাহিদুল হাসান মাহিন, মোঃ জিসান। রহমতাবাদ স্টুডেন্ট'স ফোরামের আহব্বায়ক সাখাওয়াত হোসেন বলেন, আমাদের সংগঠনের মূল কাজ হচ্ছে শিক্ষার্থীদের মান উন্নয়ন নিয়ে কাজ করা। আমাদের এলাকার অনেক হত দরিদ্র শিক্ষার্থী আছেন তাদের নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সেজন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।...
মিঠানালায় ফুটবল প্রিমিয়ারলীগে চ্যাম্পিয়ন ‘এঞ্জেলেস গ্যালাক্সি’।

মিঠানালায় ফুটবল প্রিমিয়ারলীগে চ্যাম্পিয়ন ‘এঞ্জেলেস গ্যালাক্সি’।

খেলাধুলা, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিবেদক:: মীরসরাই উপজেলার মিঠানালার ৪নং ওয়ার্ড রহমতাবাদে "একতা যুব সংঘ" এর উদ্দোগে মরহুম নুরুল আমিন ডিপটি স্মৃতি ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। শনিবার (১৩ই এপ্রিল) রাত ৯ টায় রহমতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে দুই শক্তিশালী দল ‘মুক্তিযোদ্ধা প্রজন্ম’ ও ‘এঞ্জেলেস গ্যালাক্সি’। মুক্রিযোদ্ধা প্রজন্মকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এঞ্জেলেসে গ্যালাক্সি। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাইফুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায় খেলা আয়োজক কমিটির আহব্বায়ক কামরুল ইসলাম এর সভাপতিত্বে খেলা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মিঠানালা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মোঃ রফিউজ্জামান(মিলন মাষ্টার)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান জনাব জনাব আলহাজ্ব এম এ কাসেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থ...
বড়তাকিয়া “সমমনা সংঘ” এর ২০২৩-২৪ এর কার্যকরী কমিটি গঠিত

বড়তাকিয়া “সমমনা সংঘ” এর ২০২৩-২৪ এর কার্যকরী কমিটি গঠিত

খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সুস্বাস্থ্য, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিবেদক:: ০৪ আগস্ট রোজ রবিবার বড়তাকিয়াস্থ সমমনা সংঘের কার্যালয়ে সংগঠনের সর্বোচ্চ পরিষদের মহাসচিব জনাব এস. এম. সরওয়ার উদ্দিন এর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সর্বোচ্চ পরিষদের সদস্য জনাব গোল মোহাম্মদ, সর্বোচ্চ পরিষদের সদস্য ও সাবেক সভাপতি জনাব মাহফুজুল আলম মাফুজ, সর্বোচ্চ পরিষদের সদস্য নুরুল ইসলাম ইরান, সদস্য এম এস হোসাইন সবুজ, আজীবন সদস্য মীর সাইফুদ্দিন শাহীন, বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসন বাবুল, সাইমুন, হারুন, মুরাদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মীরসরাই উপজেলার সভাপতি লিও মহসিন সহ প্রমুখ। দীর্ঘ আলোচনার পর আগামী এক বছরের জন্য সোহরাব হোসেন টুটুলকে সভাপতি ও মোঃ ইকবাল হোসেন কে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়।...
মীরসরাই উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল আমিন ডিপটি আর নেই!

মীরসরাই উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল আমিন ডিপটি আর নেই!

চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সুস্বাস্থ্য, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিবেদক:: মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ১০ নং মিঠানালা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব নুরুল আমিন ডিপটি বুধবার (৩১ মে) সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে……. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ সন্তানসহ অংসখ্য গুনগ্রাহী ও আত্বীয় স্বজন রেখে যান। আজ বৃহস্পতিবার(১ জুন) সকাল ১১ টায় হাজারো মুসল্লির অংশগ্রহণে মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের উনার নিজ বাড়ির আঙ্গিনায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। নামাজে জানাযার পূর্বে উনার বর্ণাঢ্য জীবনের উপর উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন, সাবেক মীরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ স...
মীরসরাই পর্যটন শিল্প বিকাশে সাংবাদিকদের সাথে মতবিনিময়

মীরসরাই পর্যটন শিল্প বিকাশে সাংবাদিকদের সাথে মতবিনিময়

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, সুস্বাস্থ্য, স্বজন, স্লাইড
আবদুল মান্নান রানা :: বারইয়াঢালা জাতীয় উদ্যানের জীবন বৈচিত্র পূর্ণপ্রতিষ্ঠা, প্রাকৃতিক ভাবে পানি সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব পর্যটন সৃষ্টির লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণামুখ এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বনবিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ও সমাজতত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপকবৃন্দ ও মীরসরাই উপজেলা প্রেসক্লাবে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বারইয়াঢালা জাতীয় উদ্যানের জীব বৈচিত্র পূর্ণপ্রতিষ্ঠা, প্রাকৃতিকভাবে পানি সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব পর্যটন সৃষ্টির লক্ষ্যে নতুন একটি প্রকল্প হাতে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। ওই প্রকল্পের সুবিধা ও অসুবিধা যাচাইয়ে স্থানীয় সাংবাদিকদের মতামত নেয়া প্রয়োজন। কারণ যেকোন পর্যটন কেন্দ্র বিকশিত করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মতবিনিময় সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট...
মিঠানালায় সরওয়ার আলী ক্বারী জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন!

মিঠানালায় সরওয়ার আলী ক্বারী জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন!

গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড রহমতাবাদ সরওয়ার আলী ক্বারী জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রহমতাবাদ সরওয়ার আলী ক্বারী জামে মসজিদের উদ্যোগে ও এলাকার যুব সমাজের সহযোগিতায় ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রহমতাবাদ সরওয়ার আলী ক্বারী জামে মসজিদের সভাপতি নুরুল আলম ডিপটির সভাপতিত্বে, হাফেজ আশরাফুল মাওলার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০ নং মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান জনাব এম এ কাসেম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন অত্র এলাকার কৃতি সন্তান চট্টগ্রাম দারুল ইরফান একাডেমীর প্রিন্সিপাল মাওলানা কেফায়েত উল্ল্যাহ, সুফিয়া নূরিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা কলিম উল্ল্যাহ, এছাক ড্রাইভার হাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোঃ আলাউদ্দিন। কুরআন তেলোয়াত করেন বোর্ড অফিস জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্...
মীরসরাইয়ে বন্ধু মহল ইসলামি ফাউন্ডেশনের ইফতার বিতরণ

মীরসরাইয়ে বন্ধু মহল ইসলামি ফাউন্ডেশনের ইফতার বিতরণ

খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: পবিত্র রমজান উপলক্ষে মীরসরাই উপজেলার ৫০টি দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ইসলামি সামাজিক সংগঠন “বন্ধু মহল ইসলামি ফাউন্ডেশন”। শুক্রবার (০৭ এপ্রিল) উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির তত্বাবধান করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়া ফারহান। এই বছর সংগঠনের উপকারভোগী হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ টি পরিবারকে তালিকাভূক্ত করা হয়। পবিত্র মাহে রমজানের অসহায় রোজাদারদের কষ্ট কিছুটা লাঘবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এইসব বিতরণ করা হয় বলে জানান আয়োজকরা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম, সহ প্রচার সম্পাদক নবাব শরীফ, দপ্তর সম্পাদক জামশেদ আলম, সদস্য মেহেদী হাসানসহ প্রমূখ । সেবামূলক কাজের ধারাবাহিকতায় বন্ধু মহল ইসলামি ফাউন্ডেশন এই কার্যক্রমটি পরিচালনা করেন...