নীরবেই নিরবের বিয়ে
নীরবেই বিয়ে করলেন মডেল-অভিনেতা নিরব। গত ২৬ ডিসেম্বর রাতে পারিবারিক আয়োজনে বিয়ে করেন তিনি। নিরব জানান, কনে তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধির সঙ্গে নিরবের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। নিরবের পরিবার তাদের সম্পর্ক মেনে নিয়ে বিয়ের আয়োজন করে। বিয়েতে নিরবের পরিবারের সদস্যদের পাশাপাশি তার ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন বলে জানা যায়।নিরবের স্ত্রী ঋদ্ধি নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রী। থাকেন ঢাকার উত্তরায়। বাবা এম এ তাহের চৌধুরী এবং মা মুর্শিদা আকতারের একমাত্র মেয়ে তিনি।নিরব এ প্রতিবেদককে বলেন, ‘বিয়ে করবো এটা অনেক দিন ধরেই প্লানিং ছিল। সবাইকে জানিয়ে ঘটা করে বিয়ে করার ইচ্ছে ছিল না। তবে আমি শিগগিরই রিসিপশন পার্টি করবো মিডিয়ার সবাইকে নিয়ে। সবাই আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন।’বলে রাখা ভালো, মূলত মডেলিং দিয়েই শোবিজে কাজ শুরু করেন নিরব। এরপর টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করতে থাকেন। বাংলালিংকের ...






