Friday, September 11Welcome khabarica24 Online

বুধ-বৃহস্পতি জামায়াতের হরতাল

Jamat_B_Logo_452003713
বুধ ও বৃহস্পতিবার হরতাল ডাকছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর তার প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার দুপুরে এ‌ই রায়ে আজাহারুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয়। তারই প্রতিবাদে দলের পক্ষ থেকে এই হরতাল ডাকা হচ্ছে বলে নিশ্চিত করেছে দলের কেন্দ্রীয় কার্যালয় সূত্র। কিছুক্ষণের মধ্যেই হরতালের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেই জানায় সূত্রটি।