Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: shahadat Hoshen

সিনেমা ছাড়ছেন মাহি!

সিনেমা ছাড়ছেন মাহি!

বিনোদন
হঠাৎ করেই চলচ্চিত্রকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন এ সময়ের ব্যস্ততম চিত্রনায়িকা মাহিয়া মাহি। ইফতেখার চৌধুরী পরিচালিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘অগ্নি-২’ই নাকি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ সিনেমা! রোববার রাতে খোদ মাহিই গ্লিটজকে এ খবর নিশ্চিত করেছেন।‘অগ্নি-২’ সিনেমার শুটিংয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মাহি ঠিক কোন কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তা জানান নি। গ্লিটজের তরফ থেকে এ বিষযে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে গেছেন।মাহিকে চলচ্চিত্রে নিয়ে আসা জাজ মাল্টিমিডিয়াও এ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে। জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী আলিম উল্যাহ খোকন গ্লিটজকে জানালেন, মাহির এই সিদ্ধান্তের ব্যাপারে তারা কিছুই জানেন না।খোকন বলছেন, “মাহি এ সিদ্ধান্তের কথা আগে আমাদের কিছুই জানায়নি। তার অবসরের বিষয়টি নিয়ে তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম। সে বলেছে, যুক্তরাষ্ট্র থেকে ফিরে এ ব্যাপারে কথা বলবে।”খোকনের মতে, মাহি ‘নিছক ছ...
সোমবারের এসএসসি পরীক্ষা শুক্রবার

সোমবারের এসএসসি পরীক্ষা শুক্রবার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
হরতালে শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে সোমবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে না। সোমবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার। তবে বুধবার থেকে নির্ধারিত সূচি অনুযায়ী পরবর্তী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। সেই হিসেবে বুধবার থেকে শুরু হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা।রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।শিক্ষামন্ত্রী বলেন, ‘শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষাটি সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১২টায় শেষ হবে। এছাড়া অন্যান্য পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে।’ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে হরতালে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলেও তিনি জানান।তিনি বলেন, ‘আমরা দেখেছি বাকি পরীক্ষাগুলোর সময় কোনো হরতাল দেয়া হয়নি। তাই বুধবার থেকে অন্যান্য পরীক্ষাগুলো আগের সূচি অনুযায়ীই চলবে।’নাহিদ বলেন, ‘আমরা তাদের (বিএনপি) কাছে পজিটিভ উত্তরের আশা...
খালেদা জিয়ার ছোট ছেলে কোকো মারা গেছেন

খালেদা জিয়ার ছোট ছেলে কোকো মারা গেছেন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
শহীদ জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো আর নেই।  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  তিনি সিঙ্গাপুরে মারা যান বলে প্রাথমিকভাবে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে । তিনি রোববার দুইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন এক রকম ভিন্ন আঙ্গিকে। কোকোর মা যখন দিন কাটাচ্ছেন তখন পৃথিবীকে চিরবিদায় জানান তিনি।দেশের সাবেক প্রেডিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো। তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত না থেকে ব্যবসা বানিজ্য নিয়ে ব্যাস্ত ছিলেন।বাংলাদেশে ২০০৭ সালের ১১ই জানুয়ারি সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণের দিনটি ওয়ান ইলেভেন হিসেবে পরিচিত। আর এসময় বিদেশে যেতে বাধ্য হন তিনি। তার বিরুদ্ধে তৎকালীন সরকার বেশ কয়েকটি মামলা দায়ের করে।...
৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দল

৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
টানা অবরোধের মধ্যে আগামী রোববার সকাল থেকে সারাদেশে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।অজ্ঞাত স্থানে থাকা বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী শনিবার এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানান।বিবৃতিতে তিনি বলেন, “বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, সরকারের নাশকতার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং বিএনপিসহ ২০ দলীয় জোটের ১০ হাজার নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল ২৫ জানুয়ারি রোববার ঢাকা মহানগরীসহ দেশব্যাপী ভোর ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ছত্রিশ ঘন্টার হরতাল পালিত হবে।”অবরোধে নাশকতার অভিযোগে বিএনপি জোটের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলেও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো ঘোষণা এখনও আসেনি।...
ভিট-চ্যানেল অাই টপ মডেল হয়েছেন মিথিলা

ভিট-চ্যানেল অাই টপ মডেল হয়েছেন মিথিলা

বিনোদন
হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে 'ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১৪ সিজন-৩' নির্বাচিত হয়েছেন গাজীপুরের সুমাইয়া আঞ্জুম মিথিলা। প্রথম রানারআপ সাদিয়া ইসলাম লামিয়া (ঢাকা) এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন জান্নাতুন নূর মুন (ঢাকা)। তাঁরা পেয়েছেন যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান।বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ ও পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, রেকিট বেনকিজার বাংলাদেশ শ্রীলঙ্কা ক্লাস্টারের সিইও এবং ফিন্যান্স ডিরেক্টর নয়ন রঞ্জন মুখার্জী, রেকিট বেনকিজার বাংলাদেশের সেলস ডিরেক্টর কাজী আরিফ জামান, ভিট-চ্যানেল আই টপ মডেল হাসিন ও আশা, অতিথি বিচারক শামীম আহমেদ, প্রতিযোগি...
শনিবার অস্ট্রেলিয়া যাচ্ছে টাইগাররা

শনিবার অস্ট্রেলিয়া যাচ্ছে টাইগাররা

খেলার মাঠ
২০১৫ ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে শনিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।শনিবার রাত ন’টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে অস্ট্রেলিয়া যাবে মাশরাফি বাহিনী। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেন।১৪ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়াতে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এ বিষয়ে বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন,‘ আমরা আগামীকাল রাতেই (শনিবার) অস্ট্রেলিয়া যাচ্ছি। কোচিং স্টাফ সহ বিসিবির আটজন অফিশিয়াল এবং দলের ১৩জন খেলোয়াড় এদিন অস্ট্রেলিয়া যাবেন। তাছাড়া সাকিব তো অস্ট্রেলিয়াতেই আছে। আর তামিম ইকবাল দু-এক দিন পর অস্ট্রেলিয়া যাবে।’ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ আরো বলেন,‘ দেশের মানুষের কাছে দোয়া চাইছি। বিশ্বকাপে যেন ভালো কিছু করতে পারে আমাদের ক্রিকেটারর...
মনের থেকেও জোরে দৌড়াবে ‘হাইপারলুপ ট্রেন’!

মনের থেকেও জোরে দৌড়াবে ‘হাইপারলুপ ট্রেন’!

বিজ্ঞান-প্রযুক্তি
মনের দৌড় কখনও অনুভব করেছেন? সেকেন্ডের কয়েকশো ভাগ গতিতে মন দৌড়ে বেড়ায়। মন আছে বলেই শুয়ে শুয়ে সুইজারল্যান্ড ঘুরে আসা যায়, আবার গালে হাত দিয়ে মঙ্গলের হালহকিকতও জানা যায়। ঠিক এইরকম গতিতে ট্রেন চালানোর পদ্ধতি ভাবা হচ্ছে যা বাস্তবে ভাবতে গেলে মনের সঙ্গে তুলনা করা ছাড়া উপায় নেই।ইলন মাস্ক ৬০ পাতার এমন এক খসড়া নিয়ে এসেছেন, যেখানে সান ফ্রান্সিসকো থেকে লস এঞ্জেলস যেতে আপনার সময় লাগবে মাত্র ৩৫ মিনিট! আর যার মাধ্যমে যাবেন তার নাম হাইপারলুপ। ২০১৩ তে ইলন মাস্ক অভিনব হাইপারলুপের ভাবনা নিয়ে এসে আলোড়ন সৃষ্টি করেন।পৃথিবীর সর্বোচ্চ দ্রুত গতি সম্পন্ন পরিবহন ব্যবস্থার পত্তন হতে পারে হাইপারলুপের মাধ্যমে। তবে ভবিষ্যতে এই প্রোজেক্ট কতক্ষানি সফল হবে এনিয়ে বেশ সংশয় রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। কিন্তু এইরকম দ্রুতগতি সম্পন্ন যাত্রপথ তৈরি করতে গেলে মাস্কের ভাবনা যথাযথ এই তত্ত্বও উড়িয়ে দিচ্ছেননা তাঁরা। কম চাপ যুক্ত ট...
নিখোঁজ প্লেনের ছয় আরোহীর মরদেহ উদ্ধার

নিখোঁজ প্লেনের ছয় আরোহীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক
এয়ার এশিয়ার নিখোঁজ ফ্লাইট কিউজেড ৮৫০১ এর অন্তত ছয় আরোহীর মরদেহ জাভা সাগর থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার কর্মকর্তারা।জাভা সাগরের কালিমানতান দ্বীপের নিকটবর্তী সমুদ্রে ছয় মরদেহ ছাড়াও নিখোঁজ প্লেনটির ধ্বংসাবশেষের তিনটি খণ্ডও উদ্ধারের করার কথা জানিয়েছেন কর্মকর্তারা।মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশীয় উদ্ধার ও অনুসন্ধান অভিযানের প্রধান বলেন, ধ্বংসাবশেষগুলোর মধ্যে ফ্লাইট কিউজেড ৮৫০১ এর একটি এক্সিট ডোরও রয়েছে।।ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ও উদ্ধার মন্ত্রণালয়ের পরিচালক এসবি সুপ্রিয়াদি বলেন, মরদেহগুলো এখনো অক্ষত রয়েছে। নৌবাহিনীর একটি জাহাজে করে এগুলোকে উপকূলে নিয়ে আসা হচ্ছে।পাশাপাশি নৌবাহিনী কর্মকর্তা মানাহান সিমোরাঙকিংর বরাত দিয়ে স্থানীয় টিভি ওয়ান জানায়, ওই স্থানে অনেক আরোহীকে পাওয়া গেছে। তবে তারা জীবিত না মৃত সে বিষয়ে কিছু বলেননি ওই নৌ কর্মকর্তা।ইন্দোনেশীয় কর্তৃপক্ষের...