পুনর্বিবেচনার আবেদন খারিজ; কাদের মোল্লার শেষ ঠিকানা ফাঁসির মঞ্চ
মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত কাদের মোল্লার শেষ ঠিকানা এবার বলে দিল সুপ্রীম কোর্ট।অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিভিউ শুনানি শেষে আদালত কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছে।এখন শুধু অপেক্ষার পালা।
সকাল ৯টা ২০ মিনিটে শুনানির শুরুতেই কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক এই আবেদনের গ্রহণযোগ্যতার বিষয়ে যুক্তি উপস্থাপন শুরু করেন।
পরে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন তাকে মূল আবেদনের শুনানি (অন মেরিট) শুরু করতে বলেন।এ সময় ব্যারিস্টার রাজ্জাক বলেন, রিভিউয়ের গ্রহণযোগ্যতার (মেনটেইনেবল কি-না) বিষয়ে আদালত এখনো কোনো আদেশ দেয়নি। তার আগেই মূল রিভিউয়ের শুনানি কীভাবে হবে?এ পর্যায়ে বিচারক বলেন, “রিভিউ মেনটেইনেবল না- এটা আমরা বলছি না। আপনি যদি বলেন এটা ‘মেনটেইনেবল’, সে বিষয়েও কোনো তর্কে যাচ্ছি না। আপনাকে অন মেরিট শুনানির সুযোগ দিচ্ছি। আপনি গ্রাউন্ড বলেন।”
এরপর ফাঁসির...

