Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: shahadat Hoshen

‘রক্তিম ভালবাসা’

কবিতা ও গল্প
রক্তিম। ছোটবেলা থেকেই খুব লাজুক প্রকৃতির। কিছুদিন হল সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করেছে। রক্তিম তখন দ্বিতীয় বর্ষে। ২০১০ সালের মাঝামাঝি কোন একদিন কোন এক কারণে একটি মেয়ের সাথে তার প্রথম দেখাই তাকে একদম ওলটপালট  করে দিল। ধীরে ধীরে মেয়েটার প্রতি সে কেমন জানি দুর্বল হয়ে পড়ল। প্রথম দেখাতেই তার মনের গহীনে জায়গা করে নিল মেয়েটি। সবসময় শুধু মেয়েটার কথা ভাবতে থাকে। মেয়েটার জন্য মন থেকে অদ্ভুত একটা টান অনুভব করে। এর আগে কখনো সে এমন পরিস্থিতিতে পড়েনি। প্রেম-ভালবাসা সম্পর্কে তার তেমন কোন অভিজ্ঞতা ছিল না। কোন অপরিচিত মেয়ের সাথে কথা পর্যন্ত বলতে পারত না। হাঁটু কাঁপা শুরু হয়ে যেত। আর সে কিনা একটি মেয়েকে ভালবাসতে শুরু করেছে! আসলে কোন মেয়ের সাথে দেখা, তার সাথে কথা বলার পর যদি মনের মনিকোঠায় স্থান করে নেয় নিবিড় টান, নিখুঁত ভালোবাসা নিজের অজান্তেই চলে আসে। সেই থেকেই মেয়েটার প্রতি তার দূর্বলতা ভালোবাসায় রূ...

এরশাদ নিখোঁজ!!!

সংবাদ শিরোনাম, স্লাইড
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ  এরশাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রেসিডেন্ট পার্কের বাসায় নেই তিনি।কোথায় আছেন তাও কেউ জানাতে পারছে না। জাতীয়পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে না- মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এরশাদ। সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর থেকেই তার খোঁজ না মেলাকে রহস্যজনক মনে করা হচ্ছে। সংবাদ সম্মেলনে এরশাদ তার ওপর চাপের কথা খোলামেলাভাবে বলেনও। এদিন তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, তোমরা আমাকে বিদ্রূপ করে লিখো না। এরশাদ সাহেব সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে- এমন কথা লিখো না। সব কষ্টের কথা বলা যায় না।আমি এক শৃঙ্খলিত রাজনীতিবিদ।...
আবারও ডিগবাজি ! নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষনা দিলেন এরশাদ

আবারও ডিগবাজি ! নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষনা দিলেন এরশাদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিবেদক : নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এরশাদ। আজ দুপুর ১২টা সময় বনানীর নিজ বাসায় এক প্রেস ব্রিফিং এ কথা বলেন তিনি। তিনি জানান, পরিবেশ নেই বলে  তিনি নির্বাচনে যাবেন না। তিনি বলেন, পরিবেশ সৃষ্টি হবে সব দল নির্বাচনে আসবে তবেই আমি নির্বাচন করবো। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন আমাকে এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এটা একটা মিথ্যা কথা । তিনি বলেন, আমি যদি ১ হাজার কোটি টাকা নিতাম তাহলে এই ঘোষনা দিতাম না। আমি কোনো দলের কাছে বিক্রি হইনাই । সব দল নির্বাচনে আসলে আমি নির্বাচনে আসবো আমি আমার কথা রেখেছি । আমি আমার দলের সব প্রার্থীকে মনোয়ন পত্র তুলে নেওয়ার নির্দেশ দিয়েছি ।’  একই সঙ্গে এরশাদ তার দলের নেতাকর্মীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছি। প্রার্থীদের মনোনয়ন পত্র তুলে নেবার কথাও বলেছেন তিনি। এরশাদ বলেন, কথা দিয়েছিলাম পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচন থেকে সরে দাঁড়াব। আমি কথা রেখেছি...

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ চলবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধ ৫৯ ঘণ্টা বাড়িয়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত করা হয়েছে। আজ সোমবার সকালে অজ্ঞাত স্থান থেকে পাঠানো ভিডিওবার্তায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইং থেকেও বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে।এর আগে গতকাল রোববার দুপুরে অজ্ঞাত স্থান থেকে কয়েকটি টেলিভিশনে পাঠানো এক ভিডিওবার্তায় চলমান সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানজনকভাবে পদত্যাগের আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। দমন-পীড়ন, হত্যা-নির্যাতন এবং মামলা-হামলা চলমান আন্দোলনকে আরও বেগবান করবে বলেও তিনি মন্তব্য করেন।দলের যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ গ্রেপ্তারের পর সালাহউদ্দিন আহমদকে দপ্তর ও দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়। গতকাল দুপুরের পর থেকে তাঁকে আর পাওয়া যায়নি। তিনি কেন্দ্রীয় কার্যালয়েও যাচ্ছেন না।...

অবরোধ বাড়ছে আরো ৬০ ঘন্টা!

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বধীন ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টার অবরোধ বর্ধিত হয়ে ১৩২ ঘন্টা হচ্ছে।১৮ দলের পূর্বের কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ রয়েছে। সেটি বাড়িয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় বাড়ানো হচ্ছে। বিএনপির সিনিয়র নেতাদের নামে অব্যাহত মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিরতিহীন এ কর্মসূচি টানতে চাইছে দলটি। এক্ষত্রে সরকারকে আর কোনো ছাড় দেওয়া হবে না। এজন্য বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে আটক এবং কার্যালয় তছনছ করার প্রতিবাদে পুরোনো কর্মসূচির সঙ্গে নতুন করে আরো ৬০ ঘন্টা যোগ হতে পারে। দলের নির্ভরযোগ্য সূত্র রাইজিংবিডিকে এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছে।দলটির হাইকমান্ড মনে করছে, সরকার বিরোধী দল দমনে হার্ডলাইনে চলে গেছে। এ অবস্থায় সংলাপ নিয়ে তারা এখন আর কোনো আশার আলো দেখছেন না। সংলাপ ইস্যুতে বিএনপি অনেক দূর এগিয়ে গেলেও আওয়ামী লীগের অনড় অবস্থানে আন্দোল...

অবরোধে চট্টগ্রামে সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

সারা-দেশ
চট্টগ্রামের প্রবেশপথ অলংকার মোড়, একে খান ও ইস্পাহানি মোড় এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ চলছে।প্রত্যক্ষদশিরা জানায়, শনিবার সকাল পৌনে ৯টার দিকে অবরোধের সমর্থনে এসব এলাকায় ব্যারিকেড দেয় অবরোধকারীরা। পুলিশ ব্যারিকেড সরাতে গেলে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়। পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে অবরোধকারীদের উপর।সংঘর্ষের সময় এক পুলিশ সদস্যসহ আহত হয়েছে ১০ জন। সংঘর্ষ  এখনো চলছে।...

শনিবার থেকে আবারো টানা ৭২ ঘন্টার অবরোধ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
শনিবার ভোর ৬টা থেকে আবারো ৭২ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। শুক্রবার রাতে বিএপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়।শনিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে এ সড়ক, নৌ ও রেলপথ অবরোধ।এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।সরকারের জুলুম, নিপীড়ন, নির্যাতন, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, নেতাকর্মীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এ অবরোধ কর্মসূচি দেয়া হয়েছে বলে ‍উল্লেখ করেন রিজভী  ...

চুড়ান্ত লড়াইয়ের পরিকল্পনা,মাঠে নামবেন খালেদা জিয়া

জাতীয়
আরো টানা কঠোর আন্দোলনের কথা ভাবছে বিরোধীদলীয় জোট। এখন লক্ষ্য আন্দোলনের মাধ্যমে হয় দাবি আদায়, না হয় সরকারের পতন। আন্দোলন ছাড়া বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সময় নষ্ট করতে রাজি নন। এ প্রেক্ষিতে টানা ৭১ ঘণ্টা অবরোধের পর আজ শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। নতুন কর্মসূচি আরো তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ জুম্মার নামাজের পর দেশব্যাপী গায়েবানা জানাজার পর নতুন কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী। কর্মসূচি হিসেবে আগামী রবিবার থেকে দেশজুড়ে টানা সপ্তাহব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বিরোধী জোটের হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে ২৫ নভেম্বর থেকে এ পর্যন্ত যেসব দলীয় নেতাকর্মী নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবার সারাদেশে বাদ জুম্মা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। বিএনপি যুগ্মমহাসজিব রুহুল কবীর রিজভী দেশের বি...