Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: shahadat Hoshen

অস্ত্র জমা দানের আদেশ স্থগিত

সারা-দেশ
আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনের সময় আগ্নেয়াস্ত্রের  লাইসেন্সধারী ব্যক্তিদের অস্ত্র জমা দানের আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া  পর্যন্ত স্থগিত করা হয়েছে।বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ স্থগিতাদেশ জারি করা হয়।যদিও এর আগে ২৩ ডিসেম্বর আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে সব ধরনের বৈধ অস্ত্র নিকটস্থ থানা অথবা বৈধ ডিলারের কাছে জমা দেয়ার নির্দেশ  দিয়েছিল সরকার।প্রজ্ঞাপনে বলা হয়, যে সব নির্বাচনী এলাকা নির্বাচনের জন্য নির্ধারিত  রয়েছে সে সব এলাকায় ২৭ ডিসেম্বর ২০১৩ হতে ৭ জানুয়ারী ২০১৪ পর্যন্ত  লাইসেন্সধারী ব্যক্তিগণ কর্তৃক ভোট কেন্দ্র ও তার পার্শ্ববর্তী এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে চলাচল এবং অস্ত্র প্রদর্শন করা নিষিদ্ধ থাকবে।তবে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট জেলা  ম্যাজিষ্ট্রেট ...

কর্মসূচিতে বাধা দিলে পরিনতি ভয়াবহ : খালেদা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
রোববারের ‘মার্চ ফর ডেমোক্র্যাসি’ বা গণতন্ত্রের অভিযাত্রায় সরকার বাধা দিলে ভয়ঙ্কর পরিণতি হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উত্সব বড়দিন উপলক্ষে গতকাল সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা তার গুলশানের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন।খালেদা জিয়া বলেন, ‘আমাকে বাধা দেবেন না। যদি বাধা দেয়া হয় তাহলে বুঝবো সরকার দুর্বল। এর পরিণতি হবে আরও খারাপ, আরও কঠিন, আরও ভয়ঙ্কর।’খালেদা জিয়া বলেন, ‘যদি সরকার গণতন্ত্রের পথে থাকে তাহলে বাধা দেয়ার কথা নয়। আমরা উত্সব মুখোর পরিবেশে শান্তিপূর্ণভাবেই আমাদের কর্মসূচি শেষ করবো। এখানে কোনো রকম বিশৃঙ্খলা হবে না। এ কর্মসূচি গণতন্ত্র রক্ষার জন্য।’ বিরোধীদলীয় নেতা বলেন, ‘এ কর্মসূচিতে সব ধর্মের মানুষ অংশ নেবে। আমরা মারামারি চাই না। সরকারকে বলেছি বাধা দেবেন না। কিন্তু সরকার বাধা দিতে চায়। ...

২৯ ডিসেম্বর খালেদা জিয়ার পরাজয়ের দিন : প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২৯ ডিসেম্বর উনার পরাজয়ের দিন। ওইদিন উনি কি আন্দোলন করবেন? মানুষ হত্যার দায় উনাকে নিতে হবে।বৃহস্পতিবার দুপুরে দশম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বালুর মাঠে এক সমাবেশে এ কথা বলেন তিনি।তিনি বলেন, বাংলাদেশের মানুষ যে দিনে আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, সেই ২৯ ডিসেম্বর খালেদা জিয়া ঢাকায় সমাবেশে ডেকেছেন। যুদ্ধাপরাধীদের ছাড়া নির্বাচনে আসবে না বলেই বিএনপির এই আন্দোলন।যুদ্ধাপরাধীদের দল জামায়াত ছাড়া বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বুঝতে পেরেই বেগম খালেদা জিয়া নির্বাচনে আসেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার রুখতেই বিএনপি নির্বাচনে আসছে না।ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী...
অবরুদ্ধ খালেদা জিয়া!

অবরুদ্ধ খালেদা জিয়া!

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কি অবরুদ্ধ করা হয়েছে? দলীয় নেতাকর্মী এবং পর্যবেক্ষকদের মাঝে এ গুঞ্জন ছড়িয়ে পড়ছে। আজ কাউকেই বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বাসায় প্রবেশ করতে না দেয়ায় এ গুঞ্জন আরো প্রকট হয়ে উঠছে।গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার ‘মার্চ ফর ডেমোক্রেসি’ বা ঢাকামুখী অভিযাত্রার ঘোষণার পর পরই তার গুলশানের বাসভবন ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। রাস্তার উভয় পাশে ব্যারিকেড দিয়ে যান ও জন চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। মিডিয়া কর্মী ছাড়া অন্য কাউকে ওই রোড দিয়ে যাতায়াত করতে দেয়া হচ্ছে না। এদিকে বেলা সাড়ে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাড়ির সামনে পুলিশের তাড়া খেয়ে সরে পড়লেন বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক। বেলা সাড়ে ১২টায় খালেদা জিয়ার গুলশানের ৮৯নং বাড়ির সামনে এসে দাঁড়ায় জয়নুল আবদিনের গাড়ি। সেখান...

প্রথমবারের মতো শাকিব-তিশা

বিনোদন
প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিশা। ছবির নাম ‘প্রেম করে আমি মরবো’। পরিচালক সাফিউদ্দিন সাফি। গতকাল সোমবার রাতে ঢাকার একটি রেস্টুরেন্ট শাকিব খানের বিপরীতে ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিশা। আজ সকালে এফডিসিতে ছবিটি নিয়ে শাকিব খানের সঙ্গে আলাপচারিতার সময় তিশার প্রশংসায় পঞ্চমুখ হন তিনি।শাকিব বলেন, ‘আমি তিশার সবগুলো ছবিই দেখেছি। সে অনেক ভালো অভিনয় করে। বাণিজ্যিক ছবির সুপারস্টার হওয়ার জন্য একজন অভিনয়শিল্পীর যেসব গুণের দরকার তার সবই তিশার মধ্যে আছে।’শাকিব এও বলেন, ‘তিশা এমনিতে মিষ্টি একটি মেয়ে। বাণিজ্যিক ছবির জন্য শত ভাগ যোগ্য। তার শারীরিক গঠনও চলচ্চিত্র উপযোগী। সে অনেক ভালো নাচে আর অভিনয়ের কথা তো আগেই বলেছি।’এদিকে তিশা প্রসঙ্গে ছবির পরিচালক সাফিউদ্দিন বলেন, ‘ব্যতিক্রমধর্মী প্রেমের গল্প নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। গল্পটা অনেক সুন্দর। গতানুগতিক বাণিজ্যিক ছবি...

বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা : ম্যারাডোনা

খেলাধুলা
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা ভক্তদের হতাশার সমাপ্তি ঘটবে। সব সমালোচনাকে ছুঁড়ে ফেলে ফাইনালে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে বিশ্বকাপের সোনালি ট্রফিটা হাতে ওঠাবে লিওনেল মেসি। আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপ নায়ক দিয়েগো ম্যারাডোনা এমনটাই মনে করছেন। দুবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবার লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সবার ওপরে থেকে ফুটবল মহাযজ্ঞের মূলপর্বে জায়গা করে নিয়েছে। ব্রাজিলে অনুষ্ঠেয় আগামী বছরের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে আলবিসেলেস্তেদের সঙ্গী বসনিয়া-হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়া। মেক্সিকোতে ১৯৮৬ সালের বিশ্বকাপে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে ম্যারাডোনার আর্জেন্টিনা সর্বশেষ প্রতিযোগিতাটির শিরোপা জিতেছিল। এরপর থেকেই ফুটবল মহাযজ্ঞ থেকে যেন গায়েব হয়ে গেছে প্রথম বিশ্বকাপের রানার্সআপরা। তবে এবার সব আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনা আবারও লাইমলাইটে আসতে পারবে বলে বিশ্বাস ম্যারাডোনা...

চলে গেলেন জোহরা তাজউদ্দীন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সহধর্মিণী সৈয়দা জোহরা তাজউদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি ইউনাইটেড হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। জোহরা তাজউদ্দীনের মেয়ে মাহজাবীন আহম্মেদ প্রথম আলো ডটকমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।কোমরের হাড় ভেঙে যাওয়ায় গত ২২ নভেম্বর সকালে জোহরা তাজউদ্দীনকে চিকিত্সার জন্য দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় নিয়ে আসা হয়। এরপর তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে তাঁর অবস্থার আবার অবনতি হতে থাকে।...

১৪ ডিসেম্বরের মধ্যে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হবে:হানিফ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
‘আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হবে।’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এ কথা জানালেন।বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।হানিফ বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় মঙ্গলবার রাতে কার্যকর করার কথা ছিল। কিন্তু আসামি পক্ষের আপিলের কারণে সেই রায় আবার স্থগিত হয়ে যায়। সর্বোচ্চ আদালতে দুই দিনের পূর্ণাঙ্গ বেঞ্চে দীর্ঘ শুনানির পর আসামি পক্ষের আপিল খারিজ করে দিয়েছে আদালত। এতেই প্রমাণ হয় আওয়ামী লীগ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে।’তিনি আরো বলেন, ‘তাই এখন আর তার ফাঁসির রায় কার্যকর করার ক্ষেত্রে কোনো বাধা থাকল না। আশা করি আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এই রায় কার্যকর হবে। ১৪ ডিসেম...