Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: shahadat Hoshen

খালেদার বাসায় ব্রিটিশ হাইকমিশনার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গুলশানে তার বাসায় গেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। সোমবার সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে তিনি বাসায় প্রবেশ করেন।এদিকে গতকাল রোববার থেকেই বাসার সামনে নিরাপত্তায় কড়াকড়ি চলছে। কোনো নেতাকর্মীকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না আবার কাউকে ভেতর থেকে বাইরেও বের হতে দেয়া হচ্ছে না।তবে বিকেল ৫টার দিকে চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে বাসায় প্রবেশ করতে দিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গিবসনের সঙ্গে খালেদার বৈঠকের কারণেই এই তিন নেতাকে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।এর আগে খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ করার বিষয়টি জানায় চেয়ারপারসনের প্রেসউইং। তবে এটা সৌজন্য সাক্ষাৎ নাকি  সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে তাদের বৈঠক হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। এছাড়া ঢাকায় ইউরোপীয় ইউনি...

খালেদা জিয়া আজও অবরুদ্ধ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
] জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবারও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। তার গুলশানের বাসা ঘিরে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে। বাসার সামনে একটি অত্যাধুনিক রেকার, জলকামান রাখা হয়েছে। এছাড়া রাস্তা অবরোধ করে বালুভর্তি ৫টি ট্রাকও যথাস্থানে রাখা হয়েছে।  সোমবার সকাল থেকে বাসার ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। ভেতর থেকেও কাউকে বের হতেও দেখা যায়নি। পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় রয়েছে বাসাটি। গ্রেপ্তারের ভয়ে বাসার আশপাশেও যাচ্ছেন না কোনো নেতাকর্মী। এ ব্যাপারে কোনো পুলিশ কর্মকর্তা কথা বলছেন না। বাসার সামনের পরিস্থিতি রোববারের তুলনায় বেশি থমথমে।রোববার মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি পালনের জন্য খালেদা বাসা থেকে বের হলেও পুলিশের বাধার মুখে মূল গেট থেকেই ফিরে যান তিনি। পরে বাসার ভেতরে প্রাঙ্গণে কিছুক্ষণ অবস্থান নেন। এ সময় তিনি সোমবারও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। এর পরিপ...

কর্মসূচি ঘোষণার পরেই হাফিজ আটক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণার পর জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময়ই আটক হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।রোববার সন্ধ্যায় সোয়া ৭টার দিকে ১৮ দলের পক্ষে সারা দেশে অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বের হওয়ার সময় সাদা পোশাকের পুলিশ তাকে তুলে নিয়ে যায়।তাকে কোথায় নেয়া হয়েছে সে ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।প্রশাসনের কঠোর অবস্থানের কারণে মার্চ ফর ডেমোক্রেসি সফল না হওয়ায় নতুন কর্মসূচি দেয় বিএনপি। এ কর্মসূচির ঘোষণায় হাফিজ উদ্দিন বলেন, ‘যতদিন  পর্যন্ত তফসিল বাতিল না হবে ততদিন পর্যন্ত সারাদেশের সকল থানা জেলা উপজেলা মহানগরে ১৮ দলীয় জোটসহ সকল শ্রেনীর মানুষ রাজপথ নৌপথে অবস্থান গ্রহন করবে। পাশাপাশি, ১৮ দলের পক্ষ থেকে গনতন্ত্রের এই অভিযাত্রা কালকেও থাকবে। খালেদা জিয়া এই সমাবেশে নেতৃত্ব দেবেন। সারা দিনব্যাপী এই সমাবেশ সকাল ১০টায় ...

‘গণতন্ত্রের অভিযাত্রা’ চলবে : খালেদা জিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সোমবারও মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি বলবত থাকবে বলে ঘোষণা দিয়েছেন বেগম খালেদা জিয়া।রোববার বিকেল ৪টার দিকে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে কিছুক্ষণ মূল ফটকের বাইরে অবস্থান নেন তিনি। অবশেষে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা করে বাসার ভেতরে চলে যান তিনি।খালেদা জিয়া বলেন, ‘মার্চ ফর ডেমোক্রেসির সমাবেশ আগামীকাল সোমবারও হবে। সেদিনও করতে না দিলে পরের দিন তারপরও না দিলে পরশু এভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে না দেয়া পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার করতে অভিযাত্রা অব্যাহত থাকবে।’তিনি আরো বলেন, ‘এ সরকার জালেম সরকার। এরা চিরদিন ক্ষমতায় থাকবে না। আমরা গোপালগঞ্জের নাম পাল্টে দেব।’পুলিশকে উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, ‘আমি সংসদে বিরোধী দলীয় নেতা আমাকে বাধা দিচ্ছেন কেন?’ পুলিশেরা বলেন, ‘আমরা আপনার নিরাপত্তার জন্য আছি।’এসময় খালেদা জিয়া ক্ষুব্ধ হয়ে বলেন, ‘ঢাকায় তো এখন সব গোপালগঞ্জের পুলিশ। এ সরক...

সুপ্রিমকোর্টে আইনজীবীরা অবরুদ্ধ, গ্রেপ্তার আতঙ্ক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতারাসহ বিএনপি ও জামায়াতপন্থি বেশকিছু আইনজীবী সমিতির কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন। যেকোনো সময় তাদের আটক করা হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।পুলিশ-ডিবি-এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যারা তাদের আটকের চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে পুলিশের সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনী আইনজীবী সমিতি ভবনের তালা খোলার চেষ্টা করেছেন।অবরুদ্ধ বার কাউন্সিলের সহসভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমরা এখানে অবরুদ্ধ আছি,...

সুপ্রিম কোর্টের ফটক খুলে আইনজীবীদের ওপর চড়াও

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীদের ওপর আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে চড়াও হয় ক্ষমতাসীন দলের কর্মীরা। এ সময় রেহানা পারভীন নামের এক আইনজীবী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপিপন্থী আইনজীবীরা বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ভেতরের দিকে অবস্থান নিয়ে মিছিল ও স্লোগান দিচ্ছিলেন। ওই সময় ফটকটি বন্ধ ছিল। আগে থেকেই ফটকের বাইরে সড়কে অবস্থান করছিল পুলিশ। আইনজীবীরা ফটকের বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় একটি ইট এসে পুলিশের দিকে পড়ে। এরপরই পুলিশ রঙিন পানি ছুড়ে ও সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে আইনজীবীদের ছত্রভঙ্গ করে দেয়।আইনজীবীরা আবারও সেখানে জড়ো হলে রঙিন পানি ছুড়ে ও সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় পুলিশ। বেলা তিনটা পর্যন্ত এ অবস্থা চলে।বিকেল সাড়ে তিনটার দিকে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা প্রেসক্লাব হয়ে কয়েকটি মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের একটি গেটের সামনে জড়ো হন। পরে তাঁরা সুপ্...

রোববার জেএসসি ও সোমবার সমাপনীর ফল প্রকাশ

সারা-দেশ
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) ফল আগামী ২৯ ডিসেম্বর প্রকাশ করা হবে। আর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর পরীক্ষার ফল প্রকাশ করা হবে  পরদিন ৩০ ডিসেম্বর সোমবার।ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান বৃহস্পতিবার এ তথ্য জানান।বিরোধীদলের টানা অবরোধের কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা কয়েক দফা পেছাতে হলেও ঘোষিত সময়ের মধ্যেই এবার ফল প্রকাশ হতে যাচ্ছে।এবার জেএসসি-জেডিসিতে ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়।রেওয়াজ অনুযায়ী, ফল প্রকাশের দিন সব বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন।এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।...

এক ওভারেই ৫ উইকেট নিলো আল-আমিন!

খেলাধুলা
অবিশ্বাস্য! অভূতপূর্ব! এমন ঘটনা প্রতিযোগিতামূলক ক্রিকেটে আগে কখনো ঘটেছে কি না, কে জানে। আজ সেটিই ঘটিয়ে ফেললেন আল-আমিন। আজ সিলেটে আবাহনীর বিপক্ষে এক ওভারেই পাঁচ উইকেট তুলে নিয়েছেন ইউসিবি-বিসিবি একাদশের হয়ে খেলা এই পেসার। পরে অধিনায়ক তামিম ইকবালের ৬১ রানের সৌজন্যে ম্যাচটিও ২ উইকেটে জিতেছে ইউসিবি-বিসিবি একাদশ। আবাহনীর শেষ ওভার ছিল সেটি। ১৯ ওভারে ৫ উইকেটে ১৪১ রান তুলেছিল আবাহনী। হাতে ৫ উইকেট। আবাহনীর নিশ্চয়ই লক্ষ্য ছিল ঝড় তুলে শেষ ওভারে যত বেশি রান বাড়িয়ে নেওয়া যায়। উল্টো তারাই আল-আমিন নামের টর্নেডোতে লন্ডভন্ড।এর আগে ৩ ওভারে ১৫ রান দিয়ে উইকেটশূন্য আল-আমিন ওই ওভারের প্রথম বলে মেহেদি মারুফকে বানালেন আরাফাত সানির ক্যাচ। দ্বিতীয় বলে দুই রান। তখনো বোঝা যায়নি, কী ঘটতে চলেছে শেষ চারটি বলে। ওভারের তৃতীয় বলে নাজমুল মিলন, চতুর্থ বলে সোহরাওয়ার্দী শুভ, পঞ্চম বলে নাঈম ইসলাম জুনিয়রকে আউট করলেন। হয়ে গেল হ্য...