Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: shahadat Hoshen

শুক্র-শনি অবরোধ স্থগিত,রবিবার থেকে লাগাতার: ১৮ দল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামীকাল শুক্র পরেরদিন শনিবার অবরোধ স্থগিত করেছে ১৮ দল। তবে রবিবার থেকে লাগাতার এ কর্মসূচি অব্যাহত থাকবে। আজ বৃহস্পতিবার রাতে বিএনপির সহ-সভাপতি ড. ওসমান ফারুক অজ্ঞাত স্থান থেক পাঠানো এক ভিডিও বার্তায় জোটের পক্ষে এ কথা বলেন।
অবরোধ চলবে

অবরোধ চলবে

জাতীয়, সারা-দেশ, স্লাইড
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলমান গণআন্দোলনের অংশ হিসেবে অনির্দিষ্টকালের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে ১৮ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে জোটের সব পর্যায়ের নেতা-কর্মী ও দেশবাসীকে তিনি এ উদাত্ত আহবান জানান।পাশাপাশি ৫ জানুয়ারির পাতানো নির্বাচনে ভোটারদের অনুপস্থিতি ও দেশবাসীর স্বতঃস্ফুর্ত বর্জন এবং দেশ-বিদেশে বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার প্রবল সমালোচনার মুখে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য যশোর, রংপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুর সহ দেশব্যাপী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘প্রহসনের নির্বাচনে নিজেদের বিজয়ী ঘোষণা করে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহ...

চট্টগ্রামে ভোটে গুলি, পেট্রলবোমা ও আগুন

সারা-দেশ
চট্টগ্রাম: চট্টগ্রাম-৪ আসনের সীতাকুণ্ডের মান্দারিতুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মুখে কাপড় বেঁধে ৩০-৪০ জন সশস্ত্র অবস্থায় এই ভোটকেন্দ্রে হামলা চালায়। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। পুলিশ পাল্টা গুলি ছুড়লে তিনজন গুলিবিদ্ধ হয়। পরে র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আনোয়ার হোসেন ও রবিউল হোসেন নামের দুই যুবককে আটক করা হয়েছে।কক্সবাজার: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের টেকনাফ মডেল প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১০টি। ভোটকেন্দ্রের সামনে কোনো ধরনের ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে না। প্রিসাইডিং কর্মকর্তা পুষ্পেন্দু বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গোলযোগ না থাকলে দুপুরের পর থেকে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।টেকনাফ পৌরসভার চারটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ...

৬১টি ভোট কেন্দ্রে আগুন!

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামীকাল রোববার। আর কাল ভোট গ্রহন হবে এমন অন্তত ৬১ ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরমধ্যে বেশিরভাগই স্কুল ভবন। আগুন দেয়া ছাড়াও ভোটকেন্দ্র লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপার এই প্রাথমিক বিদ্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। তার আগেই পুড়ে যায় স্কুলের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র।ভোরে লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রামগতি উপজেলায় ভোট কেন্দ্রের জন্য নির্ধারিত পাঁচটি স্কুলে আগুন দেয়ার ঘটনা ঘটে। আগুনে এসব স্কুলের বইপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়।এদিকে টাঙ্গাইল সদর ও গোপালপুর উপজেলার চারটি ভোট কেন্দ্রেও আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রাই আগুন নেভাকে সক্ষম হয়। মানিকগঞ্জের শিবালয় ও ঘিওরের তিনটি ভোট কেন্দ্র আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। এই ঘটনার পর ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা বাড়িয়েছে জেলা প্রশাসন ...

এশিয়া কাপ বাংলাদেশেই

খেলাধুলা
বাংলাদেশেই হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার ক্রিকইনফোতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় বাংলাদেশ থেকে এই ক্রিকেট টুর্নামেন্ট না সরানোর সিদ্ধান্ত হয়েছে।এর আগে রাজনৈতিক অস্থিরতার জন্য বাংলাদেশ থেকে এশিয়া কাপ এবং টি২০ বিশ্বকাপ সরিয়ে নেওয়া হলে ইভেন্ট দুটি আয়োজক হতে আগ্রহ প্রকাশ করে শ্রীলংকা। বার্তা সংস্থা এএফপির কাছে এ ইচ্ছের কথা প্রকাশ করেন লংকান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা।শ্রীলংকান ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক নিশান্থা রানাতুঙ্গা গতকাল এএফপিকে বলেন, 'যদি এসিসি বিকল্প ভেন্যু চায় তাহলে আমরা এশিয়া কাপ আয়োজন করতে প্রস্তুত। দ্রুত সময়ের মধ্যে এ টুর্নামেন্ট আয়োজন করার মতো মাঠ এবং অবকাঠামো আমাদের আছে। আর আইসিসি যদি চায় তাহলে আমরা টি২০ বিশ্বকাপ আয়োজন করতেও প্রস্তুত।'আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ঢাকা...

নির্বাচন বর্জনের ডাক, গৃহবন্দি করে রাখার অভিযোগ খালেদার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ভোটের নামে ৫ই জানুয়ারির কলঙ্কময় প্রহসন বর্জনের ডাক দিয়েছেন বিরোধী নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ একতরফা নির্বাচন হতে দেবে না বলেছিলাম। আমাদের কথা সত্য হয়েছে। অর্ধেকের বেশি আসনে নির্বাচনী প্রহসনের ঝুঁকি নিতেও সাহস পায়নি আওয়ামী লীগ। আসনগুলো ভাগ-বাটোয়ারা করে নিয়ে তাদেরকে সিলেকশন করতে হয়েছে। বাকি আসনগুলোতে বন্দুকঘেরা ভোটারবিহীন জাল-জালিয়াতির প্রহসনের আয়োজন চলছে। আমি দেশবাসীকে ৫ই জানুয়ারির এই কলঙ্কময় প্রহসন পুরোপুরি বর্জনের আহবান জানাচ্ছি। গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। সেই সঙ্গে সরকার তাকে ঘোষণা ছাড়াই গৃহবন্দি করে রেখেছে বলেও অভিযোগ করেছেন বিরোধী নেতা। খালেদা জিয়া বলেন, বিএনপি ও ১৮ দলসহ দেশের কোন গণতান্ত্রিক রাজনৈতিক দল এই প্রহসনে শরিক হয়নি। দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ নাগরিকের মধ্যে এ নিয়ে সামান্যতম উৎসাহ নেই। বরং ভোটের অধিকার থেকে ...

খালেদার বাসভবনের সামনে ৪টি ককটেল বিস্ফোরণ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এ বিস্ফোরনের ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস উইং কর্মকর্তা জানান, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতেই সন্ধ্যা ৬টা ৫০মিনিটে বিরোধী নেতার বাসভবনের সামনে রাস্তার উল্টোপাশে পরপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।...

ইংরেজী বছরের সূচনা ইতিহাস ও নতুন বছরের প্রত্যাশা

স্বজন
মোহাম্মদ শাহাদাত হোসেন ঃ-আমরা বাংলাদেশীরা বাংলা নববর্ষকে স্বাগত জানানোর পাশাপাশি ইংরেজী নতুন বছরকেও বেশ ধূমধাম করে আনন্দের মাঝেই প্রতি বছর উদযাপন করে থাকি। আর একটু পরেই ২০১৩  সাল আমাদের জীবন থেকে চলে যাবে,চলে যাবে আরো একটি পুরানো বছর। দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রনা সবকিছুকে পিছনে ফেলে আবারো নতুন করে স্বাগত জানাবো আরো একটি নতুন বছর ২০১৪  সালকে। এই নতুন বছরে সবার চাওয়া থাকবে বিগত বছরের ভুলগুলো সব শুধরে নিয়ে এই বছরটিকে যেন আরো সুন্দর ও সাফল্যময় করে তুলতে পারি। এই বছরটি যেন জীবনের সবচেয়ে সুন্দর বছরটি হয়। কিন্তু আনন্দ আর উল্লাসের মাঝে প্রিয়জনদেরকে নিয়ে শুরু হওয়া এই ইংরেজী বছরের সূচনা কেমন করে হয়েছিল তা আমরা অনেকেই জানিনা। জানিনা কিভাবে হয়েছিল এই আনন্দঘন মুহূর্তের জন্ম!পৃথিবীব্যাপী যতগুলো উৎসব পালন করা হয়, তার মধ্যে সবচেয়ে পুরোনো উৎসব হলো এই ইংরেজী বর্ষবরণ উৎসব। এই উৎসবের সূচনা হয় আজ থেকে প্রায় ৪০০...