Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: shahadat Hoshen

সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নির্বাচন পরবর্তী বিষয়ে ১৮ দলীয় জোটের অবস্থান জানাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে জোট নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে জোটের পরবর্তী কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে।সোমবার রাত সাড়ে ১০টায় এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ সাংবাদিকদের বলেন, বৈঠকে জোটের ভবিষ্যৎ কর্মসূচি ও বিগত কর্মসূচির পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে জোট নেত্রী বিস্তারিত জানাবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার ডাকে দেশের মানুষ এক দলীয় নির্বাচন বর্জন করেছে। এটিই ১৮ দলের আন্দোলনের সাফল্য। রাত নয়টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে চলে দেড় ঘণ্টা।দীর্ঘ দুই মাস পর এক সঙ্গে বসেন বিরোধী জোটের শীর্ষ নেতারা। এছাড়া বিরোধীদলীয় নেতার পদ হারানোর পর জোটের নেতাদের সঙ্গে খালেদা জিয়ার এটিই প্রথম বৈঠক। বৈঠকে এলডিপি প্রেসিডেন্ট কর্ণেল (অব:...

চট্টগ্রামে বুধবার হরতাল ডেকেছে জামাত-শিবির

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামী বুধবার বৃহত্তর চট্টগ্রামে সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জামায়াত-শিবির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক মামুন হাসান হত্যার প্রতিবাদে এই হরতালে ডাক দেওয়া হয়েছে।সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর প্যারেড ময়দানে নিহত শিবির নেতা মামুনের নামাজের জানাজা শেষে মহানগর জামায়াতের আমির মাওলানা শামসুল ইসলাম ওই হরতালের ঘোষণা দেন।মাওলানা শামসুল ইসলাম হরতাল ঘোষণা করে বলেন, পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা যৌথভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের শিবির সাধারণ সম্পাদক মামুনকে হত্যা করে। এই হত্যাকা-ের প্রতিবাদে আগামী বুধবার চট্টগ্রাম মহানগর, উত্তর চট্টগ্রাম এবং দক্ষিণ চট্টগ্রামে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালন করা হবে।উল্লেখ্য, রোববার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষে হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক মামুন হোসেন নিহত ...

শীতার্তদের মাঝে মীরসরাই উপজেলা চেয়ারম্যানের শীতবস্ত্র বিতরন

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
মোহাম্মদ শাহাদাত হোসেন : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, উপজেলা চেয়ারম্যান পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও  মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. গিয়াস উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার তিনটি ইউনিয়নের তিনশত দরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর, ১৩ নম্বর মায়ানী এবং ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের দরিদ্র শীতার্থদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফরফরিয়া ও পদুয়া গ্রামের দরিদ্র শীতার্থ ১০৮ টি পরিবার, ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৫০ টি পরিবার, ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈদালী গ্রামের ৭০ টি পরিবার, ২ নম্বর ওয়ার্ডের ফেনাফুনী গ্রামের ৩২ টি পরিবার এবং ৩ নম্বর ওয়ার্ডের উত্তর আমবাড়িয়া গ্রামের ৪০ টি পরিবারের মাঝে তিনশত শীতবস্ত্র বিত...

দশ ট্রাক অস্ত্র মামলার রায় ৩০ জানুয়ারি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
৩০ জানুয়ারি বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। সোমবার বিকেলে আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হওয়ার পর এর রায় ঘোষণার দিন ধার্য করেন চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মুজিবুর রহমান।২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক হওয়ায় পর এ ঘটনায় দুটি মামলা হয়। ওই দুই মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, ডিজিএফআই এবং এনএসআইয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আসামি।চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিতে ২০০৪ সালের ১ এপ্রিল রাতে ১০ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ে। ঘটনার পর কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা করতে গেলে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে তত্কালীন পুলিশ কমিশনার সাব্বির আলী বাধা দেন। পরে ওসি অস্ত্র আটক ও অস্ত্র চোরাচালান আইনে পৃথক দুটি মামলা করেন। তিনি বলেন...

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের দায়িত্ব পেলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

মীরসরাই
নিজেস্ব প্রতিনিধি ঃ-শপথ নেয়ার পর নতুন মন্ত্রিপরিষদের দপ্তর বন্টন করে গেজেট প্রকাশ করা হয়েছে। সন্ধার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মিরসরাইয়ের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। রবিবার বিকেলে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ।এই আওয়ামীলীগ নেতা দশম জাতীয় সংসদ নির্বাচনে ৬ষ্ঠ বারের মতো চট্টগ্রাম -১ (মিরসরাই) আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছে। এবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১৯৯৬ সালে তিনি বিমান ও পর্যটন মন্ত্রী ছিলেন।ইঞ্জিনিয়ার মোশাররফ মন্ত্রীর পদ পাওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌর মেয়র তাহের ভূঁইয়া, মিরসরাই পৌর মেয়র এম শাহাজাহান...

চবিতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে দুই শিবিরকর্মী নিহত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের  সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় সন্ধ্যায় দুই শিবিরকর্মী নিহত হয়েছে। এছাড়া আরও ২৫ জন মারাত্মকভাবে আহত হয়েছে। দুপুর থেকে শুরু হওয়া দফায় দফায় সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত শিবিরকর্মীরা হলেন মেরিন সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মামুন ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রকি। চবি মেডিকেল সেন্টার দুই শিবিরকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে।...

৩য় বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ।এরপর পর্যায়ক্রমে ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা জানিয়েছেন, রোববারের মধ্যেই নতুন মন্ত্রীদের দফতর বণ্টন করার প্রস্তুতি রয়েছে। এরপর প্রধানমন্ত্রী তার উপদেষ্টাদের নিয়োগ দেবেন।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন ২০০৮ সালের নির্বাচনের পর।...

প্রবাল দ্বীপে নির্জনতায় সজল ও মেহজাবিন

বিনোদন
পরিচালক ইরানী বিশ্বাস এবার নিজের রচনায় সজল ও মেহজাবিনকে নিয়ে নতুন একটি নাটক নির্মাণ করলেন। নাটকের নাম ‘প্রবাল দ্বীপে নির্জনতা’। এ নাটকে সজল অভিনয় করেছেন রবি চরিত্রে এবং মেহজাবিন অভিনয় করেছেন মুমু চরিত্রে। নাটকটি খুব শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এ নাটকে কাজ করা প্রসঙ্গে সজল বলেন, ‘গল্পটি অনেক মজার। মনে হতে পারে কোনো দ্বীপের মাঝে আমরা শুটিং করেছি। কিন্তু নাটকটি দেখলে দর্শক বুঝবেন কেন নাটকের নামকরণটি এমন হয়েছে।’ এদিকে মেহজাবিন বলেন, ‘সজল ভাইয়ার সঙ্গে সবসময়ই কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাছাড়া পরিচালক ইরানী বিশ্বাসের নির্দেশনায় এর আগেও আমি বেশ ক’টি ভালো নাটকে অভিনয় করেছি। তার কাজের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে।’ এছাড়ও ইরানী বিশ্বাস জানান, নাটকটি ‘তুষ্টি অ্যান্ড দৃষ্টি’র ব্যানারে নির্মিত হয়েছে। তাছাড়া চলতি মাসেই মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুবোশহর’ ছবিতে মেহজাবিনের কাজ...