Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: shahadat Hoshen

রাবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-পুলিশের হামলা

রাবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-পুলিশের হামলা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কয়েক দফা হামলা চালিয়েছে পুলিশ ও ছাত্রলীগ। এতে সাংবাদিকসহ আহত হয়েছে দুই শতাধিক শিক্ষার্থী। গুলিবিদ্ধ হয়েছে ৪০ জন।রোববার বেলা সাড়ে ১১টা থেকে দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবনে ভাঙচুর চালানো হয়। পরে আন্দোলনরতরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পদত্যাগ দাবি করে।পুরো ক্যাম্পাসে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সন্ধ্যায় রাবি সিন্ডিকেট জরুরি সভা আহ্বান করে। রাত সাড়ে ৭টার দিকে সভা শুরু হয়।হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদের বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রসহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে,বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীরা আবারো ক্...
মানসিক চাপ কমানোর ১১টি মজার উপায়

মানসিক চাপ কমানোর ১১টি মজার উপায়

সুস্বাস্থ্য
মাঝে মাঝে আমাদের জীবনে এমন পরিস্থিতি আসে যখন প্রচন্ড মানসিক চাপে সব কিছুই অসহনীয় মনে হয়। নিজের জীবনের উপর নিজের বিরক্তি চলে আসে শুধু মানসিক চাপের কারণেই। কর্মক্ষেত্র বা সংসারের অশান্তি কিংবা কোনো কারণ ছাড়াই মানসিক চাপ অনুভূত হতে পারে। অতিরিক্ত মানসিক চাপ শরীর এবং মন উভয়ের জন্য ক্ষতিকর। তাই মানসিক চাপ অনুভূত হলে তা কমিয়ে ফেলার চেষ্টা করা উচিত। নাহলে বুঝে ওঠার আগেই অনেক বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে আপনার। আসুন জেনে নেয়া যাক মানসিক চাপ কমানোর মজাদার ১১ টি উপায় ফেসবুকে বসে পরুন। ফেসবুকে বন্ধুদের মজার মজার স্ট্যাটাস দেখে মানসিক চাপ অনেকটাই কমে যায়। ফাস্ট ফুড অস্বাস্থ্যকর হলেও মানসিক চাপ দূর করার ক্ষেত্রে বেশ কার্যকারী। মানসিক চাপ কমাতে হলে পছন্দের ফাস্ট ফুড খেয়ে নিন। গান ছেড়ে নাচুন। নাচ মন ভালো করে দেয় নিমিষেই। নাচতে হলে নাচ পারতে হবে এমন কোন কথা নেই। নিজের ইচ্ছে মত হাত পা ছোড়াছুড়ি করু...
রায়ের ১২ ঘন্টার মধ্যেই মৃত্যু পরোয়ানা পৌঁছে গেছে কারাগারে

রায়ের ১২ ঘন্টার মধ্যেই মৃত্যু পরোয়ানা পৌঁছে গেছে কারাগারে

জাতীয়, স্লাইড
চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলায় ১২ আসামির মৃত্যু পরোয়ানা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দেয়া হয়েছে। রায় ঘোষণার ১১ ঘণ্টার মধ্যেই পরোয়ানা কারাগারে পাঠানো হলো। কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রায় ঘোষণা হয়। এরপর রাত ১১টার দিকে ১২ আসামির মৃত্যু পরোয়ানা আদালত থেকে কারাগারে পৌঁছে। চট্টগ্রাম কারাগারের জেলার রফিকুল কাদের বলেন, ‘১৮৯৪ সালের কারাবিধি অনুযায়ী মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া আসামিকে সাত কর্মদিবসের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে হবে। কারাবিধির-৬০০ ধারায় এ বিষয়টি উল্লেখ রয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা রায়ের নকল কপি পর্যালোচনা এবং আইনজীবীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পদক্ষেপ নিতে পারবেন।’ এ মামলায় ১৪ জনকে মৃত্যুদণ্ড দিলেও দুই আসামি পলাতক থাকায় তাদের মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠানো হয়নি। মৃত্যুদণ্ডের আদেশ শোনার পর গুরুতর অসুস্থ সিইউএফএলএর সাবেক মহাব্যবস্থাপক কেএম এনামুল হককে চট্টগ্...

অবিলম্বে নতুন নির্বাচন চাই: খালেদা জিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আলোচনার মাধ্যমে দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার ক্ষমতায় আছে অস্ত্রের জোরে। জনগণের ভোটে নয়। তবে সেটা বেশি দিন স্থায়ী হবে না। আজ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় ৫ জানুয়ারি নির্বাচনের পরের দিন প্রকাশিত পত্রিকা তুলে ধরে খালেদা জিয়া বলেন, জনগণ ভোট দিতে যায়নি। ভোট কেন্দ্রে কুকুর বসে আছে। তিনি আরও একটি পত্রিকার ছবি দেখিয়ে বলেন, রিটার্নিং অফিসাররা ভোট দিয়েছে। তারা নিজেরাই সিল মারছে।তিনি বলেন, এরা হলো কলঙ্কিত সরকার। কলঙ্কিত সরকারকে বলতে চাই, আপনারা জনসমর্থনহীন নির্বাচন করেছেন। নির্লজ্জ এই সরকারকে বলব, এখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিজেদের জনসমর্থন যাচাই করুন। তিনি বলেন,এই নির্বাচন সবাই প্রত্যাখ্যান করেছে, এ নির্বাচন কারো কাছে গ্রহণযোগ্য নয়। তাই আমরা বলতে চাই, অতি দ্রুত আলোচনায় বস...

জীবনাবসান মহানায়িকা সুচিত্রা সেনের

বিনোদন, সংবাদ শিরোনাম, স্লাইড
বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন প্রয়াত হলেন। অবসান ঘটলো বাংলা তথা ভারতীয় সিনেমার একটা যুগের। বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত ২৬ দিন ধরে ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। আজ সকাল ৮টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুচিত্রা সেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। রেখে গেলেন অভিনেত্রী কন্যা মুনমুন সেন ও দুই নাতনি রিয়া এবং রাইমাকে। তার মৃত্যুতে শিল্পজগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।অবিভক্ত ভারতের অধুনা বাংলাদেশের পাবনা জেলায় ১৯৩১ সালে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন রমা দাশগুপ্ত। বাবা করুণাময় দাশগুপ্ত স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ১৯৪৭ সালে বর্ধিষ্ণু শিল্পপতি পরিবারের সন্তান দিবানাথ সেনকে বিয়ের সূত্রে কলকাতায় আসেন পাবনার রমা। বিয়ের পরে ১৯৫২ সালে ‘শেষ কথায়’ রুপালি পর্দায় নায়িকার ভূমিকায় প্রথম আত্মপ্রকাশ করেন। পাবনার রমার নাম বদলে হয় সুচিত্রা। আর তার পরেরটা শুধুই ইতিহাস...

বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

খেলাধুলা, খেলার মাঠ
ঘরের মাঠে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৬ মার্চ থেকে বাংলাদেশে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট আসর। স্বাগতিক বাংলাদেশ বৃহস্পতিবার ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণা করবে বিসিবি।মুশফিকুর রহিমই টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দলের অধিনায়কত্ব করবেন। তামিম-সাকিব ছাড়াও প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া মুক্তার আলী, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, আলাউদ্দিন বাবু, শুভাশিস রায়, সৌম্য সরকার ও তাইজুল ইসলাম।চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজে খেলতে না পারা পেসার শফিউল ইসলামও ডাক পেয়েছেন দলে। দীর্ঘদিন থেকেই জাতীয় দলের বাইরে থাকা ফরহাদ রেজা ও জুনায়েদ সিদ্দিকীকেও রাখা হয়েছে ৩০ জনের তালিকায়।টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ‘এ...

ফিফা বর্ষসেরা ফুটবলার রোনাল্ডো

খেলাধুলা, খেলার মাঠ
ব্যালন ডি'অর অর্থাৎ ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন পর্তুগীজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয়বারের মতো এ খেতাবে ভুষিত হলেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার কথাই সত্যি হলো। ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব পাওয়া প্রসঙ্গে ম্যারাডোনা বলেছিলেন, "আমার ইচ্ছে হচ্ছে এখনই পুরস্কারটা রোনালদোর হাতে তুলে দিই।"এবারের ব্যালন ডি'অর খেতাব লাভের দৌঁড়ে ছিলেন তিন ফুটবলার লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ফ্রাঙ্ক রিবেরি। শেষ পর্যন্ত টানা তিনবার (২০১০, ২০১১ ও ২০১২) বর্ষসেরার খেতাব জেতা বার্সা স্ট্রাইকার লিওনেল মেসি ও ফ্রাঙ্ক রিবেরিকে পেছনে ফেলে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো জিতে নেন ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব।পর্তুগীজ স্ট্রাইকার রোনালদো ফিফা নির্দিষ্ট গত ফুটবল-ক্যালেন্ডারে রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের হয়ে সব মিলিয়ে ৫৯ ম্যাচ...

তিন তারকার ‘তারকাঁটা’

বিনোদন
  ঢালিউডের তিন সুপারস্টার আরেফিন শুভ, বিদ্যা সিনহা মিম এবং মৌসুমী। এই প্রথমবারের মতো তারা চুক্তিবদ্ধ হয়েছেন এক ছবিতে। ‘তারকাঁটা’ পরিচালনা করবেন মুস্তফা কামাল রাজ।‘আসছে ২৫ জানুয়ারি ছবিটির কাজ শুরু হবে,’ জানিয়েছেন রাজ, ‘এই ছবির কাহিনী হাস্যরস, রোমান্স এবং নাটকীয়তায় পূর্ণ। আশা করি ব্যতিক্রমী কাহিনীর ঘোরটপে দর্শকদের পর্দার সামনে বসিয়ে রাখতে সক্ষম হবেন চুক্তিবদ্ধ জনপ্রিয় তিন তারকা।’ছবিটিতে মৌসুমীকে শুভর বোনের চরিত্রে দেখা যাবে। এবং মিম থাকবেন শুভর প্রেমিকা হিসেবে।এ ছাড়া সঙ্গীত পরিচালনায় থাকছেন নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল শিল্পী, সুরকার আরেফিন রুমি। প্রযোজনা করবেন শুকলা বণিক। গান লিখবেন কবির বকুল, অনুরূপ আইচ, মাহমুদ মনজুর, জানি হক এবং জাহিদ আকবর। আজ মঙ্গলবার, ১২ রবিউল আউয়াল। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) নামে পরিচিত। প্রায় ১৪০০ বছর আগে এই দিনে আরবের ম...