আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ
১৬ মার্চ- ঝোরো ব্যাটিং আর দুর্দান্ত বোলিং-এ বাংলাদেশের সামনে দাড়াতেই পারেনি আফগানিস্তান। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে অনেক আশার কথা শোনালেও মাঠের পারফর্মেন্সে তা মোটেই প্রমান করতে পারেননি মোহাম্মদ নবিরা। ৪৮ বল বাকি থাকতেই ৯ উইকেটে জিতে যায় বাংলাদেশ।৭৩ রানের টার্গেটে ব্যাট করছিল বাংলাদেশ। তামিম আর এনামুলের মারমুখী ব্যাটিং-এ শুভ সুচনা করেছে বাংলাদেশ।শেনওয়ারির বলে ২১ রানে এল বি ডব্লিউ হয়ে সাজ ঘরে ফেরেন তামিম। এনামুল করেন অপরাজিত ৩৮ রান।এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ এর প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাত্র ৭২ রানেই অলআউট হয়েছে আফিগানিস্তান।আফগানিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। বোলিং আক্রমণে নেমে প্রথম ওভারেই সফলতা পেয়েছে তারা।
মাশরাফি মুর্তজার প্রথম বলে মোহাম্মদ শাহজাদ কভারে দাঁড়িয়ে থাকা মাহমুদউল্লাহর ...







