Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: shahadat Hoshen

খোঁজ মিলেছে মালয়েশীয় বিমানটির!

খোঁজ মিলেছে মালয়েশীয় বিমানটির!

আন্তর্জাতিক, স্লাইড
গত শুক্রবার কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানটির সন্ধান পাওয়ার কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করছে দেশটির সেনাবাহিনী। মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চল যেখান থেকে বিমানটির সঙ্গে শেষ যোগাযোগ হয়েছিল সেখান থেকেও অনেক দূরে মালাক্কা প্রণালীর আশেপাশে কোথাও এটি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে,মঙ্গলবার মালয়েশিয়া সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।মালয়েশিয়া সেনাবাহিনী বলছে, তাদের ধারণা, বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পরও এক ঘণ্টা আকাশে ছিল। তখন বিমানটিএর গতিপথ পরিবর্তন করে পশ্চিমে মালাক্কা প্রণালীর উপর উড়েছে।সেনাবাহিনীর এক জ্যোষ্ঠ কর্মকর্তা এ দাবি করলেও শেষ পর্যন্ত বিমানটি ঠিক কোন জায়গায় ভূপাতিত হয়েছে, সেটি বিধ্বস্ত হয়েছে কি না সে ব্যাপারে কিছু বলতে পারেননি। উল্লেখ্য, গত ৮ ম...
আজ ঐতিহাসিক ৭ই মার্চ…….

আজ ঐতিহাসিক ৭ই মার্চ…….

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বাঙালী জাতির ইতিহাসে অবিস্মরণীয় একটি দিন। পশ্চিম পাকিস্তান কর্তৃক সুদীর্ঘকালের শোষন, লাঞ্চনা-বঞ্চনার মুখে দাঁড়িয়ে আপসহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের আজকের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) এক উত্তাল জনসমুদ্রে দাঁড়িয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন একটি মুক্তির সংগ্রামের, স্বাধীনতার সংগ্রামের। সেদিন তিনি দীপ্ত কন্ঠে বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম-স্বাধীনতার সংগ্রাম’ বঙ্গবন্ধুর এ ঘোষণাই ছিলো প্রকৃতপক্ষে আমাদের স্বাধীনতার মূল ভিত্তি। বঙ্গবন্ধু তার এই একটি ভাষণেই নিরস্ত্র বাঙালির স্বত্বাকে চরমভাবে জাগিয়ে তোলেন। এর আগে ৩ মার্চ অনুষ্ঠিত পল্টনের জনসমাবেশে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে বঙ্গবন্ধু বলেছিলেন, ৬ মার্চের মধ্যে যদি সরকার তার অবস্থান পরিবর্তন না করে...
পতেঙ্গায় উপ-শহর  গড়ে তোলা হবে  —- ইঞ্জিনিয়ার মোশাররফ

পতেঙ্গায় উপ-শহর গড়ে তোলা হবে —- ইঞ্জিনিয়ার মোশাররফ

সারা-দেশ
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রপাড়ে নতুন উপশহর গড়ে তোলা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গত বুধবার দুপুরে চট্টগ্রাম আউটার রিং রোড প্রকল্প পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, করাচি ও দুবাইয়ের আদলে চট্টগ্রামে আমরা একটি উপশহর গড়ে তোলার পরিকল্পনা করছি। উপশহরটিতে আবাসিক-বাণিজ্যিক এলাকার পাশাপাশি পর্যটকদের জন্য হোটেল-মোটেল গড়ে তোলা হবে। আউটার রিং রোড প্রকল্পের কাজ শেষ হলে এ লক্ষ্যে জমি অধিগ্রহণ শুরু হবেন। মন্ত্রী বলেন, একইসঙ্গে পাহাড়, নদী ও সমুদ্র নিয়ে চট্টগ্রামের মতো শহর পৃথিবীর কোনো দেশে নেই। উপশহরটিতে সাগরের সত্যিকারের আমেজ পাওয়া যাবে। চট্টগ্রাম আউটার রিং রোড প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী এপ্রিলের মধ্যে প্রকল্পটির কাজ শুরু হবে। রোডটি নির্মিত হলে যানজট নিরসনের পাশাপাশি শিল্পায়ন ও পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। এ সময় শিগগিরই চট্টগ্রাম শাহ...
তিন উইকেটে জিতল শ্রীলঙ্কা

তিন উইকেটে জিতল শ্রীলঙ্কা

খেলার মাঠ
বাংলাদেশকে তিন উইকেটে হারালো শ্রীলংকা। মিরপুরে ২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ ওভার বাকি রেখেই জয় নিশ্চিত হয়  লঙ্কানদের। অধিনায়ক ম্যাথিউস করেন ১০১ বলে ম্যাচজয়ী ৬৯ রান। মাত্র ২০৫ রানের টার্গেট দিয়েই বাজিমাত করে দিয়েছে বাংলাদেশ। । মাত্র ৮ রানের মধ্যে তারা ফিরিয়ে দেয়েছে কুশল পেরেরা (০), কুমার সাঙ্গাকারা (২) ও মাহেলা জয়াবর্ধনেকে (০)। সর্বোচ্চ ৩৩ রান করে ফিরেছেন লাহিরু থিরিমান্নে। এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ইতিমধ্যে ফাইনালে উঠে গেছে। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত কোন জয় পায়নি। তাই আজকের ম্যাচটি স্বাগতিকদের জন্য মানরক্ষার। মিরপুরে টসে জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। শুরুটা দারুণ করেছিল তারা। বিনা উইকেটে তুলে ফেলেছিল ৭৪ রান। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন ঘটে তাদের ব্যাটিংয়ে। ৭৪ রানের পর মাত্র ১৩ রান যোগ করতেই তারা হারিয়ে ফেলে ৩টি উইক...
হার দিয়ে অভিষেক আফগানদের

হার দিয়ে অভিষেক আফগানদের

খেলাধুলা
‘বড় ভাই’ পাকিস্তানের কাছে ৭২ রানে হেরে এশিয়া কাপে অভিষেক হলো আফগানিস্তানের। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠেয় ম্যাচে উমর আকমলের অসাধারণ ব্যাটিংয়ের কাছেই হেরে গেছে আফগানরা। ম্যাচে প্রথমে ব্যাটিং করে পাকিস্তান। ৫০ ওভারে আট উইকেটে ২৪৮ রান করে তারা। সর্বোচ্চ ১০২ রান করে অপরাজিত থাকেন উমর আকমল। তার সেঞ্চুরিটি না হলে পাকিস্তানের সংগ্রহ থেমে যেতো ১৪৬ রানে। পরিস্থিতিও দাঁড়িয়ে ছিলো তা-ই। কিন্তু অনভিজ্ঞতার কারণে সে পরিস্থিতি কাজে লাগাতে পারেনি আফগানরা। ১০৮ রানের মধ্যেই পাকিস্তান হারিয়ে ফেলে তাদের পাঁচ উইকেট। আফগানিস্তানের এই ‘গুরুমারা বিদ্যায়’ নড়েচড়ে বসতে শুরু করেছিলো ক্রিকেট বিশ্বই। এমনিতেই ভয়ডরহীন ক্রিকেট খেলে আলোচনায় দারুণভাবে নিজেদের নিয়ে এসেছে আফগানরা। তার উপর এশিয়া কাপের মতো বড় আসরে যদি পাকিস্তানকে হারিয়ে বসতো তারা, তবে নিশ্চিতভাবে প্রবলভাবে নড়ে উঠতো ক্রিকেট বি...
তারুণ্য ধরে রাখতে পানি…….

তারুণ্য ধরে রাখতে পানি…….

Uncategorized, সুস্বাস্থ্য
মানবদেহের ৬০ শতাংশই থাকে পানি। জন্মের সময় একটি শিশুর দেহে পানি থাকে ৭৫ শতাংশ। পরবর্তিতে দৈহিক বৃদ্ধির সাথে সাথে পানি কমতে থাকে এবং তা সর্বনিম্ন ৪৫ শতাংশ হতে পারে। মানবদেহের জন্য পানির প্রয়োজনীয়তা অনেক বলে গবেষণায় দেখা গেছে। সুস্থ হৃদপিণ্ড ও কিডনির জন্য দৈনিক অšত্মত দুই লিটার পানি প্রয়োজন। তবে মানুষের শারীরিক গঠন ও পরিশ্রমের ওপর পানির প্রয়োজনীয়তা কম-বেশি হতে পারে। চা বা কফির মত পানীয় মুত্রবর্ধক হিসেবে কাজ করে এবং এটা মানবদেহে পানি কমায়। মানবদেহে পানির পরিমাণ এবং কি পরিমাণ পানি গ্রহণ করা হচ্ছে তা নিয়ন্ত্রণ করে হরমোন। অতিরিক্ত গরম কিংবা ব্যায়ামের পর শরীরের আর্দ্রতা পূরণের জন্য বেশি করে পানি পান করা প্রয়োজন। মানবদেহে পানি অত্যšত্ম জরুরি। একজন মানুষ কোন রকম খাবার না খেয়ে অšত্মত এক সপ্তাহ বেঁচে থাকতে পারেন। কিন্তু পানি পান না করে ২৪ ঘন্টার মধ্যেই মানুষ ভারসাম্য হারিয়ে ফেলেন। এসময়ের মধ্যে শ্বাসক...
মীরসরাইয়ে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে উপজেলা নির্বাচন সম্পন্ন

মীরসরাইয়ে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে উপজেলা নির্বাচন সম্পন্ন

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : চতুর্থ উপজেলা নির্বাচনে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বিচ্ছিন্ন কয়েকটি সংঘর্ষ, পোলিং এজেন্টকে বের করে দেওয়ার ঘটনা, বিএনপি সমর্থিত ভোটারদের কেন্দ্রে আসতে বাধা প্রদানের মধ্য দিয়ে মীরসরাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিক্ষিপ্ত কয়েকটি সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে। অপরদিকে আইনশৃঙ্খলা ভঙ্গের দায়ে ভ্রাম্যমান আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অন্তত অর্ধশত ব্যক্তিকে বিভিন্ন স্থান থেকে আটক করেছে। দিনের শেষ ভাগ পর্যন্ত ৫০-৬০ ভাগ ভোট পড়েছে বলে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে জানা যায়। এদিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোট সুষ্ঠু না হওয়ার কারণ দেখিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন (দোয়াত-কলম) ২০টি কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবী জানিয়েছেন। এছাড়াও কমলদহ সরকারী প্রাথমিক বিদ্যাল...

আওয়ামিলীগ নেতা কর্মীদের বিরুদ্ধে মীরসরাই অধিকাংশ কেন্দ্র দখলের অভিযোগ

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজেস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলা নির্বাচনের ভোট প্রদানরে শুরুতেই অধিকাংশ কেন্দ্র দখল করে রাখার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতা-কর্মীদেও বিরুদ্ধে।আলীগ নেতা কর্মীরা ভোট কেন্দ্রের আশে পাশে অবস্থান করে কেন্দ্র দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বিএনপি নেতা-কর্মী ও বিএনপি সমর্থিত ভোটারদের বিভিন্ন ভাবে ভিতি প্রদর্শন করে ভোট কেন্দ্রে আসতে বাধা প্রদান করা হচ্ছে বলেও বিভিন্ন কেন্দ্র থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে।এমন পরিস্থিতিতে সুষ্ঠভাবে ভোট পক্রিয়া সম্পন্ন না হওয়ার আশংকা  করছেন সাধারন ভোটাররা।...